Entertainment

Actor Dev: দিল্লিতে বৈঠক থেকে ফিরেই ‘দেশু ৭’-এর সেটে হাজির মেগাস্টার দেব, সাদা-কালো ছবিতে এদিন নিজের মনের কথা বললেন দেব

কাজে যোগ দিয়েই খোশ মেজাজে ফ্রেমবন্দি দেব। মাইক হাতে প্রথমবার পরিচালকের ভূমিকায় দেব। সাদা-কালো আবহেই ছবি পোস্ট করে অভিনেতা লিখেছেন, ‘আমার জায়গায় আমি ফিরে এসেছি।’

Actor Dev: বৈঠক সেরে এবার ‘দেশু ৭’-এর সেট থেকে এদিন কি লিখলেন অভিনেতা দেব…? দেখে নিন

হাইলাইটস:

  • মাইক হাতে প্রথম পরিচালকের ভূমিকায় দেব
  • এদিন সাদা কালো আবহেই ছবি পোস্ট দেবের
  • দেশু ৭-এর সেটে ফিরে এবার কী বার্তা দেবের?

Actor Dev: ‘সময় বদলায়, বিশ্বাস বদলায়, কিন্তু সত্যি কখনও বদলায় না, বন্যেরা বনে সুন্দর, শিল্পীরা শিল্পে।।’, ঠিক এই ভাবেই ফেডারেশনের প্রাক্তন সভাপতি স্বরূপের গ্রেপ্তারি উদযাপন করেছিলেন অভিনেতা দেব। শিল্পীদের কখনও দমিয়ে রাখা যায় না বা আগামী দিনেতে যাবে না, সোশ্যাল মিডিয়ার এই পোস্টে নিজের অবস্থান স্পষ্ট করেছিলেন দেব। অভিনেতা হিসেবে তিনি যেমন দর্শকের বিনোদনে কোনও ত্রুটি রাখেন না, ঠিক তেমনই রাজনীতির ময়দানেও নিজের দায়িত্ব সম্পর্কে বেশ সচেতন দেব। গতকাল দিল্লিতে বৈঠক শেষে শহরে ফিরেই পৌঁছে যান একেবারে ‘দেশু ৭’-এর সেটে।

We’re now on WhatsApp- Click to join

কাজে যোগ দিয়েই খোশ মেজাজে ফ্রেমবন্দি দেব। মাইক হাতে প্রথমবার পরিচালকের ভূমিকায় দেব। সাদা-কালো আবহেই ছবি পোস্ট করে অভিনেতা লিখেছেন, ‘আমার জায়গায় আমি ফিরে এসেছি।’ সত্যিই তো শিল্পীরা শিল্পেই মানানসই। প্রথমবার দেবের নির্দেশনায় কাজ করবেন শুভশ্রী, অনির্বাণের মতো ইন্ডাস্ট্রির প্রতিষ্ঠিত তারকারাও।

We’re now on Telegram- Click to join

কেবল পর্দাতেই নয়, বাস্তবেও ‘চ্যালেঞ্জ’ নিতে সদা প্রস্তুত অভিনেতা দেব। স্বরূপের সিন্ডিকেট রাজকে চ্যালেঞ্জ করেই বিজেপি সমর্থক সেলেবদের সাথে কাজ করেছেন মেগাস্টার দেব। দেবের ‘বিশ্বাস ব্রাদার্স’-এর বিরুদ্ধে লড়াকু মেজাজ দেবের ইমেজকে এক অন্যমাত্রায় পৌঁছে দিয়েছে তা আর বলার অপেক্ষা রাখে না।

Actor Dev
Actor Dev

‘দেশু ৭’-এর মতো প্রজেক্টের কাজ সামলেও রাজনীতির দায়িত্ব পালনে গতকাল উড়ে গিয়েছিলেন দিল্লি। গতকাল বিমানবন্দরে হাসিমুখে সাংবাদিকদের সাথে ভাববিনিময় করলেও, বৈঠক নিয়ে একেবারে মুখে কুলুপ দেবের। দেবের এই দিল্লি যাত্রা ঘিরে রাজনৈতিকমহলে ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে নয়া জল্পনা।

Read More- ‘চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন মুখ‍্যমন্ত্রী শুভেন্দু অধিকারী’, ইট-পাটকেল বৃষ্টির পরই নন্দনে রুদ্রনীল ঘোষ

এদিন তৃণমূল কংগ্রেস ছেড়ে তিনি এবার শরিক হতে চান ইন্ডিয়া জোটের। জেনে রাখা ভালো যে, বকলমে শামিল হওয়া বিজেপিতে। তবে, বর্তমানে দেব যে ‘দেশু ৭’-এ নিজেকে সম্পূর্ণভাবে নিমজ্জিত করে ফেলেছেন তা বেশ বলাই বাহুল্য।

গত ১লা জুন পরিচালক হিসেবে নতুন পথচলা শুরু করেন দেব। তার আগে ধুমধাম করে অনুষ্ঠিত হয় দেশু ৭ এর শুভ মহরৎ। প্রযোজক হিসেবে সফল দেব। এবার পরিচালক হিসেবেও দেব সাফল্যই অর্জন করবেন বলেই আশাবাদী দেবের ভক্তরা।

এইরকম আরও বিনোদন জগতের প্রতিবেদন পেতে ওয়ান ওয়ার্ল্ড নিউজ বাংলার সাথে যুক্ত থাকুন।

Back to top button