food recipes

Potol Chingri Recipe: অনুষ্ঠান বাড়ির স্বাদের মতো বানিয়ে ফেলুন পটল চিংড়ি, রইল সম্পূর্ণ রেসিপি

গণেশ মার্কা কাচ্চি ঘানি সর্ষের তেল দিয়ে কলকাতার বিখ্যাত ইনফ্লুয়েন্সার ঋতু আগারওয়াল আজ অত্যন্ত যত্ন সহকারে বানালেন পটল চিংড়ি। এটি এমন একটি রেসিপি, যা বাঙালির অত্যন্ত প্ৰিয় একটি পদ। এই রেসিপিটি আপনি দুপুরের লাঞ্চে ভাতের সাথে খাওয়ার বানাতে পারেন।

Potol Chingri Recipe: পটল চিংড়ি এমন একটি রেসিপি যা খুব সহজেই বাড়িতে বানানো সম্ভব

হাইলাইটস: 

  • গণেশ ব্র্যান্ড অয়েলের নতুন প্রজেক্ট সম্পর্কে এখানে আলোচনা করা হল
  • গণেশ মার্কা সর্ষের তেল দিয়ে কলকাতার বিখ্যাত ইনফ্লুয়েন্সার ঋতু আগারওয়াল আজ অত্যন্ত যত্ন সহকারে বানালেন পটল চিংড়ি
  • সম্পূর্ণ রেসিপিটি জানতে আপনাকে এই প্রতিবেদনটি অবশ্যই পড়তে হবে

Potol Chingri Recipe: সম্প্রতি গণেশ ব্র্যান্ড অয়েল (Ganesh Brand Oil) সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সারদের নিয়ে একটি নতুন প্রজেক্ট শুরু করেছে। গণেশ মার্কা কাচ্চি ঘানি সর্ষের তেল দিয়ে কলকাতার বিখ্যাত ইনফ্লুয়েন্সার ঋতু আগারওয়াল আজ অত্যন্ত যত্ন সহকারে বানালেন পটল চিংড়ি। এটি এমন একটি রেসিপি, যা বাঙালির অত্যন্ত প্ৰিয় একটি পদ। এই রেসিপিটি আপনি দুপুরের লাঞ্চে ভাতের সাথে খাওয়ার বানাতে পারেন। সম্পূর্ণ রেসিপিটি প্রতিবেদনে বলা হয়েছে, ঝটপট দেখে নিন –

We’re now on WhatsApp – Click to join

পটল চিংড়ি তৈরির উপকরণগুলি হল:

• চিংড়ি মাছ

• পটল (ডুমো করে কাটা)

• আলু (ডুমো করে কাটা)

• নারকেল কুচি

• কাঁচালঙ্কা

• পোস্ত

• গণেশ মার্কা সর্ষের তেল

• পেঁয়াজ কুচি

• টমেটো পেস্ট

• গোটা জিরে

• গোটা গরম মশলা

• আদা-রসুন বাটা

• স্বাদ মতো নুন

• হলুদ গুঁড়ো

• জিরে গুঁড়ো

• ধনে গুঁড়ো

• কাশ্মীরি লঙ্কা গুঁড়ো

• গরম মশলা গুঁড়ো

• ঘি

পটল চিংড়ি তৈরির পদ্ধতি:

• প্রথমে পটল এবং আলু ডুমো ডুমো করে কেটে নিলেন।

• তারপর চিংড়ি মাছগুলি নুন ও হলুদ গুঁড়ো মাখিয়ে কিছুক্ষণ রেখে দিলেন।

• এরপর গণেশ মার্কা সর্ষের তেল গরম করে নুন ও হলুদ গুঁড়ো দিয়ে পটলগুলি ভেজে তুলে নিলেন।

• এবার ওই তেলেই আলুগুলিও নুন ও হলুদ গুঁড়ো দিয়ে ভেজে তুলে নিলেন।

• তারপর আবারও ওই তেলেই নুন ও হলুদ মাখানো চিংড়ি মাছগুলি দিয়ে দিলেন, এবং ২০-৩০ সেকেন্ড ভেজে তুলে নিলেন।

• এরপর কড়াইয়ে আরও কিছুটা সর্ষের তেল যোগ করে গোটা জিরে ও গোটা গরম মশলা ফোড়ন দিলেন।

• এবার ওই ফোড়নে পেঁয়াজ কুচি দিয়ে দিলেন এবং ভালো করে ভেজে নিলেন।

• তারপর পেঁয়াজ ভাজা হয়ে গেলে একে একে আদা-রসুন বাটা, স্বাদ মতো নুন, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, কাশ্মীরি লঙ্কা গুঁড়ো এবং অল্প হলুদ গুঁড়ো দিয়ে দিলেন।

• এরপর সবকিছু ভালো করে মিশিয়ে দিয়ে দিলেন টমেটো পেস্ট এবং তারপর ভালো করে মশলা কষিয়ে নিলেন।

• এবার মিক্সারে নারকেল কুচি, কাঁচালঙ্কা এবং পোস্ত যোগ করে একটি মিহি পেস্ট বানিয়ে নিলেন।

• তারপর নারকেলের পেস্টটি রান্নায় দিয়ে দিলেন এবং ভালো করে কষিয়ে নিলেন।

• এরপর মশলা থেকে তেল ছাড়তে শুরু করলে তাতে দিয়ে দিলেন ভেজে রাখা আলুগুলি এবং ভালো করে মিশিয়ে নিলেন।

• এবার পরিমান মতো জল দিয়ে রান্নাটি ঢাকা দিয়ে দিলেন।

Read more:- অনেক তো খেলেন ঝাল-ঝোল, একবার ধনেপাতা কাতলা বানিয়ে দেখুন! ভাতের সাথে দুর্দান্ত খেতে লাগবে

• তারপর ঢাকা খুলে ভেজে রাখা পটল এবং চিংড়ি মাছগুলি দিয়ে দিলেন এবং ভালো করে মিশিয়ে দিলেন।

• এরপর ঝোল ফুটে উঠলে উপর থেকে গরম মশলা গুঁড়ো এবং ঘি ছড়িয়ে নিতেই তৈরি হয়ে গেল পটল চিংড়ি।

এই রকম নিত্য নতুন রেসিপি পেতে ওয়ান ওয়ার্ল্ড নিউজ বাংলার সাথে যুক্ত থাকুন।

Back to top button