Politics

One World News Political: রাজনীতির ময়দানের কোন কোন খবর আজ শিরোনামে, দেখে নিন আজকের পলিটিক্যাল রাউন্ডআপ

পশ্চিমবঙ্গের রাজনীতিতে এখন চরম অস্থিরতা! তৃণমূল কংগ্রেসে ভাঙনের সুর স্পষ্ট। বহিষ্কৃত বিধায়ক ঋতব্রত বন্দ্যোপাধ্যায় দাবি করেছেন, প্রায় ৫৮ জন বিধায়কের সমর্থন তাঁর সঙ্গে রয়েছে। স্পিকার রথীন্দ্র বসুর কাছে তাঁকে বিরোধী দলনেতা হিসেবে স্বীকৃতি দেওয়ার আবেদনও জানানো হয়েছে।

One World News Political: রাজনৈতিক দুনিয়ার বাছাই করা খবরগুলি এক নজরে দেখে নেওয়া যাক

হাইলাইটস:

  • তৃণমূল কংগ্রেসে ভাঙনের সুর
  • মধ্যপ্রাচ্যে ফের সংঘাতের আগুন
  • ইরান ও ইসরায়েলের মধ্যে বাড়ছে চাপানউতোর

One World News Political: নমস্কার, ওয়ান ওয়ার্ল্ড নিউজ বাংলায় আপনাকে স্বাগত। রাজনীতির অলিন্দে আজ কী ঘটল? এক নজরে সবটুকু জানতে চোখ রাখুন এই প্রতিবেদনে। দেখে নিন আজকের পলিটিক্যাল রাউন্ডআপ।

We’re now on WhatsApp – Click to join

১: বঙ্গ রাজনীতির টালমাটাল পরিস্থিতি

পশ্চিমবঙ্গের রাজনীতিতে এখন চরম অস্থিরতা! তৃণমূল কংগ্রেসে ভাঙনের সুর স্পষ্ট। বহিষ্কৃত বিধায়ক ঋতব্রত বন্দ্যোপাধ্যায় দাবি করেছেন, প্রায় ৫৮ জন বিধায়কের সমর্থন তাঁর সঙ্গে রয়েছে। স্পিকার রথীন্দ্র বসুর কাছে তাঁকে বিরোধী দলনেতা হিসেবে স্বীকৃতি দেওয়ার আবেদনও জানানো হয়েছে। অন্যদিকে, মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুগামীরা প্রশাসনিক বৈঠকে যোগ দিলেও, মেয়র পদ থেকে ফিরহাদ হাকিমের পদত্যাগ জল্পনা আরও বাড়িয়ে দিয়েছে।

Read more:- রাজনীতির অন্দরমহলে আজ কোন কোন বিষয় নিয়ে চর্চা তুঙ্গে, দেখে নিন আজকের পলিটিক্যাল রাউন্ডআপ

২: মধ্যপ্রাচ্যে উত্তজনা

বিশ্ব রাজনীতির দিকে তাকালে দেখা যাচ্ছে, মধ্যপ্রাচ্যে ফের সংঘাতের আগুন। কুয়েত বিমানবন্দরে হামলায় মৃত্যু হয়েছে এক জনের এবং আহত হয়েছেন ৬৩ জন। যুদ্ধবিরতি নিয়ে একদিকে ডোনাল্ড ট্রাম্পের প্রচেষ্টা। অন্যদিকে ইরান ও ইসরায়েলের মধ্যে বাড়তে থাকা চাপানউতোর গোটা বিশ্বকে নতুন করে চিন্তায় ফেলেছে।

বাংলার অন্দরমহল থেকে আন্তর্জাতিক মঞ্চ— রাজনীতির প্রতিটি আপডেট পেতে ফলো করুন ওয়ান ওয়ার্ল্ড নিউজ বাংলা। আমি অরিন্দম, ফিরে আসছি পরের আপডেটে। সঙ্গে থাকুন।

Back to top button