June-Sreelekha: ‘৫ তারিখে ডিজে বাজবে…’, হিংসামূলক উস্কানি MP-র! জুন মালিয়াকে কটাক্ষ অভিনেত্রী শ্রীলেখার
প্রসঙ্গত, কাকলি ঘোষের নেতৃত্বে ২০জন সাংসদ নাকি জুড়তে চাইছে এনডিএ-তে। সেই দলেই রয়েছেন নাকি দিদির একসময়ের প্রিয় পাত্রী অভিনেত্রী সাংসদ জুন মালিয়াও।
June-Sreelekha: পালটি খেতেই ‘ভালো তৃণমূলী’ জুন মালিয়াকে চাঁচাছোলা আক্রমণ অভিনেত্রী শ্রীলেখার
হাইলাইটস:
- জুন মালিয়ার একটি পুরোনো ভিডিও ভাইরাল হয়েছে
- ওই ভিডিও ঘিরে তুমুল কটাক্ষের শিকার জুন মালিয়া
- জুন মালিয়াকে সরাসরি আক্রমণ অভিনেত্রী শ্রীলেখার
June-Sreelekha: বিধানসভা নির্বাচনের ফল প্রকাশের পর থেকেই রাজ্য রাজনীতিতে রীতিমতো শোরগোল লেগে গিয়েছে। কার্যত, মমতা বন্দ্যোপাধ্যায়ের হাতে গড়া দল তৃণমূল কংগ্রেসই হাতছাড়া হতে চলেছে। তৃণমূল নেত্রীর নির্দেশ অমান্য করে ঋতব্রত বন্দ্যোপাধ্যায়কে বিধানসভায় বিরোধী দলনেতা নির্বাচিত করেছে তৃণমূল বিধায়কদের সংখ্যা গরিষ্ঠ শিবির। এদিকে দিল্লিতেও কোণঠাসা মমতা বন্দ্যোপাধ্যায়।
We’re now on WhatsApp- Click to join
প্রসঙ্গত, কাকলি ঘোষের নেতৃত্বে ২০জন সাংসদ নাকি জুড়তে চাইছে এনডিএ-তে। সেই দলেই রয়েছেন নাকি দিদির একসময়ের প্রিয় পাত্রী অভিনেত্রী সাংসদ জুন মালিয়াও। সেই জল্পনাই ইন্ধন দিয়ে শুভেন্দু অধিকারীর প্রশাসনিক বৈঠকে যোগ দিয়েছেন জুন মালিয়া। জুন মালিয়ার দলবদলের ইঙ্গিত মিলতেই একটি পুরোনো ভিডিও সামাজিক মাধ্যমে ফাঁস করেছেন তাঁরই দলের মমতা বন্দ্যোপাধ্যায় ঘনিষ্ঠ সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়। যেখানে জুনকে বলতে শোনা যায় যে, ‘৫ তারিখ (৫ই মে অর্থাৎ ভোটের রেজাল্টের পরদিন) ডিজে বাজবে’। যদিও এই ভাইরাল ভিডিওর সত্যতা যাচাই করেনি এই প্রতিবেদন। তবে এই ভিডিওকেই হাতিয়ার করে এবার টলিউডের এককালীন সহকর্মী তথা তৃণমূল সাংসদকে তীব্র আক্রমণ শানালেন বাম-মনস্ক শ্রীলেখা মিত্র। জুন মালিয়ার এই ‘দলবদল’ আর পুরোনো মন্তব্যের পরিপ্রেক্ষিতেই নিজের ফেসবুকে ক্ষোভ উগরে দিয়েছেন অভিনেত্রী।
We’re now on Telegram- Click to join
