Politics

Nirmala Sitharaman-Suvendu Adhikari Meeting: কর্মসংস্থান ও বিনিয়োগ বাড়াতে নয়া পরিকল্পনা, বৈঠকে নির্মলা-শুভেন্দু, বাংলার জন্য বড় রোডম্যাপ তৈরি কেন্দ্রের

কেন্দ্রীয় অর্থমন্ত্রীর সাথে বৈঠকে পশ্চিমবঙ্গে বিভিন্ন খাতে ঋণের প্রাপ্যতা বৃদ্ধি এবং কেন্দ্রীয় সরকারের বিভিন্ন কল্যাণমূলক প্রকল্পের কার্যকর বাস্তবায়ন নিয়ে বিস্তারিত আলোচনা করা করেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী।

Nirmala Sitharaman-Suvendu Adhikari Meeting: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর উন্নয়নমূলক দৃষ্টিভঙ্গির সঙ্গে সামঞ্জস্য রেখে রাজ্যের উন্নয়নের গতি আরও বাড়ানোর বিভিন্ন উপায় নিয়েও এদিন আলোচনা হয়

হাইলাইটস:

  • বাংলার সামগ্রিক উন্নয়ন, আর্থিক অন্তর্ভুক্তি এবং কর্মসংস্থান বৃদ্ধির লক্ষ্যে দিল্লিতে গুরুত্বপূর্ণ বৈঠক করেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমণ এবং মুখ্যমন্ত্রীর শুভেন্দু অধিকারী
  • এদিনের বৈঠকে রাজ্যের প্রতিটি যোগ্য সুবিধাভোগীকে কেন্দ্রীয় প্রকল্পগুলির আওতায় আনার লক্ষ্য নেওয়া হয়েছে
  • শিল্প উন্নয়ন এবং নতুন কর্মসংস্থান সৃষ্টিতে রাজ্য আরও এগিয়ে যাবে বলে আশা প্রকাশ করা হচ্ছে

Nirmala Sitharaman-Suvendu Adhikari Meeting: গতকাল দিল্লিতে তৃণমূল সাংসদদের সাথে বৈঠকের পর কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমণের সাথে বৈঠক করেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। সূত্র মারফত জানা যাচ্ছে, বাংলার সামগ্রিক উন্নয়ন, আর্থিক অন্তর্ভুক্তি এবং কর্মসংস্থান বৃদ্ধির লক্ষ্যে এই গুরুত্বপূর্ণ বৈঠক হয়। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর উন্নয়নমূলক দৃষ্টিভঙ্গির সঙ্গে সামঞ্জস্য রেখে রাজ্যের উন্নয়নের গতি আরও বাড়ানোর বিভিন্ন উপায় নিয়েও এদিন আলোচনা হয়।

We’re now on WhatsApp – Click to join

কেন্দ্রীয় অর্থমন্ত্রীর সাথে বৈঠকে পশ্চিমবঙ্গে বিভিন্ন খাতে ঋণের প্রাপ্যতা বৃদ্ধি এবং কেন্দ্রীয় সরকারের বিভিন্ন কল্যাণমূলক প্রকল্পের কার্যকর বাস্তবায়ন নিয়ে বিস্তারিত আলোচনা করা করেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। অর্থমন্ত্রী জানান, রাজ্য সরকারের সঙ্গে সমন্বয় রেখে প্রধানমন্ত্রী জন ধন যোজনা, প্রধানমন্ত্রী মুদ্রা যোজনা, প্রধানমন্ত্রী জীবন জ্যোতি বিমা যোজনা, প্রধানমন্ত্রী সুরক্ষা বিমা যোজনা, অটল পেনশন যোজনা এবং পিএম স্বনিধি-সহ একাধিক ফ্ল্যাগশিপ প্রকল্পে নতুন করে একটি ‘স্যাচুরেশন ড্রাইভ’ চালানো হবে। এর মাধ্যমে রাজ্যের প্রতিটি যোগ্য সুবিধাভোগীকে প্রকল্পগুলির আওতায় আনার লক্ষ্য নেওয়া হয়েছে।

মুখ্যমন্ত্রীর অনুরোধে কেন্দ্রীয় অর্থমন্ত্রী জানান, পশ্চিমবঙ্গে শিল্প ও ব্যবসার প্রসার ঘটাতে বিভিন্ন রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্ক, শিল্প সংস্থা এবং এমএসএমই অ্যাসোসিয়েশনগুলির সঙ্গে বাংলার বিভিন্ন অঞ্চলে গোলটেবিল বৈঠকের আয়োজন করা হবে। ফলে শিল্প উন্নয়ন এবং নতুন কর্মসংস্থান সৃষ্টিতে রাজ্য আরও এগিয়ে যাবে বলে আশা প্রকাশ করেন।

এছাড়াও রাজ্যের গ্রামীণ এলাকায় আর্থিক অন্তর্ভুক্তি জোরদার করতে এবং সাধারণ মানুষের জন্য আনুষ্ঠানিক ঋণের সুযোগ বাড়ানোর লক্ষ্যে পশ্চিমবঙ্গ গ্রামীণ ব্যাঙ্কের কর্মক্ষমতা পর্যালোচনা করার কথাও এদিনের বৈঠকে জানান কেন্দ্রীয় অর্থমন্ত্রী। রাজ্যের পরিকাঠামো উন্নয়নের প্রসঙ্গে তিনি ‘স্পেশাল অ্যাসিস্ট্যান্স টু স্টেটস ফর ক্যাপিটাল ইনভেস্টমেন্ট’ (SASCI) প্রকল্পের আওতায় পশ্চিমবঙ্গের যোগ্য প্রস্তাবগুলিকে দ্রুত প্রক্রিয়াকরণের আশ্বাস দেন। একই সঙ্গে নির্মলা সীতারমণ রাজ্য সরকারকে SASCI প্রকল্পের সংস্কার-সংযুক্ত শর্তগুলি দ্রুত বাস্তবায়নের জন্যও অনুরোধ জানান।

Read more:- মমতা বন্দ্যোপাধ্যায়ের তৃণমূল বড় ধাক্কা খেল! ২০ জন তৃণমূল সাংসদ লোকসভার স্পিকারকে চিঠি দিয়ে এনডিএ-কে সমর্থন জানালেন

উল্লেখ্য, এই বৈঠককে কেন্দ্র করে বাংলায় উন্নয়ন, বিনিয়োগ, আর্থিক পরিষেবা সম্প্রসারণ এবং কর্মসংস্থান বৃদ্ধির ক্ষেত্রে নতুন সম্ভাবনার দরজা খুলতে পারে বলেই মনে করছে রাজনৈতিক মহল।

এই রকম রাজনৈতিক প্রতিবেদন পেতে ওয়ান ওয়ার্ল্ড নিউজ বাংলার সাথে যুক্ত থাকুন।

Back to top button