Iran-US War: মার্কিন যুক্তরাষ্ট্র-ইরানের ইসলামাবাদে হতে পারে শান্তিপূর্ণ বৈঠক? মধ্যস্থতায় রয়েছে কোন কোন দেশ? জানুন
মার্কিন যুক্তরাষ্ট্র এবং ইরান এবার মুখোমুখি আলোচনায় বসলে, তবে তা কোথায় হতে পারে? মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের শান্তি ইঙ্গিতের পর থেকেই তা নিয়ে এবার আলোচনা শুরু হয়েছে।
Iran-US War: আমেরিকা-ইরান কি এবার মুখোমুখি আলোচনায় বসবে? হোয়াইট হাউস ‘বিষয়টি সংবেদনশীল’ জানাচ্ছে
হাইলাইটস:
- এখনও আমেরিকা-ইরানের মধ্যে আলোচনা হয়নি
- তবে কি সত্যিই এবার মুখোমুখি আলোচনা হবে?
- ইউরোপীয় বিভিন্ন সূত্র রয়টার্সকে কি জানা যাচ্ছে?
Iran-US War: ইরান-মার্কিন যুক্তরাষ্ট্র সংঘাত কমানোর চেষ্টা কি এবার গতি পাচ্ছে? আর পাকিস্তান উঠে এসেছে ব্যাকচ্যানেলে কূটনীতির সম্ভাব্য স্থান হিসেবে। রিপোর্টে বলা হয়েছে যে, সিনিয়র মার্কিন এবং ইরানিয়ান কর্মকর্তাদের মধ্যে ইসলামাবাদে একটি বৈঠক হতে পারে এই সপ্তাহেই, যদিও এখনও ওয়াশিংটন এমন কোনও পরিকল্পনা নিশ্চিত করেনি।
We’re now on WhatsApp- Click to join
মার্কিন যুক্তরাষ্ট্র এবং ইরান এবার মুখোমুখি আলোচনায় বসলে, তবে তা কোথায় হতে পারে? মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের শান্তি ইঙ্গিতের পর থেকেই তা নিয়ে এবার আলোচনা শুরু হয়েছে। এরই মাঝে উঠে আসছে পাকিস্তানের নাম।
We’re now on Telegram- Click to join
সংবাদসংস্থা রয়টার্স জানাচ্ছে যে, ইসলামাবাদে বৈঠকে বসতে পারে চলতি সপ্তাহেই আমেরিকা এবং ইরান। জানা যাচ্ছে যে, মিশর এবং তুরস্কও পশ্চিম এশিয়ার সংঘর্ষে চেষ্টা করছে মধ্যস্থতা করার।
অবশ্য US Press Secretary ক্যারোলিনা লেভিট নিশ্চিত করেননি ইসলামাবাদে কোনওরকম বৈঠক পরিকল্পনা করা হচ্ছে কিনা, পরিস্থিতির সংবেদনশীলতার উপর তিনি জোর দিয়েছেন। তিনি বলেছেন যে, “এগুলি সংবেদনশীল কূটনৈতিক আলোচনা৷ এবং কোনও আলোচনা করবে না মার্কিন প্রেসের মাধ্যমে। এটা একটি পরিবর্তনশীল পরিস্থিতি, আর হোয়াইট হাউস আনুষ্ঠানিকভাবে বৈঠক নিয়ে কোনও জল্পনা ঘোষণা না করা পর্যন্ত চূড়ান্ত বলেই ধরা উচিত না।”

এই অবস্থায় ইরানকে ৪৮ ঘণ্টা সময়সীমা বেঁধে দেন গত শনিবারই মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। জানিয়ে দেন যে, হরমুজ প্রণালী ইরান খুলে না দিলে তাদের সব বিদ্যুৎকেন্দ্রকে নিশ্চিহ্ন করে দেবে মার্কিন যুক্তরাষ্ট্র। কিন্তু সেই দাবি থেকেই হঠাৎই সোমবার ‘পিছু হটেন’ ডোনাল্ড ট্রাম্প। জানান যে, ইরানের কোনও বিদ্যুৎকেন্দ্রে আগামী ৫ দিন হামলা হবে না। ইরানের সাথে শুরু হয়েছে আলোচনা এবং প্রাথমিক পর্বে তা রয়েছে ইতিবাচক বলেও তিনি দাবি করেন।
Read More- লাগার্ডিয়া বিমানবন্দরে এয়ার কানাডার বিমানের সঙ্গে দমকলের গাড়ির সংঘর্ষ, আহত বেশ কয়েকজন
অবশ্য তেহরানের দাবি, এমন কোনও আলোচনাই হয়নি আমেরিকার সাথে। তবে ইউরোপীয় বিভিন্ন সূত্র রয়টার্সকে জানিয়েছে যে, সরাসরি মার্কিন এবং ইরানের মধ্যে আলোচনা হয়নি ঠিকই তবে হয়েছে ‘পরোক্ষ আলোচনা’। পাকিস্তান, মিশর এবং উপসাগরীয় কয়েকটি দেশ মার্কিন যুক্তরাষ্ট্র এবং ইরানের মধ্যে করেছে বার্তা চালাচালি। এক পাকিস্তানি আধিকারিক ও ইজরায়েলের বেশ কয়েক জন আধিকারিক সূত্রে রয়টার্স জানাচ্ছে যে, ইসলামাবাদে চলতি সপ্তাহেই বৈঠকে বসতে পারে আমেরিকা আর ইরান।
এইরকম আরও গুরুত্বপূর্ণ প্রতিবেদন পেতে ওয়ান ওয়ার্ল্ড নিউজ বাংলার সাথে যুক্ত থাকুন।







