Yogi Adityanath in West Bengal: ‘পশ্চিমবঙ্গে বাংলাই বলব, এখানে চলবে না কাটমোল্লার সংস্কৃতি…!’ এ রাজ্যে এসে কড়া হুঙ্কার যোগী আদিত্যনাথের
বারবার বাঙালি বিরোধিতার অভিযোগ উঠেছে বিজেপির বিরুদ্ধে। তা নিয়ে একাধিকবার সরব হয়েছে শাসক শিবির তৃণমূল কংগ্রেস। রবিবার কাঁথিতে ভোটপ্রচারে এসে বাঙালি এবং বাংলা ভাষার ইস্যুতেই তৃণমূল কংগ্রেসকে বিঁধলেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ।
Yogi Adityanath in West Bengal: এদিন কাঁথির সভায় এসে আর কি বললেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ?
হাইলাইটস:
- রবিবার পশ্চিমবঙ্গের কাঁথিতে সভা করেন যোগী আদিত্যনাথ
- পশ্চিমবঙ্গে আর চলবে না মাফিয়া ও দাঙ্গাবাজদের রাজত্ব!
- পশ্চিমবঙ্গে এসে এবার জোরদার হুঁশিয়ারি যোগী আদিত্যনাথের
Yogi Adityanath in West Bengal: ‘এখানে বাংলাই বলা হবে। কাটমোল্লার সংস্কৃতি এখানে চলবে না। এখানে চলবে না দেশবিরোধী মনোভাব।’ কাঁথির সভায় এসে এমনটাই বললেন যোগী আদিত্যনাথ। তিনি আরও বললেন, “উর্দু বলা হবে না। আর কোনও মাইকা লাল বদলাতে পারবে না বাংলার সংস্কৃতিকে। বুলডোজার শুধু রাস্তাই তৈরি করে না। শায়েস্তাও করে মাফিয়াদের।”
We’re now on WhatsApp- Click to join
বারবার বাঙালি বিরোধিতার অভিযোগ উঠেছে বিজেপির বিরুদ্ধে। তা নিয়ে একাধিকবার সরব হয়েছে শাসক শিবির তৃণমূল কংগ্রেস। রবিবার কাঁথিতে ভোটপ্রচারে এসে বাঙালি এবং বাংলা ভাষার ইস্যুতেই তৃণমূল কংগ্রেসকে বিঁধলেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। গত ২০২৪ সালে ফিরহাদ হাকিমের উর্দু বিতর্ককে ঘিরে ভোটের মুখে ফের উস্কে দিলেন তিনি।
We’re now on Telegram-
https://t.me/c/1816732824/1
তিনি বলেছেন, “পশ্চিমবঙ্গে বাংলা ভাষাতে কথা বলা লোকজনই থাকবে। কলকাতার মেয়র ফিরাদ হাকিম বলছেন একদিন বাংলার সবাই কথা বলবে উর্দুতে। কিন্তু আমি বলতে চাইছি যে যারা উর্দুতে কথা বলবে তারা যেন সেখানেই চলে যায় যেখানে উর্দু ভাষা চলে।”
बंगाल में बंगाली ही बोली जाएगी,
ये कठमुल्लापन की संस्कृति यहां नहीं चलने दी जाएगी… pic.twitter.com/U9AJDNRI8x
— Yogi Adityanath (@myogiadityanath) April 12, 2026
এছাড়া এর পাশাপাশি, এদিন ইন্দাসের বিজেপি প্রার্থী নির্মল কুমার ধাড়া, বাঁকুড়ার সোনামুখী বিধানসভার বিজেপি প্রার্থী দিবাকর ঘরামি এবং বড়জোড়ার বিজেপি প্রার্থী বিল্লেশ্বর সিং-এর সমর্থনে পাত্রসায়রে জনসভাও করেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। সেখানে উত্তরপ্রদেশের উন্নয়নের প্রসঙ্গ টেনে যোগী আদিত্যনাথ বলেন, “বাংলায় এবার প্রতিষ্ঠিত হবে ডবল ইঞ্জিন সরকার। আর তা হলেই উত্তরপ্রদেশের মতো বিকাশের কাজ শুরু হবে বাংলাতেও। আর চুপ থাকবে না বাংলা। বাংলায় এবার খেলা বন্ধ হবে আর শুরু হবে বিকাশ। এবার খেলা শেষ, আর উন্নয়ন শুরু।”
Read More- Click to join
তাঁর কথায়, “একসময় পশ্চিমবঙ্গ ছিল দেশের কালচারাল ক্যাপিটাল। তৃণমূল সরকারের কারণে তা এখন পরিণত হয়েছে ‘করাপটেড ক্যাপিটাল’-এ। তাই বিজেপি সরকার এলে বাংলার শিল্প সংস্কৃতির নতুন করে পুনর্জন্ম হবে বাংলায়। একসময় উত্তরপ্রদেশে চলত মাফিয়া রাজ। চলত দাঙ্গা। মোদিজীর আহবানে ২০১৭ সাল থেকে ডবল ইঞ্জিন সরকার কাজ করছে উত্তরপ্রদেশে। উত্তরপ্রদেশে এখন কোনও মাফিয়া বাজ আর দাঙ্গাবাজদের জায়গা নেই। বাংলায় ডবল ইঞ্জিন সরকার এলে এই মাফিয়া রাজ দুর্নীতি এবং দাঙ্গাবাজদের কড়া শায়েস্তা করা হবে।”
এইরকম আরও গুরুত্বপূর্ণ প্রতিবেদন পেতে ওয়ান ওয়ার্ল্ড নিউজ বাংলার সাথে যুক্ত থাকুন।







