Bangla NewsPolitics

Suvendu Adhikari: উত্তরবঙ্গের জন্য এবার গুরুত্বপূর্ণ ঘোষণা! একদিনের সফরে পাহাড়কে বিরাট উপহার দিতে পারেন নয়া মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী

একদিনের উত্তরবঙ্গ সফরে চা শিল্প এবং চা শ্রমিকদের জীবনযাত্রা নিয়েও বিশেষ বার্তা দিতে পারেন শুভেন্দু অধিকারী। বকেয়া মজুরি, স্বাস্থ্য, আবাসন এবং শ্রমিক কল্যাণের মতো বিষয়গুলিকে সামনে এনেই সরকার উত্তরবঙ্গের চা বলয়ে নিজেদের অবস্থান আরও শক্ত করতে চাইছে আর সংকল্প পত্রে তাদের দেওয়া ভরসা রাখারই পরিকল্পনা করছে।

Suvendu Adhikari: দায়িত্ব নিয়েই আজ উত্তরবঙ্গে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী, তবে কী নতুন মুখ্যমন্ত্রীর হাত ধরে মিটবে উত্তরবঙ্গের নানা সমস্যা?

হাইলাইটস:

  • এবার মুখ্যমন্ত্রী হওয়ার পর এই প্রথমবার উত্তরবঙ্গ সফরে আসছেন শুভেন্দু অধিকারী
  • যেখানে শিলিগুড়ি পার্টি অফিসে বৈঠক এবং কিছু প্রশাসনিক কর্মসূচিতে অংশ নেবেন তিনি
  • দিনভরের ব্যস্ত কর্মসূচির পর বাগডোগরা থেকে কলকাতার উদ্দেশে ফিরে যাবেন তিনি

Suvendu Adhikari: আজ মুখ্যমন্ত্রী পদে বসার পর প্রথমবার উত্তরবঙ্গ সফরে যাচ্ছেন রাজ্যের নয়া মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। আজ সকাল ৯টা নাগাদ চিনার পার্কের বাড়ি থেকে বের হন তিনি। সকাল ৯টা ৩০ মিনিটে ব্যক্তিগত বিমানে করে কলকাতা থেকে বাগডোগরার উদ্দেশে রওনা হয়েছেন তিনি।

We’re now on WhatsApp- Click to join

একদিনের উত্তরবঙ্গ সফরে চা শিল্প এবং চা শ্রমিকদের জীবনযাত্রা নিয়েও বিশেষ বার্তা দিতে পারেন শুভেন্দু অধিকারী। বকেয়া মজুরি, স্বাস্থ্য, আবাসন এবং শ্রমিক কল্যাণের মতো বিষয়গুলিকে সামনে এনেই সরকার উত্তরবঙ্গের চা বলয়ে নিজেদের অবস্থান আরও শক্ত করতে চাইছে আর সংকল্প পত্রে তাদের দেওয়া ভরসা রাখারই পরিকল্পনা করছে। এর পাশাপাশি প্রশাসনিক বৈঠকে শিলিগুড়ি থেকে ৩৫ কিলোমিটার দূরেই ভারত-নেপাল সীমান্ত পানিট্যাঙ্ক বর্ডার এলাকায় নিরাপত্তা, চোরাচালান রোধ ও সীমান্তবাসীর নিরাপত্তা নিয়েও গুরুত্ব দেওয়া হতে পারে।

We’re now on Telegram- Click to join

উত্তরবঙ্গ উন্নয়ন পর্ষদের কাজ, যোগাযোগ ব্যবস্থা, রাস্তা, পর্যটন এবং শিল্প বিনিয়োগ নিয়েও একাধিক ঘোষণা আসতে পারে বলেও প্রশাসনিক সূত্রে ইঙ্গিত মিলেছে। তবে রাজনৈতিক বিশ্লেষকদের মতে, ২০২৬ সালের বিধানসভা নির্বাচনে এই বিপুল জয়ের পর উত্তরবঙ্গে সংগঠন এবং জনভিত্তি আরও মজবুত করতেই এই সফরকে বিরাট বড় রাজনৈতিক বার্তা হিসেবেও ব্যবহার করতে চাইছে পশ্চিমবঙ্গ সরকার।

এছাড়া গত বছরে ২১শে জুলাই উত্তরকন্যা অভিযানও করেছিলেন শুভেন্দু অধিকারী। তবে এবারে রাজ্যের প্রধান প্রশাসক হিসেবে আসছেন। তাঁকে ঘিরে স্বাভাবিকভাবেই উৎসাহিত দলের কর্মীরা। সাধারণ বাসিন্দারাও নয়া মুখ্যমন্ত্রীকে প্রস্তুত বরণ করে নিতে।

প্রসঙ্গত, রাজ্যে পালাবদলের পর থেকেই প্রশাসনের সর্বস্তরে কড়া নজরদারির সঙ্গে প্রশাসনিক কার্যবিধি নিশ্চিত করার কাজ শুরু করেছে নতুন রাজ্য সরকার। মুখ্যমন্ত্রী পদে বসার পরই কলকাতা এবং নবান্নের পর উত্তরবঙ্গের দিকেও যে সমানভাবে নজর দিচ্ছে নতুন সরকার, সেই বার্তা দিতেই এবার তার এই সফরকে অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলেই মনে করছে রাজ্যের রাজনৈতিক এবং প্রশাসনিক মহল।

Read More- ‘পুষ্পা’ জাহাঙ্গিরকে কড়া হুঁশিয়ারি আগেই দিয়ে এসেছিলেন! আজ ফের ফলতায় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী

এদিকে সবমিলিয়ে, উত্তরবঙ্গের ৮ জেলার ৫৪টি বিধানসভা কেন্দ্রের মধ্যে নিজেদের অধিকাংশই দখলে রাখল গেরুয়া শিবির। উল্লেখ্য, ২০১৯-এর লোকসভা নির্বাচনে উত্তরবঙ্গের ৮টি আসনের মধ্যে, ৭টিতেই জয়ী হয়েছিল বিজেপি। তৃণমূল কংগ্রেসকে খালি হাতে ফিরতে হয়েছিল। এবং কংগ্রেস একটি পেয়েছিল।

এইরকম আরও গুরুত্বপূর্ণ প্রতিবেদন পেতে ওয়ান ওয়ার্ল্ড নিউজ বাংলার সাথে যুক্ত থাকুন।

Back to top button