Politics

INDIA Meeting: তৃণমূলের পরাজয়, নেই আপ, ডিএমকে, ক্ষুব্ধ সিপিএম, অস্তিত্বরক্ষার সংকটের মাঝে আজই বৈঠক ইন্ডিয়া জোটের

এখন বড় প্রশ্ন হয়ে দাঁড়িয়েছে অস্তিত্ব রক্ষাই। আজ এই আবহেই দিল্লিতে বৈঠকে বসতে চলেছে ইন্ডিয়া জোট। বিজেপিকে মোকাবিলা করা থেকে সংসদের বদল অধিবেশনের কৌশল কী হবে, এইসব কিছু নিয়েই আলোচনা হবে।

INDIA Meeting: কী নিয়ে আলোচনা হবে বৈঠকে? আজকের এই বৈঠকে মোট ২৩টি রাজনৈতিক দল অংশ নেবে, দাবি কংগ্রেসের

হাইলাইটস:

  • আজই দিল্লির কন্টিনেন্টাল ক্লাবে ইন্ডিয়া জোটের বৈঠক
  • আজকের এই বৈঠকে উপস্থিত থাকবে তৃণমূল কংগ্রেসও
  • এই বৈঠকে কত দল উপস্থিত থাকবে সেই নিয়েই উঠছে প্রশ্ন

INDIA Meeting: ২০২৩ সালে লোকসভা ভোটের ঠিক আগেই বিজেপিকে রুখতে গড়ে উঠেছিল ইন্ডিয়া জোট। এক ছাতার তলায় এসেছিলো ২৬টি রাজনৈতিক দল। লোকসভা ভোটে বিজেপির বিরুদ্ধে এক সাথে লড়াইয়ে ছিল সিপিএম, কংগ্রেস, তৃণমূল থেকে ডিএমকে, আপ, সমাজবাদী পার্টি-সহ আরও একাধিক জাতীয় ও আঞ্চলিক রাজনৈতিক দল। তার প্রতিফলন দেখা গেল ভোটের ফলেও। বিজেপির ঘাড়ে কার্যত ইন্ডিয়া জোট নিঃশ্বাস ফেলেছে। এবার ২০২৬। আজই সেই ইন্ডিয়া জোটেই এবার চওড়া ফাটল। প্রকাশ্যে অন্তর্দ্বন্দ্ব। বিজেপির বিরোধিতার পরিবর্তে এবার একে অপরের বিরোধিতায় ব্যস্ত রয়েছে ইন্ডিয়া জোটের শরিক দলগুলি।

We’re now on WhatsApp- Click to join

এখন বড় প্রশ্ন হয়ে দাঁড়িয়েছে অস্তিত্ব রক্ষাই। আজ এই আবহেই দিল্লিতে বৈঠকে বসতে চলেছে ইন্ডিয়া জোট। বিজেপিকে মোকাবিলা করা থেকে সংসদের বদল অধিবেশনের কৌশল কী হবে, এইসব কিছু নিয়েই আলোচনা হবে। কিন্তু, এই বৈঠকের আগেই পিছু হটেছে দুই শরিক দল। যা আরও বিজেপি বিরোধী শিবিরে অস্বস্তি বাড়িয়েছে। এই জোটের ভবিষ্যত কী, এবার তা নিয়েই উঠতে শুরু করেছে প্রশ্ন।

We’re now on Telegram- Click to join

ডিএমকে-র বৈঠক বয়কট

আজই দিল্লির কন্টিনেন্টাল ক্লাবে ইন্ডিয়া জোটের বৈঠক হবে অনুষ্ঠিত। এর আগে রাহুল গান্ধী বা মল্লিকার্জুন খাড়্গের বাসভবনে বৈঠক হলেও এবার বেছে নেওয়া হয়েছে নিরপেক্ষ স্থান। ৫ রাজ্যে প্রথমবার ভোটের পরই বৈঠকে বসতে চলেছে ইন্ডিয়া জোট। এই বৈঠকে উপস্থিত থাকবে তৃণমূল কংগ্রেসও। দিল্লিতে ইতিমধ্যেই পৌঁছে গিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়। তবে, এই বৈঠকটি যে সহজ হবে না, তা বেশ স্পষ্ট। কংগ্রেসের সাথে ডিএমকের সম্পর্কে ছেদ পড়ায় অস্বস্তি তৈরি হয়েছে জোটের শরিকদের মধ্যে। ইতিমধ্যে এম কে স্টালিনের নেতৃত্বাধীন ডিএমকে জানিয়ে দিয়েছে, বৈঠকে তাঁরা অংশ নেবে না। জোটের থেকেও তাঁরা দূরত্ব বাড়িয়েছে।

দূরত্ব বাড়িয়েছে আপও 

অন্যদিকে, জোট থেকে ইতিমধ্যেই নিজেদের দূরে সরিয়ে নিয়েছে অরবিন্দ কেজরিওয়ালের আম আদমি পার্টি। কংগ্রেসের সাথে মতবিরোধ থাকা সত্ত্বেও বৈঠকে অংশ নেবে সিপিএম। সম্প্রতি সিপিএমের সাধারণ সম্পাদক এম এ বেবি কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়্গেকে রাহুল গান্ধীর একটি মন্তব্যের চিঠি লিখে প্রতিবাদ জানান। কেরলমের প্রাক্তন মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়নের সাথে বিজেপির আঁতাতের অভিযোগও তোলা হয়েছিল ওই চিঠিতে।

Read More- ভোটে ভরাডুবির পরও অভিষেকের ওপরই আস্থা মমতার, ফের নিজের হাতেই সাজালেন দল তৃণমূল সুপ্রিমো

এদিকে, জোটের নেতৃত্বের প্রশ্নে নতুন সমীকরণ তৈরি করেছে মমতা বন্দ্যোপাধ্যায়ের পরাজয়ও। অনেক দলই আশা করেছিল যে, কংগ্রেসের বাইরে কোনও আঞ্চলিক নেতা ইন্ডিয়া জোটের মুখ হতে পারেন। তবে এখন পরিস্থিতি বদলেছে এবং কংগ্রেসের সমর্থনের মমতা বন্দ্যোপাধ্যায়কেই প্রয়োজন হতে পারে বলে মত রাজনৈতিক মহলের। আজকের বৈঠকে শেষ অবধি কী হয়, সেদিকেই নজর থাকবে সব মহলের।

এইরকম আরও গুরুত্বপূর্ণ প্রতিবেদন পেতে ওয়ান ওয়ার্ল্ড নিউজ বাংলার সাথে যুক্ত থাকুন।

Back to top button