Politicsনিৰ্বাচন

Abhishek Banerjee: ‘নন্দীগ্রামে তৃণমূলই জিতবে, কথা দিয়ে গেলাম’, ডায়মন্ড হারবারের সভা থেকে বিরাট ঘোষণা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের

এদিন গাড়ির ছাদে দাঁড়িয়ে অভিষেক, চারদিকে উপচে পড়ছে উন্মত্ত জনস্রোত! কনফিডেন্ট অভিষেক বন্দ্যোপাধ্যায়! আত্মবিশ্বাস উপচে পড়ছে তাঁর চোখে মুখে! তাঁর সংযোজন, “আমি একটি ছোট্ট প্রেডিকশন করে যাব?

Abhishek Banerjee: নন্দীগ্রামের মাটিতে দাঁড়িয়ে তৃণমূলের জয় নিয়ে আত্মবিশ্বাসী অভিষেক বন্দ্যোপাধ্যায়

হাইলাইটস:

  • নন্দীগ্রামে জয় নিয়ে কনফিডেন্ট অভিষেক বন্দ্যোপাধ্যায়
  • এদিন বড়সড় প্রেডিকশন করলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়
  • ডায়মন্ড হারবারে দাঁড়িয়ে কি বললেন অভিষেক বন্দ্যোপাধ্যায়?

Abhishek Banerjee: রাজ্যে প্রথম দফার ভোট মিটতে না মিটতেই দ্বিতীয় দফার ভোটের এবার প্রচার তুঙ্গে! বিরোধী দলদের একচুল জমি ছাড়তে নারাজ শাসক দল তৃণমূল কংগ্রেস। একদিকে মমতা বন্দ্যোপাধ্যায়, অন্যদিকে অভিষেক বন্দ্যোপাধ্যায় সহ দলের প্রায় সকলেই প্রচার চালাচ্ছেন দিনভর। শুক্রবার তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় ডায়মন্ড হারবার থেকে ঘোষণা করলেন, “নন্দীগ্রামে তৃণমূলই জিতবে, কথা দিয়ে গেলাম”!

We’re now on WhatsApp- Click to join

এদিন গাড়ির ছাদে দাঁড়িয়ে অভিষেক, চারদিকে উপচে পড়ছে উন্মত্ত জনস্রোত! কনফিডেন্ট অভিষেক বন্দ্যোপাধ্যায়! আত্মবিশ্বাস উপচে পড়ছে তাঁর চোখে মুখে! তাঁর সংযোজন, “আমি একটি ছোট্ট প্রেডিকশন করে যাব? তোমরা শুনে খুশি হবে। আমি ২০২৪-এ এসেও ঠিক এইখানে দাঁড়িয়েই যা বলেছিলাম, তা কিন্তু হয়েছে! এই মাটিতে দাঁড়িয়ে যা বলি, তা-ই হয়। মাটির ভালবাসা। নন্দীগ্রামে তৃণমূলই জিতবে, কথা দিয়ে গেলাম। ৪ঠা মে দেখা হবে। সবুজ আবির খেলতে আসব। আমার নজরদারি তো রয়েছে সবার উপর। যেখানে যা দরকার হবে, পরিবারের লোক আপনারা, যা আদেশ করবেন… আপনাদের সাথে আমার আত্মিক সম্পর্ক। আপনারা যা-ই আদেশ করবেন, মাথা পেতে নিয়ে আমি, নিজের সামর্থ অনুযায়ী সেই আদেশ এবার বাস্তবায়িত করে দেখাব।”

We’re now on Telegram- Click to join

গতকাল হাওড়াতেও সভা করেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। সেখানেই নাম না করে বিঁধলেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে। অভিষেকের হুঙ্কার যে, “কোনও রাজনৈতিক জ্যোতিষী আমি নই। কিন্তু আমি যখনই রাজনৈতিক ফলাফল নিয়ে কোনও ভবিষ্যদ্বাণী করেছি, তা কিন্তু হুবহু মিলে গিয়েছে। আমরা প্রথম দফায় সেঞ্চুরি হাঁকিয়েছি। এখন চরম আতঙ্ক বিরাজ করছে বিজেপি শিবিরে। সাংবাদিকদের ফোন করে তারা অনুরোধ করছে—এমন একটি বয়ান অথবা ‘ন্যারেটিভ’ প্রচার করতে, যাতে করে মনে হয় যে প্রথম দফায় বিজেপি ভাল ফল করেছে এবং জয়ের পথে তারা দুর্বার গতিতে এগিয়ে চলেছে।”

এরপরেই অমিত শাহের মন্তব্য “উল্টো করে ঝুলিয়ে, সোজা করে দেব” জবাবে কটাক্ষ করে অভিষেকের আক্রমণ, “বাংলায় গুজরাতের গুন্ডা এসে বাংলার মানুষকেই হুমকি দিচ্ছে—বলছে যে, “উল্টা লটকা দেব।” অমিত শাহকে আমি কেবল এটুকুই বলেছিলাম যে, এখানে ভ্যাপসা গরম, তাই মাথা ঠান্ডা রাখুন। কিন্তু যখন একজন সাংবাদিক তাঁকে এ প্রসঙ্গে প্রশ্ন করলেন, তখন তিনি বলেন— আমাকে অভিষেক বন্দ্যোপাধ্যায় গালিগালাজ করছেন। আমি কখনই কোনওরকম অশালীন ভাষা ব্যবহার করিনি। শুধু তাঁকে শান্ত থাকার জন্য অনুরোধ জানিয়েছিলাম।”

Read More- এদিন নন্দীগ্রামে প্রচারে সুনামি তুলে কমিশন-বিজেপিকে চ্যালেঞ্জ ছুঁড়লেন অভিষেক বন্দ্যোপাধ্যায়

এদিকে আরও একধাপ এগিয়ে এদিন অমিত শাহকে চ্যালেঞ্জ ছুঁড়ে দিয়ে অভিষেকের উক্তি, “এতো মাত্র ১০ দিনের ব্যাপার। তাঁদের আমি চ্যালেঞ্জ জানাচ্ছি—৪ঠা মে সন্ধ্যা পর্যন্ত যেন তাঁরা এখানেই থাকেন।”

এইরকম আরও গুরুত্বপূর্ণ প্রতিবেদন পেতে ওয়ান ওয়ার্ল্ড নিউজ বাংলার সাথে যুক্ত থাকুন।

Back to top button