Bangla News

CM Mamata Banerjee: SIR থেকে বাদ পড়তে পারে ১.২০ কোটি মানুষের নাম! ভবানীপুরে দাঁড়িয়ে তীব্র উদ্বেগ প্রকাশ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের

এই SIR নিয়ে মুখ খোলা কোনও নতুন ঘটনা নয়। সে রাজনৈতিক মঞ্চের প্রচার হোক কিংবা সরকারি কোনও অনুষ্ঠান সব জায়গা থেকেই এই নিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সরাসরি মুখ খুলেছেন।

CM Mamata Banerjee: ‘আমি জানি না ফাইনাল লিস্ট বেরলে আর কতজনের নাম বাদ যাবে, কত মানুষ দুঃখ পাবেন’, এদিন আর কী বললেন মুখ্যমন্ত্রী?

হাইলাইটস:

  • সম্প্রতি, ভবানীপুরে জৈনদের অনুষ্ঠানে হাজির ছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়
  • সেখান থেকে তীব্র উদ্বেগ প্রকাশ করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়
  • এদিন গণতন্ত্র রক্ষার আর্জিও জানিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়

CM Mamata Banerjee: এদিন ভবানীপুরে জৈনদের অনুষ্ঠান মঞ্চ থেকে ফের একবার SIR নিয়ে নির্বাচন কমিশনকে তীব্র আক্রমণ করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ‘নিজেও বাঁচুন, আর সকলে বাঁচতে দিন’ এদিন বার্তা দিয়েছেন তৃণমূল সুপ্রিমো। এছাড়া, গণতন্ত্র রক্ষার বিশেষ আর্জিও জানিয়েছেন মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

We’re now on WhatsApp- Click to join

এই SIR নিয়ে মুখ খোলা কোনও নতুন ঘটনা নয়। সে রাজনৈতিক মঞ্চের প্রচার হোক কিংবা সরকারি কোনও অনুষ্ঠান সব জায়গা থেকেই এই নিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সরাসরি মুখ খুলেছেন। এমনকী, এই ইস্যুতেও সওয়াল করার জন্যও নিজেই তিনি পৌঁছে গিয়েছিলেন সুপ্রিম কোর্ট অবধি।

এদিন ভবানীপুরে চলছিল জৈনদের অনুষ্ঠান। সেখান থেকেই ফের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, “SIR-এ অনেকেরই নাম বাদ গেছে। গান্ধিজীর অহিংসার কথা মনে রাখুন, সত্যের জয় হোক। আমি না ধরলে ১ কোটি ২০ লক্ষ নাম বাদ যেত।”

We’re now on Telegram- Click to join

মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কথায়, “আমি চাই থাকুক গণতন্ত্র। জানি না ফাইনাল লিস্ট বেরলে আর কত মানুষের নাম বাদ যাবে। কত মানুষ যে দুঃখ পাবেন।” মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অভিযোগ করেন, ‘ইচ্ছাকৃতভাবে বহু মানুষের নাম বাদ দেওয়া হয়েছে’। তিনি আরও বলেন, “সুপ্রিম কোর্ট নির্দেশ দিলেও এরা চুপিচুপি কাজ করছে ছুপা রুস্তমের মতো। এরা চাইছে নাম বাদ দিতে। আমার দেখার দরকার নেই যে কে কোন রাজনৈতিক দলের। আমার দেখার দরকার গণতন্ত্র যেন রক্ষা পায়।”

Read More- কেরালা নাম বদলে থেকে ‘কেরালাম’ করেছে মোদি সরকার, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের দাবি কবে করা হবে গ্রাহ্য?

মুখ্যমন্ত্রীর দাবি, আদালতের নির্দেশও এবার অমান্য করা হয়েছে। তিনি বলেছেন, “আমি জানি না ২৮ তারিখ SIR তালিকা বেরনোর পরে যাঁদের নাম থাকবে না তাঁরা কি বলবেন। আমি তাই মানস স্তম্ভের সামনে প্রার্থনা করলাম। ‘জিও অউর জিনে দো’। মানুষের অধিকার সুরক্ষিত হলে আমি আবার আসব।”

এইরকম আরও গুরুত্বপূর্ণ প্রতিবেদন পেতে ওয়ান ওয়ার্ল্ড নিউজ বাংলার সাথে যুক্ত থাকুন।

Back to top button