Roopa Ganguly On Dev: দেবই একমাত্র ব্যতিক্রম, টলিউডের ‘ব্যান’ সংস্কৃতির মাঝে সরাসরি মুখ খুললেন রুপা গঙ্গোপাধ্যায়
এবার টলিউডের দায়িত্ব পেয়েছেন রুদ্রনীল ঘোষ, পাপিয়া অধিকারী, হিরণ চট্টোপাধ্যায় এবং রূপা গঙ্গোপাধ্যায়। ইন্ডাস্ট্রির ভালো-মন্দ কি এবার আপনারা চার জনেই ঠিক করবেন? নাকি, নিজেদের মধ্যে ভাগ করে নেবেন দায়িত্ব?
Roopa Ganguly On Dev: দেবের প্রশংসায় এবার পঞ্চমুখ রূপা গঙ্গোপাধ্যায়! আসল ব্যাপারটা কী? জেনে নিন
হাইলাইটস:
- হারের পর তৃণমূলের তারকারা একদিকে যেমন চরম কটাক্ষের শিকার হচ্ছেন
- অন্যদিকে এসবের মাঝে দেবকে সবার থেকে আলাদা রাখলেন রূপা গঙ্গোপাধ্যায়
- ‘একমাত্র দেব ব্যতিক্রম’, দেবের প্রশংসায় এবার অকপটে বিধায়ক রূপা
Roopa Ganguly On Dev: বহু দিন পর নন্দন চত্বরে আগমন রূপা গঙ্গোপাধ্যায়ের। রাজনৈতিক পালাবদল ঘটিয়েছে রূপা গঙ্গোপাধ্যায়ের নান্দনিক প্রত্যাবর্তন। প্রায় ১০ বছরে কী বদলে গিয়েছে তাঁর প্রিয় জায়গা? প্রশ্ন শুনে তিনি একটু ভাবলেন। আর বললেন, “ঝকঝকই আছে কনফারেন্স রুম। এখানে তো নেতা-মন্ত্রীরা বসতেন! প্রেক্ষাগৃহের ক্ষেত্রে হয়তো কিছুটা সারাইয়ের দরকার।” তারপরই চওড়া হেসে জানালেন, সবে মাত্র ১০ দিন হল বিজেপি সরকার রাজ্যের দায়িত্ব নিয়েছে। “আমাদের আর একটু সময় দিন। আস্তে আস্তে সবই হবে।”
We’re now on WhatsApp- Click to join
এবার টলিউডের দায়িত্ব পেয়েছেন রুদ্রনীল ঘোষ, পাপিয়া অধিকারী, হিরণ চট্টোপাধ্যায় এবং রূপা গঙ্গোপাধ্যায়। ইন্ডাস্ট্রির ভালো-মন্দ কি এবার আপনারা চার জনেই ঠিক করবেন? নাকি, নিজেদের মধ্যে ভাগ করে নেবেন দায়িত্ব?
We’re now on Telegram- Click to join
প্রশ্ন উঠতেই জবাবে রূপা বলেন, “আমাদের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী যা বলবেন, আমরা সেই ভাবেই কাজ করব। এ বিষয়ে এখনও অবধি কিছুই ঠিক হয়নি।” তবে কেবল এই চার জন নন, ইন্ডাস্ট্রির সবাই এক হয়েই সামলাবেন টলিউড, এই বার্তাও এদিন দেন তিনি।
এবার ফেডারেশনের দাদাগিরি বন্ধ হবে, আর থাকবে না ব্যান সংস্কৃতি, স্বাধীনভাবে কাজ করতে পারবেন প্রযোজক-পরিচালক-শিল্পীরা এবং কারও গায়ে আর রাজনৈতিক রঙ লাগতে দেওয়া হবে না। এদিন এই আশ্বাসও এদিন দেন রূপা গঙ্গোপাধ্যায়। ইন্ডাস্ট্রির একাধিক সংগঠনেও আসতে পারে এবার বড় বদল, এমনই এদিন আভাস দেন বিধায়ক রুপা গঙ্গোপাধ্যায়। তবে রাতারাতি আর হয়তো বদল হবে না, তাঁর এমনই মত। তারপরই তিনি স্পষ্ট করে বলে দেন, “ইমপা, আর্টিস্ট ফোরাম নিয়ে আমি কোনওরকম মন্তব্য করতে চাই না। কারণ, আমি বিতর্কে জড়াতে একদমই ভালোবাসি না।”
Read More- টলিপাড়ার দাদাগিরি রুখতেই এবার নয়া স্ট্র্যাটেজি! টলি ইন্ডাস্ট্রির হাল ধরবেন এই ৪ জয়ী বিধায়ক
এই ব্যান কালচারের তালিকাভুক্ত ছিলেন রূপা গঙ্গোপাধ্যায় নিজেও। দীর্যদিন ধরে তিনি তাই দূরে ছিলেন অভিনয় থেকে। এরই মধ্যে তৃণমূল সাংসদ-অভিনেতা দেব কিন্তু সকলের সাথে কাজ করেছেন। তাঁর ছবিতে মিঠুন চক্রবর্তী, অঞ্জনা বসু, রুদ্রনীল ঘোষ এবং রূপা গঙ্গোপাধ্যায় অভিনয় করেছেন। তার জন্য নন্দনে জায়গা পায়নি দেবের কিছু ছবি। এই প্রসঙ্গ তুলতেই মিষ্টি করে হাসলেন রূপা। স্বীকার করলেন সবটাই। তিনি বললেন, “একমাত্র দেবই হল ব্যতিক্রম। ওর পক্ষ থেকে যতটা করা যায়, ও ততটাই করেছে। কখনও দেব বাছবিচার করেনি।”
এইরকম আরও বিনোদন জগতের প্রতিবেদন পেতে ওয়ান ওয়ার্ল্ড নিউজ বাংলার সাথে যুক্ত থাকুন।







