Politics

Kunal Ghosh on Dev: ‘মমতাদি এবং অভিষেকের পরই যদি কেউ থেকে থাকে, সে হল দেব…’, রাতারাতি সুর বদল কুণাল ঘোষের

বঙ্গ রাজনৈতিক প্রেক্ষাপটে দেব-কুণালের তরজা অত্যন্ত চর্চিত। সোশ্যাল মিডিয়ায় তর্ক-বিতর্কের পর সে তরজা সামনে আসে ফেডারেশনের পক্ষ থেকে আয়োজন করা বিজয়া সম্মেলনীর মঞ্চে।

Kunal Ghosh on Dev: দেবকে নিয়ে এদিন সোশ্যাল মিডিয়ায় কি বলেছেন কুণাল ঘোষ? এখনই বিস্তারিত জেনে নিন

হাইলাইটস:

  • দেব-কুণালের তরজা রাজনৈতিক প্রেক্ষাপটে ভীষণ চর্চিত
  • ‘রঘু ডাকাত’এর মুক্তির আগে বিতণ্ডায় জড়িয়েছিলেন তাঁরা
  • এবারের নির্বাচনে কুণাল ঘোষের হয়ে প্রচার করেন দেব
  • এবার কুণাল ঘোষের মুখে শোনা গেল মিষ্টি সুর দেবের হয়ে

Kunal Ghosh on Dev: গত সোমবার যখন ২০ জন ‘বিক্ষুব্ধ’ তৃণমূলের সাংসদদের তালিকায় দেবের নামটাও উঠে আসে, তখন আচমকা ফোঁস করে উঠেছিলেন তৃণমূল বিধায়ক কুণাল ঘোষ। তিনি বলেছিলেন, “এক নম্বর অভিনেতা দেব। ওর রাজনীতি নিয়ে তবে আমার বক্তব্য ঠিক ছিল কি না তা আজ নেত্রী বুঝবেন নিশ্চই।” ২৪ ঘণ্টার মধ্যেই সোশ্যাল মিডিয়ায় পোস্ট করলেন। তাতেও আবার লিখলেন, “এবারের বিধানসভা ভোটের প্রচারে মমতাদি এবং অভিষেকের পর যদি কেউ সারা বাংলা ঘুরে প্রচার করে থাকে, সে হল দেব। এবং সর্বশেষ, আমি দেবকে ধন্যবাদ দেবো।”

We’re now on WhatsApp- Click to join

বঙ্গ রাজনৈতিক প্রেক্ষাপটে দেব-কুণালের তরজা অত্যন্ত চর্চিত। সোশ্যাল মিডিয়ায় তর্ক-বিতর্কের পর সে তরজা সামনে আসে ফেডারেশনের পক্ষ থেকে আয়োজন করা বিজয়া সম্মেলনীর মঞ্চে। মাঝে ‘রঘু ডাকাত’ ছবির মুক্তির আগে সামাজিক মাধ্যমে পরস্পরের সাথে বিতণ্ডায় জড়ান তাঁরা। কিন্তু এই ভোটের আবহে ধরা পড়ে আরেক অন্য ছবি। হুডখোলা গাড়িয়ে বেলেঘাটার প্রার্থী কুণাল ঘোষের হয়েও এবারে প্রচার করেছিলেন দেব!

We’re now on Telegram- Click to join

অনেকের মতে, রাজনীতিতে অনেক সমীকরণ ধরাছোঁয়ার বাইরে থাকে সাধারণ মানুষের বোঝার। তবে তাঁদের মতে দেবের সাথে প্রকাশ্যে তরজা হতেই পারত বড় রাজনৈতিক কৌশল। যেখানে কিনা কুণাল ঘোষের সৌজন্যের প্রতিক্রিয়া দিতে গিয়ে বিজেপি বিধায়ক সজল ঘোষই বলেছিলেন, ‘উনি যে কাকে কখন কী বলেন, তা বোঝার প্রায় উর্ধ্বে’!

গত সোমবার দেবকে নিয়ে কুণাল যা বলেছিলেন, তা রাজনৈতিক মহলের কাছে অপরিচিত নয়। কিন্তু তার ২৪ ঘণ্টার মধ্যেই কুণাল ঘোষের এহেন বক্তব্যের ব্যাখ্যা দিয়ে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করলেন। তিনি লিখলেন, “ওর কিছু ব্যক্তির সাথে সমীকরণে রাজনৈতিক অবস্থানগত কারণে আপত্তি ছিল আমার। সেটা স্পষ্ট জানাতাম আমি। অভিনেতা এবং রাজনৈতিক সত্তার মেরুকরণ থেকেই ছিল সেই জটিলতা। বাকিটা তৃণমূলনেত্রী এবং দল বুঝবেন।” তারপরই তিনি আরও লিখেছেন, “এবারের বিধানসভা ভোটের প্রচারে মমতাদিদি এবং অভিষেকের পর যদি কেউ গোটা বাংলা ঘুরে প্রচার করে থাকে, সে হল দেব। এবং সর্বশেষ, আমি দেবকে ধন্যবাদ দেবো, কারণ আমার একটি অনুরোধে ব্যস্ত, ক্লান্তিকর প্রচার এবং শ্যুটিংয়ের মাঝেও বেলেঘাটা কেন্দ্রে সে আমার জন্য প্রচার করে দিয়ে গেছিল।”

Read More- কার্যত চুপ মমতা, বৈঠকে মাত্র দুটি শব্দ বললেন, ইন্ডিয়া জোটের রাশও কি তবে হারালেন মমতা বন্দ্যোপাধ্যায়?

নিজের সমাজ মাধ্যমে সেই ছবিও শেয়ার করেছেন কুণাল ঘোষ। যেখানে তৃণমূল কংগ্রেসের বিক্ষুব্ধ সাংসদদের ‘বিশ্বাসঘাতক’ অ্যাখ্যায়িত করা হচ্ছে, যেখানে কল্যাণ-সৌগতরা সরব। সেখানেই নিজেও ‘পার্টিকুলারলি’ দেবকে বিঁধে কেন আবারও সুর মিষ্টি কুণাল ঘোষের? এর নেপথ্যেও কোন সমীকরণ লুকিয়ে? উঠছে প্রশ্ন।

এইরকম আরও রাজনৈতিক প্রতিবেদন পেতে ওয়ান ওয়ার্ল্ড নিউজ বাংলার সাথে যুক্ত থাকুন।

Back to top button