Abhishek Banerjee: এদিন নন্দীগ্রামে প্রচারে সুনামি তুলে কমিশন-বিজেপিকে চ্যালেঞ্জ ছুঁড়লেন অভিষেক বন্দ্যোপাধ্যায়
অভিষেকের হুঙ্কার, “এই দুজন হাজার চেষ্টা করলেও বিজেপিকে জেতাতে পারবে না বাংলায়। আজ আমি নন্দীগ্রামের মাটি থেকে বিজেপি আর কমিশনকে চ্যালেঞ্জ করে গেলাম।”
Abhishek Banerjee: নন্দীগ্রামের মাটিতে দাঁড়িয়ে এদিন নির্বাচন কমিশন ও বিজেপিকে তীব্র আক্রমণ অভিষেকের!
হাইলাইটস:
- ভোটের মুখে নন্দীগ্রামে দাঁড়িয়ে নির্বাচন কমিশন ও বিজেপিকে তীব্র আক্রমণ অভিষেকের
- রাজ্যের সিইও-কে শুভেন্দুর ‘এজেন্ট’ বলেও এদিন কটাক্ষ করেন তৃণমূলের সেকেন্ড-ইন-কমান্ড
- পবিত্র কর জিতলেই হলদি সেতুর শিলান্যাসের বড় ঘোষণা করলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়
Abhishek Banerjee: বিধানসভা নির্বাচনের প্রথম দফার ভোটের এবার ঠিক ৭২ ঘণ্টা আগেই নন্দীগ্রামের মাটিতে দাঁড়িয়ে নির্বাচন কমিশন এবং বিজেপিকে নজিরবিহীন আক্রমণ শানালেন তৃণমূলের সেনাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায়। গতকাল তিনি হাইভোল্টেজ প্রচারে সরাসরি অভিযোগ করেন, রাজ্যের মুখ্য নির্বাচন আধিকারিক (CEO) মনোজ আগরওয়াল আসলেই শুভেন্দু অধিকারীর ‘ইলেকশন এজেন্ট’ এবং স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের হয়ে কাজ করছেন কেন্দ্রীয় নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার।
We’re now on WhatsApp- Click to join
অভিষেকের হুঙ্কার, “এই দুজন হাজার চেষ্টা করলেও বিজেপিকে জেতাতে পারবে না বাংলায়। আজ আমি নন্দীগ্রামের মাটি থেকে বিজেপি আর কমিশনকে চ্যালেঞ্জ করে গেলাম।”
We’re now on Telegram- Click to join
প্রসঙ্গত, আগামী ২৩শে এপ্রিল রাজ্যে প্রথম দফায় অর্থাৎ ১৫২টি আসনে ভোটগ্রহণ। তার আগেই শেষ প্রচারে নন্দীগ্রামবাসীর দীর্ঘদিনের দাবি পূরণ করে এবার মাস্টারস্ট্রোক দিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। তিনি ঘোষণা করলেন, তৃণমূল প্রার্থী পবিত্র কর জয়ী হলে হলদি নদীর উপর বহুপ্রতীক্ষিত সেতুর শিলান্যাস করা হবে আগামী ৫০ দিনের মধ্যেই। শুভেন্দু অধিকারীকে ‘বিশ্বাসঘাতক’ এবং ‘বহিরাগত’ আখ্যা দিয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেন, “শুভেন্দুবাবু এখানকার বাসিন্দাই নন, কিন্তু আমাদের প্রার্থী পবিত্র কর নন্দীগ্রামেরই ঘরের লোক। যাঁরা মেদিনীপুরের সম্মান বিসর্জন দিয়ে বাঙালিদেরই অপমানকারীদের কাছে আত্মসমর্পণ করেছেন, তাঁদের এই মাটিই জবাব দেবে।” তিনি আরও যোগ করেছেন, এবারের লড়াই হল মানুষের অন্ন-বস্ত্র-বাসস্থানের অধিকার রক্ষার লড়াই, কোনওরকম ধর্মীয় মেরুকরণের নয়।
From Sagar to Nandigram to the streets of Panihati. Shri @abhishekaitc took the message of Maa-Mati-Manush to the people, and the people answered, in thousands, in conviction, in resolve.
At every janasabha, at every stop, one thing was clear. The bond between the people of… pic.twitter.com/Ad2rE0a9ip
— All India Trinamool Congress (@AITCofficial) April 20, 2026
এদিন নারী সংরক্ষণ ইস্যুতেও প্রধানমন্ত্রীকে সরাসরি চ্যালেঞ্জ ছুড়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। তিনি লোকসভায় ডিলিমিটেশন বিলের পরাজয়কে বিজেপির অস্বস্তি হিসেবে উল্লেখ করে বলেন, “যদি সরকার সত্যি আন্তরিক হয়, তবে ডিলিমিটেশনের সাথে না গুলিয়ে অবিলম্বে এক-তৃতীয়াংশ আসন সংরক্ষণের জারি করুক বিজ্ঞপ্তি। ইতিমধ্যেই ৪১ শতাংশ মহিলা প্রতিনিধি নিশ্চিত করে নজির গড়েছে তৃণমূল।” এই পাশাপাশি, দিল্লির নেতাদের খাদ্যাভ্যাস নিয়েও খবরদারি করার প্রচেষ্টাকে নিয়েও আরও তীব্র কটাক্ষ করেন তিনি।
দলের কর্মীদের প্রতি এদিন কড়া বার্তা দিয়ে অভিষেক সাফ জানান, তিনি ব্যক্তিগতভাবে প্রতিটি বুথের গতিবিধি নজরে রাখছেন। বিরোধীদের সাথে কোনওরকম গোপন অন্তর্ঘাত এবার আর বরদাস্ত করা হবে না। ২০২১ এবং ২০২৪ সালের পিছিয়ে থাকা বুথগুলিতেও এন বাড়তি জোর দেওয়ার নির্দেশ দিয়ে তিনি বলেন, “আমি নন্দীগ্রামের দায়িত্ব নিজের কাঁধে তুলে নিয়েছি। এই লড়াই হল নন্দীগ্রামের মাটিকে ‘পবিত্র’ করার লড়াই।” ভোটের ৩ দিন আগে অভিষেকের এমন আক্রমণাত্মক মেজাজ এবং হলদি সেতুর প্রতিশ্রুতি নন্দীগ্রামের রাজনৈতিক সমীকরণকে যে এক নয়া মোড় দিল বলেই মনে করছে একাধিক রাজনৈতিক বিশেষজ্ঞ মহল।
এইরকম আরও রাজনৈতিক প্রতিবেদন পেতে ওয়ান ওয়ার্ল্ড নিউজ বাংলার সাথে যুক্ত থাকুন।





