DA News: ডিএ নিয়ে ‘সুখবর’ দেওয়ার ইঙ্গিত, ডিসেম্বরের মধ্যে কমপক্ষে ৫০ হাজার শূন্যপদে নিয়োগের লক্ষ্য!
ইন্দু মালহোত্রা কমিটির সাথে কর্মচারী সংগঠনকে মতামত পাঠাতে বলা হয়েছে আলোচনার জন্য। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী নিজে নিয়মিত কর্মচারী সংগঠনের সাথে বৈঠকে বসবেন বলেও এদিন আশ্বাস দিয়েছেন।
DA News: ডিএ নিয়ে ইতিবাচক ঘোষণার ইঙ্গিতের পাশাপাশি আর কী কী হল এই পৌনে দু’ ঘণ্টার বৈঠকে?
হাইলাইটস:
- ডিএ নিয়ে বিরাট সুখবর দেওয়ার ইঙ্গিত মুখ্যমন্ত্রীর
- প্রায় ১ ঘণ্টা ৪০ মিনিট ধরে বৈঠক করেন মুখ্যমন্ত্রী
- এদিনের বৈঠকে আর কী কী হল? জেনে নিন বিশদ
DA News: সরকারি কর্মচারী সংগঠন গুলির সাথে গতকাল মুখ্যমন্ত্রীশুভেন্দু অধিকারীর বৈঠক সম্পন্ন হয়েছে। সেখানেই বকেয়া মহার্ঘ ভাতা (DA) নিয়ে বড় সুখবর দেওয়ার আশ্বাস দেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। ২২ তারিখের বাজেটে ডিএ (DA) নিয়ে বিরাট বড় সুখবর থাকার ইঙ্গিতও দেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। সরকারি কর্মচারী সংগঠনের প্রতিনিধিদের সাথে প্রায় ১ ঘণ্টা ৪০ মিনিট ধরে বৈঠক করেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। সুপ্রিম কোর্টে ডিএ মামলার প্রসঙ্গে এদিন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর বার্তা, “কোনও সংঘাতে যাব না, কোর্ট যা নির্দেশ দেবে সেটাই মেনে চলা হবে।”
We’re now on Telegram- Click to join
ইন্দু মালহোত্রা কমিটির সাথে কর্মচারী সংগঠনকে মতামত পাঠাতে বলা হয়েছে আলোচনার জন্য। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী নিজে নিয়মিত কর্মচারী সংগঠনের সাথে বৈঠকে বসবেন বলেও এদিন আশ্বাস দিয়েছেন। ডিসেম্বরের মধ্যে কমপক্ষে ৫০ হাজার শূন্যপদে নিয়োগের লক্ষ্যমাত্রা এবার স্থির হবে, ৭ তারিখের মধ্যেই নিয়োগ নীতি ঘোষণার বড় ইঙ্গিত দেওয়া হবে। জানুয়ারি থেকেই নতুন পে কমিশনের কাজ এবার শুরু হবে বলে এই বৈঠকে জানানো হয়েছে।
The DA movement has been one of the major ones against TMC, Govt Employees were robbed off their due share in payments for no crime of theirs. CM Suvendu Adhikari has assured during the Bengal budget on June 22, there's good news for them. BJP will clear all arrears as promised. pic.twitter.com/UrR4RVDK7b
— Sudhanidhi Bandyopadhyay (@SudhanidhiB) June 2, 2026
ডিএ নিয়ে আরও বিশদ আলোচনা হয়েছে যে, ২২ তারিখের বাজেটে এবার সরকারি কর্মচারীদের জন্য ‘সুখবর’ থাকারও ইঙ্গিত দেওয়া হয়েছে। কর্মচারীদের সাথে যোগাযোগ এবং মতপ্রকাশ নিয়ে জারি নির্দেশিকার বিষয়েও প্রয়োজনীয় পদক্ষেপের নির্দেশ দেওয়া হয়েছে মুখ্যসচিবকে বলেই দাবি করেছে কর্মচারী সংগঠন গুলি।
We’re now on WhatsApp- Click to join
উল্লেখ্য, সুপ্রিম কোর্টে এই ডিএ মামলার শুনানির আগেই অবসরপ্রাপ্ত রাজ্যের সরকারি কর্মচারীদের একাংশের এবার ডিএ মেটাল রাজ্য। ২০০৮ সালের ১লা এপ্রিল থেকে ২০১৫ সালের ডিসেম্বর অবধি সময়ের বকেয়া ডিএর টাকা পেনশনভোগীদের অ্যাকাউন্টে ইতিমধ্যেই জমা পড়েছে বলে খবর সূত্রের। নবান্নের অর্থ দফতর সূত্রে জানা গিয়েছে, শুক্রবার থেকেই এই ডিএ-র টাকা দেওয়া এবার শুরু হয়ে গিয়েছে। ২০০৮ সালের এপ্রিল মাস থেকে শুরু করে ২০১৫ সালের ডিসেম্বর মাস অবধি সরকারি কর্মচারীদের ডিএ বাবদ যে টাকা ডিএ রয়েছে, তা দেওয়া হচ্ছে আপাতত।
Read More- বিধানসভা স্বাক্ষর বিতর্ক মামলায় গঠন SIT, আজ কি তবে ভবানী ভবনে হাজিরা দেবেন অভিষেক বন্দ্যোপাধ্যায়?
এই বৈঠক নিয়ে সংগ্রামী যৌথ মঞ্চের প্রতিনিধিরাও বেশ খুশি। সংগঠনের আহ্বায়ক ভাস্কর ঘোষ এদিন বলেন, “প্রায় ১ ঘণ্টা ৪০ মিনিট ধরে এই আলোচনা হয়েছে। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বলেছেন আমরা কোনও লড়াইতেই যাবো না। সুপ্রিম কোর্ট যা বলবে, সেই অনুযায়ীই চলব।”
এইরকম আরও গুরুত্বপূর্ণ প্রতিবেদন পেতে ওয়ান ওয়ার্ল্ড নিউজ বাংলার সাথে যুক্ত থাকুন।







