Bangla News

Earthquake in Kolkata: ভর দুপুরে কলকাতায় ভূমিকম্প, শহরের সর্বত্র অনুভূত হল তীব্র কম্পন

জোর ঝটকায় কাঁপল শহরের বিভিন্ন বহুতল থেকে শুরু করে বাড়িঘর, দোল খেয়ে উঠল শহরবাসী। দুপুর ১টা ২০ মিনিট নাগাদ প্রথম ঝটকা এর পর ১টা ২৩ মিনিট নাগাদ আবার পরপর কেঁপে ওঠে বিস্তীর্ণ অংশ।

Earthquake in Kolkata: শহর যখন ব্যস্ত, তখন ভর দুপুরে কেঁপে উঠল কলকাতা

হাইলাইটস:

  • চলতি মাসে দ্বিতীয়বার কেঁপে উঠল শহর কলকাতা
  • ভূমিকম্প টের পাওয়া গেল হাওড়া-হুগলি সহ পার্শ্ববর্তী জেলাতেও
  • ভূমিকম্পের উৎসস্থল ছিল বাংলাদেশের খুলনা

Earthquake in Kolkata: ভর দুপুরে হঠাৎ কেঁপে উঠল তিলোত্তমা নগরী। প্রায় মিনিটখানেক টানা কম্পনে আতঙ্ক ছড়িয়ে পড়ল সারা শহরজুড়ে। রিখটার স্কেলে ভূকম্পের মাত্রা প্রায় ৫.২। কম্পন অনুভূত হয়েছে প্রতিবেশী রাষ্ট্র বাংলাদেশেও। কারণ জানা যাচ্ছে, ভূমিকম্পের এপিসেন্টার বাংলাদেশের খুলনার পাইকগাছা। যা এ রাজ্য থেকে মাত্র ১২৭ কিমি দূরে।

We’re now on WhatsApp – Click to join

জোর ঝটকায় কাঁপল শহরের বিভিন্ন বহুতল থেকে শুরু করে বাড়িঘর, দোল খেয়ে উঠল শহরবাসী। দুপুর ১টা ২০ মিনিট নাগাদ প্রথম ঝটকা এর পর ১টা ২৩ মিনিট নাগাদ আবার পরপর কেঁপে ওঠে বিস্তীর্ণ অংশ।

জানা গিয়েছে, কলকাতার উত্তর থেকে দক্ষিণ—বেশির ভাগ এলাকাতেই কম্পন অনুভূত হয়েছে। আচমকা কম্পনে আতঙ্কে বহু মানুষ বাড়ি এবং অফিস থেকে বেরিয়ে রাস্তায় নেমে আসেন।

শুধু কলকাতাই নয়, হাওড়া-হুগলি সহ আশপাশের বেশ কিছু জেলাতেও ভূমিকম্প টের পাওয়া গেছে। হাওড়া জেলায় হালকা থেকে মাঝারি কম্পন অনুভূত হয়েছে।

ঘটনার পরই শহরবাসীর মোবাইলে ভূমিকম্প সংক্রান্ত একটি নোটিফিকেশন পৌঁছেছে। কেউ কেউ আবার সোশ্যাল মিডিয়ার মাধ্যমে জানান, তাদের ফ্ল্যাটে বুক-কাঁপানো ঝটকা লেগেছে, পাখা-লাইট সবই দুলে উঠেছে।

ভর দুপুরে অফিসপাড়া, স্কুল ও আবাসিক এলাকাগুলিতে কয়েক সেকেন্ডের জন্য ছোটখাটো বিশৃঙ্খলার ছবি দেখা যায়। প্রাণ বাঁচাতে কোথাও মানুষ খোলা জায়গায় ছুটছেন এবার কোথাও পরিবার-সহ দাঁড়িয়ে রয়েছেন বাড়ির নীচে।

Read more:- সাড়ে ৪ ঘণ্টায় প্রায় ১৩ বার ভূমিকম্প! সিকিমে ভূমিকম্প হওয়ায় কেঁপে উঠে উত্তরবঙ্গের মাটিও, মাঝ রাতেই হোটেল থেকে বেরিয়ে এলেন পর্যটকরা

চলতি মাসে এনিয়ে দ্বিতীয়বার ভূমিকম্প হল কলকাতায়। এর আগে গত ৩রা ফেব্রুয়ারি কলকাতায় একই পরিস্থিতি হয়েছিল। রাত ৯টা নাগাদ সে বার কম্পন অনুভূত হয় কলকাতা এবং রাজ্যের অন্যান্য জেলাতে। তখন ভূমিকম্পের উৎসস্থল ছিল মায়ানমার, সেখানে রিখটার স্কেলে কম্পনের মাত্রা ছিল ৬।

এই রকম গুরুত্বপূর্ণ প্রতিবেদন পেতে ওয়ান ওয়ার্ল্ড নিউজ বাংলার সাথে যুক্ত থাকুন।

Back to top button