Adani in West Bengal: বাংলায় বন্দর-রাস্তা তৈরি করার পরিকল্পনা! মুখ্যমন্ত্রী শুভেন্দুর সাথে দেখা করলেন গৌতমপুত্র করণ আদানি
দুজনের সাথে এদিন বেশ কয়েকটি বিষয়ে মুখ্যমন্ত্রী শুভেন্দুর কথা হয়েছে বলেই খবর। বিজেপি ক্ষমতায় আসার পর থেকেই শুরু শিল্প পুনর্গঠন এবং কর্মসংস্থানে জোর দেওয়ার কথা বলেছে।
Adani in West Bengal: সরকারের অন্যতম লক্ষ্য কর্মসংস্থান! তবে কী এবার সত্যি বড়সড় বিনিয়োগ আসতে চলেছে পশ্চিমবঙ্গে?
হাইলাইটস:
- এর আগে মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রী থাকাকালীন বৈঠক করেছেন গৌতম আদানি
- বিজেপি সরকার আগেই প্রতিশ্রুতি দিয়েছিল যে ক্ষমতায় এলে রাজ্যে শিল্প আসবে
- তাই এবার মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর সঙ্গে নবান্নে সাক্ষাৎ করলেন গৌতমপুত্র করণ
Adani in West Bengal: পালা বদলের পর শুভেন্দু অধিকারী মুখ্যমন্ত্রী হওয়ার এবার এক মাসের মধ্যেই তাঁর সাথে দেখা করলেন বিশিষ্ট শিল্পপতির ছেলে করণ আদানি। গতকাল প্রায় ঘণ্টাখানেকের বৈঠক হয় শুভেন্দু অধিকারী এবং করণ আদানির। আর এবার নতুন এই শিল্প সম্ভাবনার বিষয় প্রকাশ্যে আসার পরই স্পষ্ট হয়েছে যে রাজ্যের নয়া সরকার তাদের দেওয়া প্রতিশ্রুতি রক্ষা করতেই অঙ্গীকার বদ্ধ।
We’re now on Telegram- Click to join
দুজনের সাথে এদিন বেশ কয়েকটি বিষয়ে মুখ্যমন্ত্রী শুভেন্দুর কথা হয়েছে বলেই খবর। বিজেপি ক্ষমতায় আসার পর থেকেই শুরু শিল্প পুনর্গঠন এবং কর্মসংস্থানে জোর দেওয়ার কথা বলেছে। বিজেপির কথা মত এবার সেই লক্ষ্য পূরণের জন্যই শিল্পে বিনিয়োগ করতে চাইছে সরকার।
We’re now on WhatsApp- Click to join
এদিন নবান্নে সৌজন্য সাক্ষাৎ করতে এসেছিলেন আদানি পোর্টস এবং স্পেশাল ইকোনমিক জোনের ম্যানেজিং ডিরেক্টর করণ আদানি। বিকেলের পরেই প্রায় ঘণ্টাখানেক উপস্থিত ছিলেন আদানি গোষ্ঠীর কর্তা এই গৌতম পুত্র করণ। সূত্রের খবর যে, বেশ কিছু নতুন পাওয়ার প্ল্যান্ট, লজিস্টিক হাব আর পরিকাঠামো গড়ে তুলতে চায় এই আদানি গোষ্ঠী। তবে গতকালই এর জন্য প্রাথমিকভাবে কথা হলেও পরে আবার বৈঠক হবে আদানি গোষ্ঠীর সাথে, এমনটাই খবর সূত্রের।
#BigBreaking
Adani Group Eyes Bengal Investment. Source: Karan Adani, son of Gautam Adani, met Chief Minister Suvendu Adhikari at Nabanna pic.twitter.com/9qgPQnhuiW— Bijoy Roy (@bijoyroy567) June 3, 2026
জানা যাচ্ছে যে, এ রাজ্যে বন্দর, বিদ্যুৎ, ডেটা সেন্টার এবং রাস্তা বানাতে আগ্রহী আদানিরা। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী জানিয়েছেন রাজ্যে কর্মসংস্থান করাই রাজ্যের অন্যতম লক্ষ্য। লজিস্টিক হাব তৈরি নিয়েও আলোচনা করা হয়েছে।
Read More- ডিএ নিয়ে ‘সুখবর’ দেওয়ার ইঙ্গিত, ডিসেম্বরের মধ্যে কমপক্ষে ৫০ হাজার শূন্যপদে নিয়োগের লক্ষ্য!
তবে, এ রাজ্যে নতুন নয় আদানির বৈঠক। এর আগে তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রী থাকাকালীনও একাধিকবার তাঁর সাথে বৈঠক করেছেন গৌতম আদানি। মেদিনীপুরের তাজপুরে, গভীর সমুদ্রবন্দর নির্মাণ থেকে শুরু করে বিশ্বমানের ডেটা সেন্টার স্থাপন নিয়েও তাঁদের মধ্যে কথা হয়। তবে এবার মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর হাত ধরেই রাজ্যে নয়া আশা রাজ্যের শিল্পমহলের।
এইরকম আরও গুরুত্বপূর্ণ প্রতিবেদন পেতে ওয়ান ওয়ার্ল্ড নিউজ বাংলার সাথে যুক্ত থাকুন।







