Bangla Newshealth

Ayushman Arogya Mandir Scheme: এবার বাংলায় চালু হবে ‘আয়ুষ্মান মন্দির’! আজই গুরুত্বপূর্ণ বৈঠক মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর

গতকাল দফায় দফায় কেন্দ্রীয় প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং থেকে শুরু করে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সাথে সাক্ষাৎ করেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। আজই রয়েছে আয়ুষ্মান মন্দির চালু নিয়ে এক গুরুত্বপূর্ণ বৈঠক।

Ayushman Arogya Mandir Scheme: গতকাল দিল্লিতে গুরুত্বপূর্ণ বৈঠক শুভেন্দু অধিকারীর, ‘আয়ুষ্মান মন্দির’ নিয়ে আজই বড় ঘোষণার সম্ভাবনা

হাইলাইটস:

  • বাংলায় চালু হবে আয়ুষ্মান আরোগ্য মন্দির প্রকল্প
  • রাজ্যে বিনামূল্যে ক্লিনিক নিয়ে দিল্লিতে বড় সিদ্ধান্ত
  • আজই আয়ুষ্মান মন্দির চালু নিয়ে গুরুত্বপূর্ণ বৈঠক

Ayushman Arogya Mandir Scheme: এবার বাংলায় চালু হতে চলেছে ‘আয়ুষ্মান মন্দির’। এই মর্মে আগেই ঘোষণা করেছে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর নেতৃত্বাধীন রাজ্য সরকার। এবার এই আয়ুষ্মান প্রকল্পই বাস্তবায়নের পথে আরও একটি ধাপ এগোলো কেন্দ্র। দিল্লির মহল্লা ক্লিনিকের আদলেই বিনামূল্যে চিকিৎসাকেন্দ্র চালুর জন্য এবার আজই বৈঠক হবে বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী।

We’re now on WhatsApp- Click to join

গতকাল দফায় দফায় কেন্দ্রীয় প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং থেকে শুরু করে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সাথে সাক্ষাৎ করেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। আজই রয়েছে আয়ুষ্মান মন্দির চালু নিয়ে এক গুরুত্বপূর্ণ বৈঠক। নতুন সরকারের অন্যতম লক্ষ্য হচ্ছে রাজ্যে ‘আয়ুষ্মান ভারত’ চালু করা। তার জন্যই প্রয়োজনীয় ব্যবস্থা নিতে আজই কেন্দ্রের সাথে জরুরি বৈঠক সারবেন বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। তাঁর ঘোষণা যে, আয়ুষ্মান মন্দির চালু করার জন্যই আজ দুপুরে স্বাস্থ্যমন্ত্রকের সাথে হবে রাজ্য সরকারের ভার্চুয়াল বৈঠকও। দেওয়া হবে অনুমোদনও।

We’re now on Telegram- Click to join

গতকাল দিল্লিতে এই বিষয়ে শুভেন্দু অধিকারী বলেন, ‘‘কেন্দ্রীয় প্রকল্পের নাম বদলানোর কারণে এতদিন কেন্দ্রীয় বরাদ্দ আটকে ছিল। সেসব সমাধান করব আমরা। ‘আয়ুষ্মান মন্দির’ নামটি ব্যবহার করা হয়নি। তার কারণ হচ্ছে, প্রাক্তন মুখ্যমন্ত্রীর ভোটাররা ক্ষুব্ধ হতেন তাতেই।”

এদিকে জাতীয় স্বাস্থ্য মিশনের ডিরেক্টরের তরফে ইতিমধ্যেই চিঠি দেওয়া হয়েছে কলকাতা পুরসভার মুখ্য স্বাস্থ্য আধিকারিক ও সমস্ত জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিককেই। বলা হয়েছে যে, এবার রঙ বদলাবে রাজ্যের সমস্ত সরকারী স্বাস্থ্যকেন্দ্ররই। আয়ুষ্মান আরোগ্য মন্দিরের এবার নতুন ব্র্যান্ডিং করা হবে। আয়ুষ্মান আরোগ্য মন্দিরের নয়া ব্র্যান্ডিং বাধ্যতামূলক। এমনটাই এদিন নির্দেশ জারি করা হয়েছে স্বাস্থ্য দফতরের তরফে।

সেই অনুযায়ী রঙ বদলাচ্ছে গোটা রাজ্যের স্বাস্থ্য কেন্দ্রগুলিরই। প্রাইমারি হেলথ সেন্টার, সাব সেন্টার, আরবান হেলথ অ্যান্ড ওয়েলনেস সেন্টার ও আরবান প্রাইমারি হেলথ সেন্টার — কেন্দ্র সরকারের স্বাস্থ্য এবং পরিবার কল্যাণ মন্ত্রকের নির্ধারিত নয়া ব্র্যান্ডিং গাইডলাইন অনুযায়ী সাজাতে হবে বলেও জানায় হয়েছে এদিন জাতীয় স্বাস্থ্য মিশনের পক্ষ থেকে।

কেমন হবে আয়ুষ্মান আরোগ্য মন্দিরের ব্র্যান্ডিংয়ে স্বাস্থ্য কেন্দ্রগুলির রঙ, এই সংক্রান্ত অনুমোদিত ফ্যাসাড ব্র্যান্ডিং ম্যানুয়াল, ব্র্যান্ডিং প্রোটোটাইপ এবং কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের সংশোধিত নির্দেশিকার কপিও জেলার স্বাস্থ্য কর্তাদের পাঠানো হয়েছে বলেই জানা যাচ্ছে। নতুন নির্দেশ অনুসারে, এই ভবনের মূল রঙ হবে “ইওলো মেটাল” এবং বর্ডার অথবা অন্যান্য নির্দিষ্ট অংশে “এথেনিক ব্রাউন” ব্যবহার করতে হবে।

Read More- প্রথমে হাওড়া তারপরে দুর্গাপুর…! আজ জোড়া প্রশাসনিক বৈঠক মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর

এর পাশাপাশি, ‘আয়ুষ্মান ভারত’ প্রকল্পের ৬টি প্রতীক ও NHM-এর লোগো ব্যবহার করতে হবে বাধ্যতামূলক। কেবল তাই নয়, নির্মীয়মাণ ব্লক প্রাইমারি হেলথ ইউনিট (BPHU) ও ব্লক প্রাইমারি হেলথ সেন্টার (BPHC)-গুলিকেও একই রঙ এবং ব্র্যান্ডিং নীতির আওতায় আনার জন্য নির্দেশ জারি করা হয়েছে, যাতে গোটা রাজ্যে স্বাস্থ্যকেন্দ্রগুলির যেন একই রূপ বজায় থাকে বাহ্যিক চেহারায়।

এইরকম আরও গুরুত্বপূর্ণ প্রতিবেদন পেতে ওয়ান ওয়ার্ল্ড নিউজ বাংলার সাথে যুক্ত থাকুন।

Back to top button