food recipes

Dhaniya Katla Recipe: অনেক তো খেলেন ঝাল-ঝোল, একবার ধনেপাতা কাতলা বানিয়ে দেখুন! ভাতের সাথে দুর্দান্ত খেতে লাগবে

গণেশ মার্কা কাচ্চি ঘানি সর্ষের তেল দিয়ে হুগলীর বিখ্যাত ইনফ্লুয়েন্সার গোপা শীল আজ অত্যন্ত যত্ন সহকারে বানালেন ধনেপাতা কাতলা। এটি এমন একটি রেসিপি, যা অতি সহজে খুব কম উপকরণ দিয়ে তৈরি করা সম্ভব।

Dhaniya Katla Recipe: ধনেপাতা কাতলা এমন একটি রেসিপি যা খুব কম উপকরণ দিয়ে সহজেই বানানো যায়

হাইলাইটস: 

  • গণেশ ব্র্যান্ড অয়েলের নতুন প্রজেক্ট সম্পর্কে এখানে আলোচনা করা হল
  • গণেশ মার্কা সর্ষের তেল দিয়ে হুগলীর বিখ্যাত ইনফ্লুয়েন্সার গোপা শীল আজ অত্যন্ত যত্ন সহকারে বানালেন ধনেপাতা কাতলা
  • সম্পূর্ণ রেসিপিটি জানতে আপনাকে এই প্রতিবেদনটি অবশ্যই পড়তে হবে

Dhaniya Katla Recipe: সম্প্রতি গণেশ ব্র্যান্ড অয়েল (Ganesh Brand Oil) সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সারদের নিয়ে একটি নতুন প্রজেক্ট শুরু করেছে। গণেশ মার্কা কাচ্চি ঘানি সর্ষের তেল দিয়ে হুগলীর বিখ্যাত ইনফ্লুয়েন্সার গোপা শীল আজ অত্যন্ত যত্ন সহকারে বানালেন ধনেপাতা কাতলা। এটি এমন একটি রেসিপি, যা অতি সহজে খুব কম উপকরণ দিয়ে তৈরি করা সম্ভব। এই রেসিপিটি আপনি দুপুরের লাঞ্চে বানাতে পারেন। সম্পূর্ণ রেসিপিটি প্রতিবেদনে বলা হয়েছে, ঝটপট দেখে নিন –

We’re now on WhatsApp – Click to join

ধনেপাতা কাতলা তৈরির উপকরণগুলি হল:

• কাতলা মাছ

• ধনেপাতা

• গণেশ মার্কা সর্ষের তেল

• কালো জিরে

• শুকনো লঙ্কা

• টমেটো কুচি

• রসুন

• কাঁচালঙ্কা

• হলুদ গুঁড়ো

• ধনে গুঁড়ো

• জিরে গুঁড়ো

• স্বাদ মতো নুন

• অল্প চিনি

ধনেপাতা কাতলা তৈরির পদ্ধতি:

• প্রথমে কাতলা মাছের পিসগুলি অল্প হলুদ গুঁড়ো এবং নুন মাখিয়ে কিছুক্ষণ আলাদা রেখে দিয়েছিলেন।

• তারপর একটি ব্লেন্ডারে ধনেপাতা, রসুন, টমেটো এবং কাঁচালঙ্কা একসঙ্গে ব্লেন্ড করে একটি পেস্ট বানিয়ে নিলেন।

• এরপর কড়াইয়ে গণেশ মার্কা সর্ষের তেল গরম করে নুন-হলুদ মাখানো মাছগুলি ভালো করে ভেজে তুলে নিলেন।

• এবার ওই তেলেই কালো জিরে এবং শুকনো লঙ্কা ফোড়ন দিলেন।

• তারপর তাতে দিয়ে দিলেন ধনেপাতার পেস্টটি এবং ভালো করে রান্না করে নিলেন।

• এরপর তাতে একে একে হলুদ গুঁড়ো, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, স্বাদ মতো নুন এবং অল্প চিনি দিয়ে দিলেন।

• এবার মশলাটি ভালো করে কষিয়ে নিলেন, মশলা থেকে তেল ছাড়তে শুরু করলে অল্প জল যোগ করলেন।

Read more:- গরমে রান্না করতে ইচ্ছা করছে না? কম সময়ে কাঁচালঙ্কা মুরগি বানাতে পারেন, খুব বেশি উপকরণেরও দরকার পড়বে না

• তারপর তাতে দিয়ে দিলেন ভেজে রাখা কাতলা মাছগুলি এবং ভালো করে ফুটিয়ে নিলেন।

• সবশেষে উপর থেকে কাঁচা গণেশ মার্কা সর্ষের তেল ছড়িয়ে দিতেই তৈরি হয়ে গেল ধনেপাতা কাতলা।

এই রকম নিত্য নতুন রেসিপি পেতে ওয়ান ওয়ার্ল্ড নিউজ বাংলার সাথে যুক্ত থাকুন।

Back to top button