Mamata Banerjee: কার্যত চুপ মমতা, বৈঠকে মাত্র দুটি শব্দ বললেন, ইন্ডিয়া জোটের রাশও কি তবে হারালেন মমতা বন্দ্যোপাধ্যায়?
বাংলায় বিধানসভা ভোটের ভরাডুবির পরই ভাঙছে তৃণমূল কংগ্রেস। বিধানসভার পর এবার লোকসভায়ও এখন দু’ভাগ হয়ে গিয়েছে তৃণমূল। এবং এমন দিনে হয়েছে, যখন খোঁজ মমতা বন্দ্যোপাধ্যায় দিল্লিতে রয়েছেন।
Mamata Banerjee: মমতা বন্দ্যোপাধ্যায়ের এমন অবস্থা আগে কখনও দেখা যায়নি, দাবি রাজনৈতিক বিশেষজ্ঞদের
হাইলাইটস:
- এদিনের বৈঠকে সাংবাদিকদের প্রশ্নের উত্তর দেওয়ার আগেই উঠে পড়েন ইন্ডিয়া জোটের নেতারা
- সেইসময় বৈঠকে দেখা মেলে সবার আগেই বৈঠক ছেড়ে উঠে পড়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়
- গতকালের এই সাংবাদিক বৈঠকে মাত্র দুটি শব্দ বলেছেন মমতা বন্দ্যোপাধ্যায়, সেই দুটি কি কি?
Mamata Banerjee: এতদিন এইভাবে চুপ দেখা যায়নি মমতা বন্দ্যোপাধ্যায়কে। গতকাল ইন্ডিয়া জোটের সাংবাদিক বৈঠকে মাত্র দুটি শব্দ বললেন তিনি। সেই শব্দ দুটিও কংগ্রেসের সর্বভারতীয় সভাপতি মল্লিকার্জুন খাড়্গেকে বলেছেন। এর বাইরে গতকাল নয়াদিল্লির কনস্টিটিউশন ক্লাবে ইন্ডিয়া জোটের সাংবাদিক বৈঠকে কোনও কথা বলতে দেখা মিলল না তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের।
We’re now on Telegram- Click to join
বাংলায় বিধানসভা ভোটের ভরাডুবির পরই ভাঙছে তৃণমূল কংগ্রেস। বিধানসভার পর এবার লোকসভায়ও এখন দু’ভাগ হয়ে গিয়েছে তৃণমূল। এবং এমন দিনে হয়েছে, যখন খোঁজ মমতা বন্দ্যোপাধ্যায় দিল্লিতে রয়েছেন। এরই মাঝে এদিন কনস্টিটিউশন ক্লাবে বৈঠকে বসেন ইন্ডিয়া জোটের সকল নেতারা। সেই বৈঠকেই যোগ দিতে দিল্লি এসেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়।
We’re now on WhatsApp- Click to join
গতকালের বৈঠকে কোন দুটি শব্দ বলেছেন মমতা বন্দ্যোপাধ্যায়?
গতকাল কনস্টিটিউশন ক্লাবে সাংবাদিক বৈঠকে খাড়্গের পাশে কার্যত চুপ করেই বসেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। প্রায় সাড়ে সাত মিনিটের এই সাংবাদিক বৈঠকে মাত্র দুটি শব্দ বলেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। ‘অ্যাট্রোসিটি-ভার্চুয়ালি’। এদিনের বৈঠকে ইন্ডিয়া জোটের নেওয়া সিদ্ধান্তের কথা বলছিলেন খাড়্গে। এদিন কংগ্রেসের সর্বভারতীয় সভাপতি বলেন, “২৫টি দল অংশ নিয়েছিল এদিনের বৈঠকে। নিজেদের বক্তব্য তাঁরা জানিয়েছে। পাঁচটি পয়েন্টে সম্মতি জানিয়েছে সবাই। প্রথম, সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতিকে SIR নিয়ে শীঘ্রই চিঠি দেওয়া হবে। দ্বিতীয়, কেন্দ্রীয় শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবি করা হয়েছে। তৃতীয়, বর্তমান অর্থনীতি পরিস্থিতি, মূল্যবৃদ্ধি, বেকারত্ব, কৃষক ইস্যু এবং অন্যান্য জনগণ সম্পর্কিত ইস্যুতে কেন্দ্রকে সর্বদলীয় বৈঠক ডাকার জন্য দাবি।” চতুর্থ পয়েন্ট বলার সময়ই মমতা বন্দ্যোপাধ্যায় তাঁকে বলেন, আর অ্যাট্রোসিটি (নৃশংসতা) ইস্যু। অর্থাৎ তিন নম্বর পয়েন্টে নৃশংসা ইস্যুতেও সর্বদলীয় বৈঠক ডাকার জন্য দাবির কথা আলোচনা হয়েছে বলে তিনি স্মরণ করান। তখনই খাড়্গে ফের তৃতীয় পয়েন্টে নৃশংসতার কথাও যোগ করে দেন।
Mamta Banerjee ego is crushed.
