Entertainment

Hirak Ranir Deshe: তৃণমূল জমানার গল্পই এবার পর্দায়! এই পলিটিক্যাল স্যাটায়ারে থাকছেন জয়াপ্রদা, আসছে ‘হীরক রানীর দেশে’

নির্মাতাদের তরফে জানানো হয় এই মুহূর্তে ‘তিলোত্তমা’ নামে কোনও ছবি হচ্ছে না। এই সাংবাদিক সম্মেলনে উপস্থিত হওয়ার কথা ছিল অভয়ার মা তথা পানিহাটির বিজেপি বিধায়ক রত্না দেবনাথেরও।

Hirak Ranir Deshe: কেন অভয়া কাণ্ড নিয়ে ছবি করছেন না পরিচালক উজ্জ্বল চট্টোপাধ্যায়? জানালেন সবটা

হাইলাইটস:

  • তিলোত্তমার ছবি পরিবর্তে এবার নতুন সিনেমার ঘোষণা
  • তিলোত্তমার বদলে এবার পর্দায় আসছে ‘হীরক রানীর দেশে’
  • এই জুন মাস থেকে ছবির শুটিং শুরুর কথা জানালেন পরিচালক

Hirak Ranir Deshe: গত বছর অভয়া কাণ্ড নিয়ে তোলপাড় হয়ে গিয়েছিল বাংলা সহ গোটা দেশ জুড়েই। রাজ্যে এবার পালাবদলের পর অভয়া কাণ্ডের ছায়াতেই তৈরি হচ্ছে চলচ্চিত্র। ইতিমধ্যেই আনুষ্ঠানিকভাবে ঘোষণা হয়েছে শঙ্কুদেব পণ্ডা পরিচালিত ‘অভয়া শক্তি’ ছবির। এই ঘটনার আধারেই ‘তিলোত্তমা’ নামের একটি সিনেমা করতেই উদ্যত হয়েছিলেন পরিচালক উজ্জ্বল চট্টোপাধ্যায়। মঙ্গলবার দুপুরেই সারা হয়ে গিয়েছিল মধ্য কলকাতার একটি নামী হোটেলে ছবি সংক্রান্ত সাংবাদিক সম্মেলনের প্রস্তুতিও। তবে অনুষ্ঠানের আগেই হঠাৎ বদলে যায় পরিস্থিতি! ঠিক কী রকম?

We’re now on WhatsApp- Click to join

নির্মাতাদের তরফে জানানো হয় এই মুহূর্তে ‘তিলোত্তমা’ নামে কোনও ছবি হচ্ছে না। এই সাংবাদিক সম্মেলনে উপস্থিত হওয়ার কথা ছিল অভয়ার মা তথা পানিহাটির বিজেপি বিধায়ক রত্না দেবনাথেরও। তবে এদিন অনুপস্থিত ছিলেন রত্না দেবনাথ। ‘তিলোত্তমা’র বদলে হবে ‘হীরক রানীর দেশে’ নামক একটি ছবি তৈরির কথা ঘোষণা করেন পরিচালক উজ্জ্বল চট্টোপাধ্যায়।

We’re now on Telegram- Click to join

এই ছবির মাধ্যমেই অনেকদিন পর বাংলা ছবিতে দেখা যাবে জয়াপ্রদাকেও। জয়াপ্রদা ছাড়াও এই ছবিতে অভিনয় করবেন বাদশা মৈত্র, ভাস্বর চট্টোপাধ্যায়, রাজনন্দিনী পাল, অমৃতা চট্টোপাধ্যায় সহ আরও অনেকেই। হঠাৎ এই পিছু হটা ঠিক কী কারণে? সেই প্রসঙ্গ অবশ্যই এখন খোলসা করতে রাজি হননি পরিচালক। তবে এবার পরিচালকের উত্তর নিয়েও একপ্রকার ধোঁয়াশাও তৈরি হয়েছে।

Hirak Ranir Deshe

পরিচালক বলেছেন, “আমার আচমকা মনে হয়েছে ‘তিলোত্তমা’ ছবিটা আমি করব না। তাই আমি মত পরিবর্তন করেছি।” প্রায় এক বছর ধরে এই ‘তিলোত্তমা’ তৈরির জন্যই রিসার্চ চালিয়েছিলেন পরিচালক। তাঁর কথায়, “এই একই জিনিস ‘এসকেপ ফ্রম তালিবান’-র সময়ও আমার ঘটেছিল। পরিবারের পক্ষ থেকে প্রথমে আমাকে কনসেন্ট দেওয়া হয়েছিল। তবে তাঁরা এই মুহূর্তে চাইছেন না। একজন মায়ের সিদ্ধান্তকে আমি সম্মান করি।” হীরক রানী চরিত্রে কাকে দেখা যাবে এবার এই কৌতুহলের নিরসন করেছেন পরিচালক নিজেই, ‘হীরক রানীর চরিত্রে দেখা যাবে জয়াপ্রদাকেই’, বললেন পরিচালক। সে ক্ষেত্রে কি তিলোত্তমা নামক ছবির ক্ষেত্রে সম্মতি পাওয়া যায়নি পরিবারের? উত্তরে তিনি বলেন, “হ্যাঁ, পাওয়া যায়নি সম্মতি। তাই অন্য ছবির কথা ভাবছি আমরা। আমার ছবি ‘হীরক রানীর দেশে’ হল একটি পলিটিক্যাল স্যাটায়ার। জুন মাস থেকেই শুরু হবে ছবির শুটিং। এই ছবি পুজোতে মুক্তি পাবে।”

Read More- দিল্লিতে বৈঠক থেকে ফিরেই ‘দেশু ৭’-এর সেটে হাজির মেগাস্টার দেব, সাদা-কালো ছবিতে এদিন নিজের মনের কথা বললেন দেব

যদিও ‘হীরক রানী’র চরিত্র নিয়ে এখনই কিছু বলতে নারাজ অভিনেত্রী জয়াপ্রদা। তবে তিনি জানিয়েছেন যে, ‘ছবির পরিচালকই পুরো বিষয়টি বলতে পারবেন। বাংলা ছবি করার জন্য তিনি খুবই উৎসাহী।’

এইরকম আরও গুরুত্বপূর্ণ প্রতিবেদন পেতে ওয়ান ওয়ার্ল্ড নিউজ বাংলার সাথে যুক্ত থাকুন।

Back to top button