Bangla News

PM Narendra Modi: ১০০ মিলিয়ন ফলোয়ার্সের মাইলস্টোন ছুঁলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, ইনস্টাগ্রামে সবথেকে জনপ্রিয় রাষ্ট্রনেতা এখন তিনিই

তথ্য বলছে, রাষ্ট্রনেতাদের ইন্সটাগ্রাম ফলোয়ার্সের নিরিখে এই মুহূর্তে এক নম্বরে রয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। দ্বিতীয় স্থানে রয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, তার ফলোয়ার্সের সংখ্যা প্রায় ৪৩.২ মিলিয়ন।

PM Narendra Modi: মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দ্বিগুণ ফলোয়ার্স রয়েছে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর

হাইলাইটস:

  • ২০১৪ সালে ইনস্টাগ্রাম জয়েন করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী
  • বিগত এক দশকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর অ্যাকাউন্ট বিশ্বনেতাদের মধ্যে অন্যতম এনগেজিং ডিজিটাল স্পেস হয়ে ওঠে
  • সকলকে ছাপিয়ে এখন ১০০ মিলিয়ন ফলোয়ার্সের মাইলস্টোন ছুঁলেন প্রধানমন্ত্রী

PM Narendra Modi: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর আরও এক বিশ্বরেকর্ড সৃষ্টি করলেন। আজ, বৃহস্পতিবার অর্থাৎ ২৬শে ফেব্রুয়ারিতে দাঁড়িয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীই হলেন প্রথম রাষ্ট্রনেতা, যার ইন্সটাগ্রামে ফলোয়ার্সের সংখ্যা ১০০ মিলিয়ন অর্থাৎ ১০ কোটি ছুঁল। রাজনৈতিক নেতা হিসাবেও মোদীই একমাত্র, যার এই মুহূর্তে ১০ কোটি ফলোয়ার্স রয়েছে।

We’re now on WhatsApp – Click to join

২০১৪ সালে অন্যতম সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ইন্সটাগ্রাম জয়েন করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বিগত এক দশকে প্রধানমন্ত্রীর অ্যাকাউন্ট বিশ্বনেতাদের মধ্যে অন্যতম এনগেজিং ডিজিটাল স্পেস হয়ে ওঠে। তবে চমকপ্রদ তথ্য হল, সুপার পাওয়ার অর্থাৎ মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দ্বিগুণ ফলোয়ার্স রয়েছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর।

তথ্য বলছে, রাষ্ট্রনেতাদের ইন্সটাগ্রাম ফলোয়ার্সের নিরিখে এই মুহূর্তে এক নম্বরে রয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। দ্বিতীয় স্থানে রয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, তার ফলোয়ার্সের সংখ্যা প্রায় ৪৩.২ মিলিয়ন। এরপর তৃতীয় স্থানে রয়েছে ইন্দোনেশিয়ার প্রেসিডেন্ট প্রাবো সুবিয়ান্তো। তার ফলোয়ার্সের সংখ্যাও প্রায় ১৫ মিলিয়ন। চতুর্থ স্থানে রয়েছেন ব্রাজিলের প্রেসিডেন্ট লুলা ডা সিলভা, তার ফলোয়ার্স ১৪.৪ মিলিয়ন। এরপর একে একে তুরস্কের প্রেসিডেন্ট তায়িপ এরদোগান রয়েছেন পঞ্চম স্থানে এবং ফলোয়ার্সের সংখ্যা ১১.৬ মিলিয়ন, ষষ্ঠ স্থানে রয়েছেন আর্জেন্টিনার প্রেসিডেন্ট জাভিয়ের মিলেই এবং তার ৬.৪ মিলিয়ন ফলোয়ার্স রয়েছে।

Read more:- “আপনি অনেক গ্লো করেন, স্যার..” প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর স্কিন কেয়ার রুটিন জানতে চাইলেন ভারতীয় মহিলা দলের একজন ক্রিকেটার

এদিকে ভারতের বাকি রাজনৈতিক নেতাদের তুলনাতেও শত ক্রোশ এগিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের ইন্সটাগ্রামে ফলোয়ার্সের সংখ্যা প্রায় ১৬.১ মিলিয়ন। এরপর কংগ্রেস সাংসদ তথা লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধীর ফলোয়ার্সের সংখ্যা প্রায় ১২.৬ মিলিয়ন।

এই রকম গুরুত্বপূর্ণ প্রতিবেদন পেতে ওয়ান ওয়ার্ল্ড নিউজ বাংলার সাথে যুক্ত থাকুন।

Back to top button