ভাইরাল ভিডিওটির প্রসঙ্গ টেনেই এদিন সরাসরি জুন মালিয়াকে উদ্দেশ্য করে শ্রীলেখা লেখেন, ‘জুন, এই একটা ভিডিও সব পরিষ্কার করে দিয়েছে। ক্ষমতার শীর্ষে বসে সাধারণ মানুষকে উস্কে দেন আপনারা, প্ররোচনা দেন হিংসা ছড়াতে। আর নিজেদের বাড়ির নিরাপদ ঘেরাটোপে নিজেরা সিকিউরিটি গার্ড পরিবেষ্টিত হয়ে বসে থাকেন।’ তিনি আরও যোগ করে লিখেছেন, ‘আপনাদের মতোন সুযোগ-সুবিধাপ্রাপ্তদের প্রতিটা কথায় বিশ্বাস করে গরিব এবং উশৃঙ্খল জনতা রাস্তায় নেমে পড়ে। তার জন্যই হয়তো তারা নিজেদের রুটিরুজি, জীবন হারায়… কিন্তু কেন, কীসের জন্য? আর আপনারা? এই সব দলবদলুরা, যারা একসময় ছিলেন দিদির ভীষণ অনুগত ভাই-বোন, পদ্মফুল শিবির তাঁদের ক্ষমতার ডানা মেলতেই এবার সেখানে গিয়েই আশ্রয় নিলেন।’
This is TMC leader and Lok Sabha MP June Malia; a video featuring her is currently going viral.
The video appears to predate the West Bengal Assembly election results.
In it, TMC leader June Malia is seen instructing other TMC workers and miscreants to assault BJP… pic.twitter.com/awzRL9T37m— Krishanu Singha (@KrishanuOnline) June 10, 2026
তৃণমূলের তথাকথিত ‘ভালো’ সাংসদদের তীব্র কটাক্ষ করে এদিন শ্রীলেখা লেখেন, ‘নিজেদের দায়বদ্ধতার কথা ভেবেও চোখের পলক পড়ে না আপনাদের, ওহ সো ‘ভালো তৃণমূলী’রা! আপনাদের একসময়ের প্রিয় দিদি আজ নিশ্চয়ই নিজেকেই অভিশাপ দিচ্ছেন আপনাদের সবাইকে তাঁর নিজের আঁচলের তলায় আশ্রয় দেওয়ার জন্য। সত্যি বলতে হেলে, তাঁর জন্য এখন আমার কষ্ট হচ্ছে।’
Read More- ‘মমতাদি এবং অভিষেকের পরই যদি কেউ থেকে থাকে, সে হল দেব…’, রাতারাতি সুর বদল কুণাল ঘোষের
এই মাসেই জন্মদিন জুনের। সেই প্রসঙ্গ টেনেই অভিনেত্রী লেখেন, ‘এই মাসে তোমার জন্মদিন। আমি অনুরোধ করব তোমাকে, অন্তত একবার হলেও আয়নার সামনে দাঁড়িয়ে মুখোমুখি হও নিজের। তুমি কি এটাই শেখাতে চাও নিজের সন্তানদের?’ পরিশেষে শ্রীলেখা লেখেন, ‘তোমার একসময়ের সহকর্মী ও একজন মা হিসেবে আমি বিশেষ অনুরোধ করছি, নিজের অন্তরের কথা শোনো আর তোমার দলের কর্মীসহ সাধারণ মানুষের কাছে তুমি ক্ষমা চাও। তোমার নিজেরই ভালো লাগবে ক্ষমা চাইলে, আমি নিশ্চিত।’
ভোট পরবর্তী মরশুমে জুন মালিয়ার এই ‘পালটি’ খাওয়া আর তা নিয়ে অভিনেত্রী শ্রীলেখার এহেন বিস্ফোরক প্রতিক্রিয়া— এই সব মিলিয়ে বিনোদন জগৎ থেকে শুরু করে রাজনীতির অলিন্দে তরজা চরমে।
এইরকম আরও গুরুত্বপূর্ণ প্রতিবেদন পেতে ওয়ান ওয়ার্ল্ড নিউজ বাংলার সাথে যুক্ত থাকুন।







