Srijato Bandyopadhyay: ‘খবরটি ভুয়ো নয়’, এদিন গ্রেপ্তারি পরোয়ানা নিয়ে কমিশনের দাবি উড়িয়ে আর কী বললেন শ্রীজাত?
একটি সোশ্যাল মিডিয়া পোস্টে শ্রীজাত বন্দ্যোপাধ্যায় সাফ জানান, “আমার নামে জারি হয়েছে গ্রেফতারি পরোয়ানা। খবরটি ভুয়ো নয়, একশো ভাগ সত্য। আপাতত এই টুকুই। আর বাকি কথা পরে হবে।”
Srijato Bandyopadhyay: গ্রেপ্তারি পরোয়ানা নিয়ে সোশ্যাল মিডিয়া পোস্ট শ্রীজাতর! এদিন কি জানালেন তিনি?
হাইলাইটস:
- গতকাল শ্রীজাতর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানার খবর প্রকাশ্যে এসেছে
- বিধানসভা ভোটের প্রাক্কালেই এহেন খবর প্রকাশ্যে আসতেই জল্পনা তুঙ্গে
- এদিন কমিশনের বিরুদ্ধে তোপ দেগে কি বললেন শ্রীজাত বন্দ্যোপাধ্যায়?
Srijato Bandyopadhyay: আদৌ কি কবি শ্রীজাত বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে জারি হয়েছে গ্রেপ্তারি পরোয়ানা? এই নিয়েই গতকাল সকাল থেকেই শুরু হয়েছে তোলপাড়। কমিশনের দাবি যে, খবর রটেছে তা হল এটি সম্পূর্ণ ভুয়ো। চাপানউতোরের মাঝেই তাঁর বিরুদ্ধে জারি হওয়া এই গ্রেপ্তারি পরোয়ানা নিয়ে এবার সংশয় দূর করলেন শ্রীজাত বন্দ্যোপাধ্যায় স্বয়ং।
We’re now on WhatsApp- Click to join
একটি সোশ্যাল মিডিয়া পোস্টে শ্রীজাত বন্দ্যোপাধ্যায় সাফ জানান, “আমার নামে জারি হয়েছে গ্রেফতারি পরোয়ানা। খবরটি ভুয়ো নয়, একশো ভাগ সত্য। আপাতত এই টুকুই। আর বাকি কথা পরে হবে।”
We’re now on Telegram- Click to join
২৬-শের বিধানসভা ভোটের প্রাক্কালেই গতকাল অর্থাৎ বুধসকালে শ্রীজাত বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানার খবর এবার প্রকাশ্যে আসতেই কমিশনের বিরুদ্ধে তোপ দেগে বাংলার ওয়াকিবহাল মহল সরব হয়েছিল। তবে খানিক পরই কমিশন জানায় যে, ‘এই খবরটা ভুয়ো।’ কিন্তু এরপরই আরও একটি ব্যাখ্যা দিয়েছে ওয়াকিবহাল মহল। নির্বাচনের আগেই যাদের বিরুদ্ধে অপরাধমূলক মামলা রয়েছে, দ্রুত তাদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করতে হবে। শ্রীজাতর বিরুদ্ধে আগে পুরনো মামলা থাকায় সেই পরোয়ানাই এবার প্রকাশ্যে আনা হয়েছে।
India's Poll Body lied to shield Hindu Right Wing. Contrary to its claim, arrest warrant issued against eminent Bengali poet Srijato in a 2019 case lodged by Hindutva fanatics. Bengal's people will trounce BJP in poll. But @Int_IDEA, are you anti-liberal too like your Chair? @hrw pic.twitter.com/BudpltRPyD
— Seema Sengupta (@SeemaSengupta5) April 22, 2026
জেনে রাখা ভালো, বছর কয়েক আগেই শ্রীজাতের লেখা ‘অভিশাপ’ কবিতাটি নিয়েই নাকি শুরু জোর বিতর্ক! যার জেরে এর আগে ফেসবুক পোস্ট থেকে তাঁর কবিতা তুলে নেওয়া, এমনকী কবিকে প্রাণে মারার হুমকি থেকেও ধর্মীয় ভাবাবেগে আঘাত করার অভিযোগ তুলে হিন্দুত্ববাদীদের বিক্ষোভ থেকে এফআইআর – কিছু বাদ যায়নি।
উল্লেখ্য, ২০১৯ সালের লোকসভা ভোটের আগেই ধর্মীয় ভাবাবাগে আঘাতের অভিযোগে কৃষ্ণনগর আদালতে শ্রীজাতর বিরুদ্ধে মামলা দায়ের হয়েছিল। ফের এদিকে, শ্রীজাতর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারির ‘ভুয়ো’ খবর ছড়িয়ে পড়ায় মুখ্যমন্ত্রীকেও বিড়ম্বনায় পড়তে হয়েছে।
Read More- মণিপুরে নতুন করে বিক্ষোভ, বোমা হামলায় নিহত দুই শিশু, এলাকায় জারি বনধ
তিনি বুধবার জনসভা থেকে বলেন, “সকাল থেকে ফোন এবং মেসেজে আমি পাগল হয়ে যাচ্ছি। শ্রীজাতকে নাকি কেউ কেউ ফোন করে বলেছে, আপনার বাড়িতে যাচ্ছে পুলিশ, আপনাকে গ্রেপ্তার করা হবে। আমি সাথে সাথেই ওঁকে ফোন করলাম। এই ব্যাপারটা কী? কী হচ্ছে এসব? পুলিশ তো এখন আমার হাতে নেই। আমাকে চেনেনও না। এখন বিজেপিকে চেনে। আমি অ্যালার্ট করে বলেছি, পরে কিন্তু এখানে কাজ করতে হবে আপনাদের।”
এইরকম আরও গুরুত্বপূর্ণ প্রতিবেদন পেতে ওয়ান ওয়ার্ল্ড নিউজ বাংলার সাথে যুক্ত থাকুন।







