Rachana Banerjee: এবার বিপাকে পড়লেন রচনা বন্দ্যোপাধ্যায়, তৃণমূল সাংসদের বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ দায়ের
সূত্রের খবর, ২০২৪ সালে আগস্ট মাসে আরজি কর কাণ্ডের আবহেই বহুবার নিহত নির্যাতিতার নামোল্লেখ করেছিলেন এই তৃণমূলের তারকা সাংসদ। এই পরিপ্রেক্ষিতেই এদিন দক্ষিণ কলকাতার চারু মার্কেট থানায় রচনা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করেছেন জনৈক আইনজীবী।
Rachana Banerjee: বিস্ফোরক অভিযোগ রচনা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে, কী ‘অপরাধ’ করেছেন অভিনেত্রী সাংসদ?
হাইলাইটস:
- ইতিমধ্যেই থানা অভিযোগ দায়ের করা হয়েছে রচনা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে
- কি অভিযোগ দায়ের করা হয়েছে রচনা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে?
- এদিন সাংসদ সম্পূর্ণ আইনবিরুদ্ধ কাজ করেছিলেন বলেই জানা যাচ্ছে
Rachana Banerjee: রাজ্যে ক্ষমতা বদল হয়েছে। এই সরকার বদলের পরই এবার আইনি বিপাকে পড়েছেন তৃণমূল সাংসদ-অভিনেত্রী রচনা বন্দ্যোপাধ্যায়। মঙ্গলবার সাংসদ-অভিনেত্রী রচনা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের হয়েছে চারু মার্কেট থানায়।
We’re now on WhatsApp- Click to join
ঠিক কী অভিযোগ রচনা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে? সূত্রের খবর, ২০২৪ সালে আগস্ট মাসে আরজি কর কাণ্ডের আবহেই বহুবার নিহত নির্যাতিতার নামোল্লেখ করেছিলেন এই তৃণমূলের তারকা সাংসদ। এই পরিপ্রেক্ষিতেই এদিন দক্ষিণ কলকাতার চারু মার্কেট থানায় রচনা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করেছেন জনৈক আইনজীবী।
We’re now on Telegram- Click to join
কিন্তু বছর দেড়েক বাদে কেন করা হল এই অভিযোগ দায়ের?
এই অভিযোগকারী আইনজীবীর অভিযোগ, সংশ্লিষ্ট ইস্যুতেই তারকা সাংসদদের বিরুদ্ধে সেসময়ে অভিযোগ জানানো হলেও নেওয়া হয়নি কোনওরকম ব্যবস্থা। অভিযোগনামায় উল্লেখ যে, আরজি কর হাসপাতালের নির্যাতিতা তরুণী চিকিৎসকের নামোল্লেখ করে রচনা বন্দ্যোপাধ্যায় একটি ভিডিও বার্তা পোস্ট করেছিলেন। ওই ভিডিওতেই তিনি বহুবার সেই নির্যাতিতার নাম উচ্চারণ করতে শোনা যায় এই তৃণমূলের তারকা সাংসদের মুখে। ভাইরাল হয়েছিল সেই ভিডিও। কিন্তু সে সময় লিখিত অভিযোগ জমা দেওয়া হলেও, নেওয়া হয়নি রচনা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে কোনওরকম ব্যবস্থা। সেকারণেই রাজ্যে এই ক্ষমতার পালাবদলের পরই এবার ফের আরেক প্রস্থ লিখিত অভিযোগ দায়ের করেছেন চারু মার্কেট থানায়, বলেই দাবি করেন ওই আইনজীবী।
অভিযোগকারী আইনজীবীর দাবি যে, সাংসদ-অভিনেত্রী রচনা বন্দ্যোপাধ্যায় সম্পূর্ণ আইনবিরুদ্ধই কাজ করেছিলেন। তাঁর বিরুদ্ধে অবিলম্বে ব্যবস্থা নেওয়া হোক। ইতিমধ্যেই ওই অভিযোগ গ্রহণ করেছে চারু মার্কেট থানার পুলিশ বলেই জানা গিয়েছে। সংশ্লিষ্ট মর্মে যতে দায়ের করা হয় এফআইআর সেপ্রসঙ্গেও পুলিশের সাথে ওই আইনজীবীর কথা হয়েছে বলে খবর।
Read More- মেরেকেটে পৌঁছেছেন মাত্র ৫ সাংসদ, ধর্নায় ১০ বিধায়কেরও দেখা মিলল না মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশে
থানা থেকে বেরিয়ে সাংবাদিকদের মুখোমুখি হয়ে ওই আইনজীবী বলেন, “২০২৪ সালে আরজি কর ঘটনার পর আমাদের তৃণমূল সাংসদ রচনা বন্দ্যোপাধ্যায় ফেসবুকে একটি পোস্ট করেন। সেখানে উনি ৪ থেকে ৫ বার নির্যাতিতার নাম বলেছিলেন। প্রাথমিকভাবে তদানীন্তন সিপির কাছে আমি একটি অভিযোগ করেছিলাম। কিন্তু সেসময়ে কোনও অ্যাকশন নেননি উনি। আজ হচ্ছে ২০২৬ সালের জুন মাস, এখনও অবধি ওই ভিডিওটি অনেক জায়গায় ঘুরছে। এবার রচনা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে বিরাট কড়া পদক্ষেপ করা হোক বলেই খবর।
এইরকম আরও গুরুত্বপূর্ণ বিনোদন এবং রাজনৈতিক প্রতিবেদন পেতে ওয়ান ওয়ার্ল্ড নিউজ বাংলার সাথে যুক্ত থাকুন।







