Rachana Banerjee: ‘দিদি ছিলেন দলের অন্যতম মুখ, তবে…,’ প্রাক্তন দলনেত্রী মমতাকে নিয়ে এবার মন্তব্য রচনা বন্দ্যোপাধ্যায়ের!
স্পিকারের সাথে দেখা করে বেরিয়ে এসে এদিন রচনা বন্দ্যোপাধ্যায় বলেন, ‘‘আমি এখানে এসেছি (NCPI-তে যোগদানের) সই করতে কাগজপত্রে।’’ এবং এদিন মমতা বন্দ্যোপাধ্যায় নিয়েও মন্তব্য করেন রচনা বন্দ্যোপাধ্যায়।
Rachana Banerjee: এদিন অভিনেত্রী রচনা বন্দ্যোপাধ্যায় জানালেন তাঁর এই ‘দল বদলে’র আসল কারণ
হাইলাইটস:
- এদিন প্রাক্তন মুখ্যমন্ত্রী সম্পর্কে কথা বলেছেন রচনা বন্দ্যোপাধ্যায়
- এবং তাঁর ‘দল বদলে’র আসল কারণও জানিয়েছেন অভিনেত্রী
- কি বলেছেন রচনা বন্দ্যোপাধ্যায়? এখানে জেনে নিন বিস্তারিত
Rachana Banerjee: গত রবিবারই তৃণমূল কংগ্রেস ছেড়ে নতুন দলে যোগ দিয়েছেন দলের বিদ্রোহী সাংসদদের ‘ব্লক’, তবে এদিন সেখানে কাকলি ঘোষ দস্তিদার, সুদীপ বন্দ্যোপাধ্যায় থেকে দেব, সায়নী ঘোষ, ইউসুফ পাঠান, থাকলেও, হাজির ছিলেন না রচনা বন্দ্যোপাধ্যায়৷ এদিন দুপুরে সেই কারণে মালয়েশিয়া থেকে দিল্লিতে ফিরেই স্পিকার ওম বিড়লার সাথে দেখা করলেন অভিনেত্রী। এর আগে অবশ্য নিশিকান্ত দুবের বাসভবনে গিয়ে তাঁর সাথে দেখা করেন রচনা বন্দ্যোপাধ্যায়। ভূপেন্দ্র যাদবের বাসভবনেও যান।
We’re now on WhatsApp- Click to join
স্পিকারের সাথে দেখা করে বেরিয়ে এসে এদিন রচনা বন্দ্যোপাধ্যায় বলেন, ‘‘আমি এখানে এসেছি (NCPI-তে যোগদানের) সই করতে কাগজপত্রে।’’ এবং এদিন মমতা বন্দ্যোপাধ্যায় নিয়েও মন্তব্য করেন রচনা বন্দ্যোপাধ্যায়।
We’re now on Telegram- Click to join
দিন কয়েক আগেই বিদ্রোহী তৃণমূল সাংসদ, বর্তমানে NCPI সদস্য শতাব্দী রায় জানিয়েছিলেন, তিনি ব্যক্তিগতভাবে মনে করেন তিনি রাজনৈতিক দিক থেকে সঠিক সিদ্ধান্ত নিয়েছেন, তবে তিনি মমতা বন্দ্যোপাধ্যায়কে ‘মিস’ করেন৷ তাঁর সাথে তাঁর ব্যক্তিগত স্তরের সম্পর্কও এক অন্যতম উদাহরণ বলেই তিনি মন্তব্য করেছিলেন।
Now that Rachna Banerjee is with an NDA ally and Sidhant Mohapatra is in the BJP, perhaps fans can finally hope to see the hugely successful Sidhant–Rachna duo reunite in sequels to ସୁହାଗ ସିନ୍ଦୁର and ସିନ୍ଦୁର ନୁହେଁ ଖେଳଘର. #ଖେଳଜମିବ 💞 https://t.co/HhshxUvHdC
— L Λ L I T (@justlalit) June 16, 2026
এদিন প্রাক্তন মুখ্যমন্ত্রী সম্পর্কে রচনা বন্দ্যোপাধ্যায় মন্তব্য করে বলেন, ‘‘আমরা দিদির বিরুদ্ধে কখনও বিদ্রোহ করতে পারি না আর তাঁর প্রতি আমার সর্বদাই শ্রদ্ধা থাকবে। দিদির জন্যই আমরা ভোট পেয়েছিলাম, আমরা তাঁকে অত্যন্ত সম্মান করি।’’
তিনি আরও বলেন, ‘‘দিদি ছিলেন দলের অন্যতম মুখ৷ তবে আমার কেন্দ্রের মানুষের জন্য কাজ করার উদ্দেশ্যে আমি ভোট পেয়েছি। আমার মনে হয় যে, রাজ্য এবং কেন্দ্রে একই সরকার থাকলে কাজ করাটা আরও সহজ হয়। গত ১৫ বছরে সেই পরিস্থিতি আমরা দেখিনি।’’
Read More- এবার বিপাকে পড়লেন রচনা বন্দ্যোপাধ্যায়, তৃণমূল সাংসদের বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ দায়ের
রচনা বন্দ্যোপাধ্যায়ের দাবি যে, ‘‘দিদির সাথে থাকাকালীন আমরা অনুভব করেছি যে, যে কাজগুলি আমরা করতে চেয়েছিলাম, সেখানে আমাদের নানা বাধার সম্মুখীন হতে হয়েছে। এখন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর নেতৃত্বে পশ্চিমবঙ্গে কত দ্রুত উন্নয়নের কাজ এগিয়ে চলেছে তা আমরা দেখছি। তবে দিদির প্রতি আমাদের শ্রদ্ধা অটুট থাকবে চিরকাল।’’
এইরকম আরও গুরুত্বপূর্ণ প্রতিবেদন পেতে ওয়ান ওয়ার্ল্ড নিউজ বাংলার সাথে যুক্ত থাকুন।







