Jagaddal Clash: রণক্ষেত্র জগদ্দল এলাকা! তৃণমূল-বিজেপির সংঘর্ষ তুঙ্গে, শুরু ইটবৃষ্টি, পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে মোতায়েন কেন্দ্রীয় বাহিনী এবং র্যাফ
স্থানীয় সূত্রে জানা যায়, এদিন সন্ধ্যার পর থেকেই দু’পক্ষের মধ্যে বচসা থেকেই শুরু হয় সংঘর্ষ। অভিযোগ উঠেছে, মুহূর্তের মধ্যেই পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে আর ইটবৃষ্টি শুরু হয়।
Jagaddal Clash: তৃণমূল-বিজেপির উত্তেজনা চরমে! গুলিবিদ্ধ হয়ে জখম কেন্দ্রীয় বাহিনীর এক জওয়ান, পরিস্থিতি সামাল দিতে লাঠিচার্জ পুলিশের
হাইলাইটস:
- দ্বিতীয় দফার ভোটের আগেই তৃণমূল-বিজেপি সংঘর্ষ
- উত্তর ২৪ পরগনার জগদ্দল-ভাঁটপাড়ায় চলল ইটবৃষ্টি
- থানায় ঢুকে চলল হামলা-গুলি চরমে পৌঁছল পরিস্থিতি
Jagaddal Clash: রাজ্যে দ্বিতীয় দফার বিধানসভা নির্বাচনের আগে ফের উত্তপ্ত হয়ে উঠল বাংলার উত্তর ২৪ পরগনার জগদ্দল এলাকা। রবিবার রাতেই জগদ্দলের আটচালা বাগান এলাকায় তৃণমূল এবং বিজেপি কর্মী-সমর্থকদের মধ্যে ব্যাপকতর সংঘর্ষের ঘটনা ঘটে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতেই এলাকায় নামানো হয় কেন্দ্রীয় বাহিনী এবং র্যাফ।
We’re now on WhatsApp- Click to join
স্থানীয় সূত্রে জানা যায়, এদিন সন্ধ্যার পর থেকেই দু’পক্ষের মধ্যে বচসা থেকেই শুরু হয় সংঘর্ষ। অভিযোগ উঠেছে, মুহূর্তের মধ্যেই পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে আর ইটবৃষ্টি শুরু হয়। ঘটনায় কয়েকজন আহতও হন বলে রয়েছে খবর। অন্যদিকে, জগদ্দল কেন্দ্রের বিজেপি প্রার্থী রাজেশ কুমার থানায় অভিযোগ করতে গেলে নতুন করে ফের উত্তেজনা ছড়ায়। বিজেপির অভিযোগ যে, থানার সামনেই তৃণমূল কর্মী-সমর্থকরা তাঁদের উপরে হামলা এবং ইটবৃষ্টি শুরু হয়।
We’re now on Telegram- Click to join
এদিকে, তৃণমূলের পক্ষ থেকে এদিন ভাটপাড়া কেন্দ্রের প্রার্থী অমিত গুপ্ত দাবি করেন যে, তাঁদের এক কর্মীকে মারধর করা হয়। সেই ঘটনার প্রতিবাদ জানাতে গেলেই বিজেপি নেতা অর্জুন সিং এবং তাঁর অনুগামীরা তৃণমূল কর্মীদের উপর চড়াও হন বলে অভিযোগ ওঠে। এরপরই দু’পক্ষের মধ্যে শুরু হয় ব্যাপক সংঘর্ষ। পুলিশ পরিস্থিতি সামাল দিতেই লাঠিচার্জ করে ও জগদ্দল থানার গেটে তালা লাগিয়ে দেওয়া হয় বলেও জানা গিয়েছে।

এদিন আরও অভিযোগ উঠেছে, থানার সামনে অশান্তির পরই বিজেপি প্রার্থী পবন কুমার সিং-এর বাড়িতে হামলা চালায় তৃণমূলের কর্মীরা এবং গুলিও চালানো হয়। সেই গুলিতেই এক সিআইএসএফ জওয়ানের পায়ে গুলিবিদ্ধ হয়ে আহত হন। আহত জওয়ানকে দ্রুত হাসপাতালে ভর্তি করা হয়।
স্থানীয় সূত্রের খবর যে, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সফরকে কেন্দ্র করেই এলাকায় দলীয় পতাকা এবং পোস্টার লাগানো নিয়ে এই অশান্তির সূত্রপাত হয়।
উল্লেখ্য, বর্তমানে বিপুল পুলিশ বাহিনী এলাকায় মোতায়েন রয়েছে এবং ক্রমাগত পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা চলছে। ভোটের আগে জগদ্দলে বারবার উত্তেজনার এহেন ছবি সামনে আসায় উদ্বেগ বাড়ছে প্রশাসনেরও।
এইরকম আরও গুরুত্বপূর্ণ প্রতিবেদন পেতে ওয়ান ওয়ার্ল্ড নিউজ বাংলার সাথে যুক্ত থাকুন।







