CM Suvendu Adhikari: প্রথমে হাওড়া তারপরে দুর্গাপুর…! আজ জোড়া প্রশাসনিক বৈঠক মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর
আজকের মুখ্যমন্ত্রীর এই বৈঠকে বলা হয়েছে এলাকার জন প্রতিনিধিদেরও হাজির থাকতে। বেলা দুটো থেকে শুরু হওয়া মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর দুর্গাপুরের বৈঠক থেকে বেআইনি কয়লা, বালি, পাথর খাদানের পাশাপাশি শিল্প-সহ বিভিন্ন ইস্যুতে আজকের প্রশাসনিক বৈঠকে এবার কড়া নির্দেশ তথা বার্তাও দিতে পারেন বলে মত নানা রাজনৈতিক মহলের।
CM Suvendu Adhikari: আজকের মুখ্যমন্ত্রীর এই বৈঠকে হাজির থাকতে নির্দেশ এলাকার জন প্রতিনিধিদেরকেও
হাইলাইটস:
- দিল্লি যাওয়ার আগেই আজ জোড়া সভা করছেন শুভেন্দু অধিকারী
- আসতে চলেছে কোনও বড় নির্দেশ? জেলায় জেলায় এবার তৎপরতা তুঙ্গে!
- বালি-কয়লা পাথর খাদান নিয়ে আজ কড়া নির্দেশের থাকছে সম্ভাবনা?
CM Suvendu Adhikari: আজ অর্থাৎ বৃহস্পতিবার জোড়া প্রশাসনিক বৈঠক মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর। প্রথমে হাওড়া এবং তারপরে দুর্গাপুরে প্রশাসনিক বৈঠক করবেন রাজ্যের নয়া মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। পুলিশ এবং প্রশাসনের কর্তাদের নিয়ে আজ মুখ্যমন্ত্রীর বৈঠক রয়েছে। হাওড়াতে জেলাশাসকের অফিস ও পশ্চিম বর্ধমানের দুর্গাপুর সৃজনী প্রেক্ষাগৃহে দুই বর্ধমান, পুরুলিয়া, বীরভূম এবং বাঁকুড়ার প্রশাসনিক কর্তাদের সাথে বৈঠক করবেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী।
We’re now on WhatsApp- Click to join
আজকের মুখ্যমন্ত্রীর এই বৈঠকে বলা হয়েছে এলাকার জন প্রতিনিধিদেরও হাজির থাকতে। বেলা দুটো থেকে শুরু হওয়া মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর দুর্গাপুরের বৈঠক থেকে বেআইনি কয়লা, বালি, পাথর খাদানের পাশাপাশি শিল্প-সহ বিভিন্ন ইস্যুতে আজকের প্রশাসনিক বৈঠকে এবার কড়া নির্দেশ তথা বার্তাও দিতে পারেন বলে মত নানা রাজনৈতিক মহলের।
We’re now on Telegram- Click to join
এছাড়া, এর আগে গতকাল উত্তরবঙ্গের উন্নয়নকে আরও গতিশীল করতে উত্তরকন্যায় দীর্ঘ উচ্চপর্যায়ের প্রশাসনিক বৈঠক করেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। সরকারি প্রকল্পের অগ্রগতি খতিয়ে দেখা, প্রশাসনিক পরিকাঠামো শক্তিশালী করা, এবং ভবিষ্যৎ উন্নয়ন পরিকল্পনা নিয়ে বৈঠকে আরও বিস্তারিত আলোচনা হয়। এবং বৈঠক শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে এদিন দার্জিলিংয়ের সাংসদ রাজু বিস্তা ও শিলিগুড়ির বিধায়ক শঙ্কর ঘোষ একগুচ্ছ গুরুত্বপূর্ণ ঘোষণা তুলে ধরেন।
Chief Minister Suvendu Adhikari and State BJP President Samik Bhattacharya may meet Prime Minister Narendra Modi and Finance Minister Nirmala Sitharaman on Friday.
• Discussions are likely to be held on how the full state cabinet and council of ministers will be formed, as the…
— Soumik Sarkar (@sarkar28922) May 21, 2026
এদিকে, শিলিগুড়ি পুরনিগমকে ঘিরে ওঠা এদিনের আলোচনায় উঠে আসে বিভিন্ন অভিযোগও। পুরনিগমে সম্ভাব্য অনিয়ম আর দুর্নীতির অভিযোগ নিয়ে নিরপেক্ষ তদন্তের প্রয়োজনীয়তার কথাও বলা হয়েছে। সংশ্লিষ্ট দপ্তরকে বিষয়টি খতিয়ে দেখার নির্দেশ দেওয়া হয়েছে বলে জানানো হয়। পাশাপাশি যেসব পুরনিগম এলাকায় এখনও অবধি নির্বাচন হয়নি, সেখানে বর্ষা পরবর্তী সময়েই নির্বাচন আয়োজনের দিকেও নজর দিচ্ছে প্রশাসন বলেও মিলেছে ইঙ্গিত।
এদিকে, মুখ্যমন্ত্রী হওয়ার পর প্রশাসনিক সভা সেরে প্রথমবার আজ দিল্লি যাচ্ছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী৷ শুক্রবার অবধি দিল্লিতেই তিনি থাকবেন৷ মুখ্যমন্ত্রীর এই প্রথম দিল্লি সফর নিয়ে তাই যথেষ্ট কৌতূহল সৃষ্টি হয়েছে রাজনৈতিক মহলেও৷ এখনও বাকি মন্ত্রিসভার সম্প্রসারণ। এহেন পরিস্থিতিতে শুভেন্দু অধিকারীর দিল্লি সফর এবং তার আগে শমীক ভট্টাচার্যের সফর ঘিরে রাজ্য রাজনীতিতে চরম কৌতূহল শুরু হয়েছে।
এইরকম আরও গুরুত্বপূর্ণ প্রতিবেদন পেতে ওয়ান ওয়ার্ল্ড নিউজ বাংলার সাথে যুক্ত থাকুন।







