LPG Crisis: গ্যাস সঙ্কটে রাজ্য! এবার এসওপি তৈরির নির্দেশ রাজ্যে, এদিন জরুরি বৈঠক করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়
এদিন কেন্দ্রের সাথে এ বিষয়ে যে আলোচনা হয়েছে, তাতে গ্যাস বুকিং-এর ব্যবধান যাতে ২৫ দিন বেঁধে না দেওয়া হয়, সেই আবেদনও জানিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বৃহস্পতিবার রাজ্য একটা এসওপি তৈরি করা হবে বলেই জানিয়েছেন মুখ্যমন্ত্রী।
LPG Crisis: সাপ্লাই চেইন যাতে বন্ধ না হয়, এর জন্য কেন্দ্রীয় সরকারের কাছে আর্জিও মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের
হাইলাইটস:
- সম্প্রতি একটি জরুরি বৈঠক সেরেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়
- এদিন একটা ড্যাশবোর্ড তৈরি করা হবে বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী
- একটি এসওপি তৈরি করবে রাজ্য সরকার, এমনটাই জানিয়েছেন মুখ্যমন্ত্রী
LPG Crisis: রাজ্য জুড়ে তৈরি হয়েছে রান্নার গ্যাস বা LPG-র সঙ্কট। আতঙ্ক ছড়িয়ে পড়েছে সর্বত্র। এই জরুরি অবস্থার ভিত্তিতে বৈঠকে বসলেন মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এদিন সাংবাদিকদের মুখোমুখি হয়ে মুখ্যমন্ত্রী জানালেন রাজ্য সরকার একটি এসওপি তৈরি করবে। এদিকে, আবার যাতে সাপ্লাই চেইন বন্ধ করা না হয়, এর জন্য এবার কেন্দ্রীয় সরকারের কাছে আর্জিও জানিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
We’re now on WhatsApp- Click to join
এদিন কেন্দ্রের সাথে এ বিষয়ে যে আলোচনা হয়েছে, তাতে গ্যাস বুকিং-এর ব্যবধান যাতে ২৫ দিন বেঁধে না দেওয়া হয়, সেই আবেদনও জানিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বৃহস্পতিবার রাজ্য একটা এসওপি তৈরি করা হবে বলেই জানিয়েছেন মুখ্যমন্ত্রী। সবদিকে নজর রাখবেন মুখ্যসচিব। এর পাশাপাশি, কালোবাজারি রুখতে পুলিশকে কড়াকড়িভাবে সতর্ক থাকতে হবে বলেই জানিয়ে দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
We’re now on Telegram- Click to join
কেন্দ্রের কাছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুরোধ, বাজারে কেরোসিনের জোগান ঠিকঠাক রাখতে হবে। তবে সিএনজি গ্যাস প্রসঙ্গে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, “অটোওয়ালার ভাড়া বাড়ানোর এখনও সময় হয়নি।” রাজ্য সরকারের কাছ থেকে সবরকমের সহযোগিতা পাবেন বলেই আশ্বাস দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। একটা ড্যাশবোর্ড তৈরি করা হবে বলে জানিয়েছেন তিনি। তাঁর দাবি যে, কেন্দ্রের তরফে জানাতে হবে কতটা স্টক আছে। কোভিড পরিস্থিতির মতোই জরুরি অবস্থা হিসেবে ধরে নিয়েই রাজ্য সরকার কাজ করবে বলেই এবার সাফ জানিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
কেন্দ্রের ভুল সিদ্ধান্তে গ্যাসের আকাল! রান্নার গ্যাসের সঙ্কট নিয়ে আগামীকাল নবান্নে জরুরি বৈঠকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
গ্যাসের দাম বৃদ্ধির প্রতিবাদে আগামী সোমবার মহা মিছিলে হাঁটবেন দিদি।#LPGPriceHike #ModiFailed pic.twitter.com/t1Ma9oWTqW
— Banglar Gorbo Mamata (@BanglarGorboMB) March 11, 2026
মুখ্যমন্ত্রী বলেছেন, ‘যাতে শান্তিপূর্ণভাবে মানুষ পেতে পারে সেই ব্যবস্থাই করব। জোর জবরদস্তি না করে সহায়তা করব। ওরা এবং আমরা চালু করব রেগুলারটি ড্যাশবোর্ড। বন্ধ করবেন না সাপ্লাই চেন। তাহলে মানুষের মধ্যে আরও আতঙ্ক বাড়বে। আজ এই সব কিছু নিয়েই আলোচনা হয়েছে। আজ পজিটিভ দিকগুলো বললাম।”
Read More- কেন গ্যাসের দাম বাড়ছে এবং গ্রাহকদের জন্য এর অর্থ কী? এখনই বিস্তারিত জানুন
বৃহস্পতিবার অর্থাৎ আজ জেলাশাসকদের সাথে বৈঠক করবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মুখ্যমন্ত্রী জানান, জেলাভিত্তিক নোডাল অফিসার নিয়োগ করতে বলবেন পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে, কেউ ব্ল্যাকমেইল করলে সেটা দেখতে বলবেন পুলিশকে।
এইরকম আরও গুরুত্বপূর্ণ প্রতিবেদন পেতে ওয়ান ওয়ার্ল্ড নিউজ বাংলার সাথে যুক্ত থাকুন।







