The Bong Guy: শীঘ্রই কি বিয়ে? হবু শাশুড়ি এবং ননদকে পোস্টে উল্লেখ! বং গাইয়ের সঙ্গে আদরে মাখামাখি অন্তরার
সম্প্রতি এদিন কিরণের সঙ্গে সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে অন্তরা তাঁর অত্যন্ত ঘনিষ্ঠ এবং মিষ্টি কিছু মুহূর্তের ছবি পোস্ট করেছেন, আর তাঁর পোস্টের ক্যাপশন দেখেই দর্শক-অনুরাগীদের মনে তৈরি হয়েছে তীব্র জল্পনা।
The Bong Guy: পেলেন বিশেষ উপহার, দীর্ঘদিনের প্রেমিকার সঙ্গে ঘনিষ্ঠ এবং মিষ্টি মুহূর্ত কাটালেন কিরণ দত্ত
হাইলাইটস:
- বাঙালির জনপ্রিয় ইউটিউবার হলেন কিরণ দত্ত
- এবার ‘দ্য বং গাই’-এর বিয়ের গুঞ্জন প্রায় তুঙ্গে
- এ বছরই কি বিয়ে করতে চলেছেন কিরণ-অন্তরা?
The Bong Guy: বাংলার সোশ্যাল মিডিয়া জগতের অন্যতম জনপ্রিয় ইউটিউবার হলেন কিরণ দত্ত, যাঁকে সবাই এক ডাকে চেনেন ‘দ্য বং গাই’ হিসেবে। এন ব্যাচেলর জীবনে শীঘ্রই ইতি টানতে চলেছেন কিরণ দত্ত। নিজের মুখেই তা জানিয়েছেন যে এই বছরই নাকি তাঁর চার হাত এক হতে চলেছে, পাত্রী কে জানেন? পাত্রী হল তাঁর দীর্ঘদিনের প্রেমিকা অন্তরা রায় মজুমদার, তাঁকে সকলে চেনেন ‘আলু দ্য ফ্রেঞ্চ ফ্রাই’ নামে।
We’re now on WhatsApp- Click to join
সম্প্রতি এদিন কিরণের সঙ্গে সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে অন্তরা তাঁর অত্যন্ত ঘনিষ্ঠ এবং মিষ্টি কিছু মুহূর্তের ছবি পোস্ট করেছেন, আর তাঁর পোস্টের ক্যাপশন দেখেই দর্শক-অনুরাগীদের মনে তৈরি হয়েছে তীব্র জল্পনা।
অন্তরার পোস্টে মিলেছে ‘শাশুড়ি’ এবং ‘ননদ’-এর উল্লেখ!
অন্তরার শেয়ার করা ছবিগুলোতে দেখা গিয়েছে, কিরণ এবং অন্তরা একে অপরের অত্যন্ত কাছাকাছি কিছু মুহূর্ত। একটি ছবিতে অন্তরার গালে কিরণকে আদুরে চুম্বন আবার অন্য একটি ছবিতে ঠিক তাঁর বিপরীত। তবে ছবিগুলোর পাশাপাশি নজর কেড়েছে অন্তরার দেওয়া ক্যাপশনটি। তিনি লিখেছেন, ‘বলতেই পারতাম যে কাপড়টা আমার শাশুড়ি দিয়েছেন, সেটা সেলাই করেছে আমার ননদ আর আমি ডিজাইন করেছি… কিন্তু শান্তি বজায় রাখাই আমি শ্রেয় বলে মনে করলাম’।
We’re now on Telegram- Click to join
ক্যাপশনে এই ‘শাশুড়ি’ এবং ‘ননদ’ শব্দের উল্লেখ দেখেই দুইয়ে দুইয়ে চার করতে দেরি করেননি অনুরাগীরা। অনেকেই ধরেই নিয়েছেন যে, তাঁদের বিয়ের পাকা কথা অথবা তোড়জোড় হয়তো ইতিমধ্যেই এবার শুরু হয়ে গিয়েছে।

এখানেই থেমে থাকেনি, নিজের চেনা রসিকতার ছন্দেই অন্তরা লেখেন, ‘নজর দিও না। মানুষকে ভালোবাসলে তোমাকেও মানুষ ভালোবাসবে’।
কিরণ-অন্তরার রসায়ন দেখেই অনুরাগীরাও সব মজাদার মন্তব্য করতে শুরু করেছেন। কেউ লিখলেন, ‘বং গাই এবার বং জামাই হতে চলেছে’, আবার কেউ প্রশ্ন করছেন, ‘বিয়ের তারিখ কবে?’।
এই বছরেই কি তবে সানাই বাজবে?
সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার এবং ইউটিউবারদের ব্যক্তিগত জীবন নিয়ে দর্শকদের কৌতূহল সর্বদা তুঙ্গেই থাকে। এতদিন নিজের রিলেশনশিপ স্ট্যাটাস নিয়ে কিরণ খোলামেলা থাকলেও তবে বিয়ের বিষয় নয় কখনও সরাসরি কিছু জানাননি। তবে অন্তরার এই সাম্প্রতিক পোস্ট ঘিরে এই বছরেই বিয়ের গুঞ্জন ডিজিটাল দুনিয়ায় এবার জল্পনার জন্ম দিয়েছে। এখন দেখার বিষয় যে, এই জল্পনাকেই কি সত্যি করেই তাঁর বিয়ের অফিশিয়াল ঘোষণা করবেন কিরণ? উঠছে প্রশ্ন।
এইরকম আরও বিনোদন জগতের প্রতিবেদন পেতে ওয়ান ওয়ার্ল্ড নিউজ বাংলার সাথে যুক্ত থাকুন।