Arvind Kejriwal is thrown out of INDIA alliance.
Akhilesh Yadav is sitting next to Rahul Gandhi Ji and posing with him with a smile.
All sorted, now it’s time to work and defeat Modi in 2029. pic.twitter.com/VIdfwGDO52
— Shantanu (@shaandelhite) June 8, 2026
গতকালের পুরো এই বৈঠকে এরপর আরও একটি শব্দ বলেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। চতুর্থ, প্রতি ২ মাস অন্তর বৈঠক হবে ইন্ডিয়া জোটের। পরের বৈঠকটি হবে হায়দ্রাবাদে। পঞ্চম, প্রতিদিন সকালে বিরোধী দলনেতার ঘরে সমন্বয় বৈঠক হবে বাদল অধিবেশনে।
এরপরই খাড়্গে জানিয়েছেন, এদিনের বৈঠকে সশরীরে না থাকলে পাঁচটি পয়েন্টে সম্মতি জানিয়েছেন উদ্ধব ঠাকরে, হেমন্ত সোরেন। তখন মমতা বন্দ্যোপাধ্যায় খাড়্গেকে বলেন, ‘ভার্চুয়ালি’। অর্থাৎ ভার্চুয়ালি বৈঠকে উদ্ধব এবং হেমন্ত যোগ দিয়েছিলেন।
এদিনের বৈঠকে সাংবাদিকদের প্রশ্নের উত্তর দেওয়ার আগেই ইন্ডিয়া জোটের নেতারা উঠে পড়েন। সেইসময় দেখা যায়, সবার আগে বৈঠক ছেড়ে উঠে পড়েন মমতা বন্দ্যোপাধ্যায়। রাজনীতি বিশেষজ্ঞরা বলছেন, মমতা বন্দ্যোপাধ্যায়ের এহেন অবস্থা আগে কখনও দেখা যায়নি। ক্ষমতায় থাকাকালীন ইন্ডিয়া জোটের রাশও তাঁকে নিজের কাছে রাখার চেষ্টাই করতে দেখা গিয়েছে। কংগ্রেসের সমালোচনা করতেও তিনি ছাড়েননি। ক্ষমতা হারানোর পর মমতা ইন্ডিয়া জোটের রাশও কি হারালেন কি না, সেই নিয়েই প্রশ্ন উঠছে।
Read More- তৃণমূলের পরাজয়, নেই আপ, ডিএমকে, ক্ষুব্ধ সিপিএম, অস্তিত্বরক্ষার সংকটের মাঝে আজই বৈঠক ইন্ডিয়া জোটের
এবার তবে জানা যাচ্ছে যে, ইন্ডিয়া জোটের বৈঠকে মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন, বাংলায় জোর করে তৃণমূলকে হারানো হয়েছে। তিনি দাবি করেছেন যে, “আজ যেটা বাংলায় হয়েছে, অন্যান্য রাজ্যেও সেটা হবে।” সোনারপুরে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের উপর আক্রমণের কথাও আলাদাভাবে ইন্ডিয়া জোটের বৈঠকে উল্লেখ করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। প্রসঙ্গত, ইন্ডিয়া জোটের এদিনের বৈঠকে উপস্থিত ছিল না ডিএমকে এবং আপ।
এইরকম আরও রাজনৈতিক প্রতিবেদন পেতে ওয়ান ওয়ার্ল্ড নিউজ বাংলার সাথে যুক্ত থাকুন।






