SIR in Bengal: বাংলায় বাড়তে চলেছে SIR শুনানির সময়সীমা? বিধানসভা ভিত্তিক জেলাশাসকদের রিপোর্ট পেলেই এবার চূড়ান্ত সিদ্ধান্ত নেবে কমিশন
শুক্রবারের মধ্যেই এবার রিপোর্ট দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে জেলা শাসকদের। ইতিমধ্যেই দক্ষিণ ২৪ পরগনা এবং মালদহ জেলা শুনানির সময় বাড়াতে চেয়ে সিইও দফতরে করা হয়েছিল আবেদন।
SIR in Bengal: SIR শুনানির ডেডলাইন বাড়ছে! এবার রিপোর্ট দেওয়ার নির্দেশ জারি করা হল জেলাশাসকদের
হাইলাইটস:
- এবার বড়সড় সিদ্ধান্ত নিতে চলেছে নির্বাচন কমিশন
- SIR হিয়ারিংয়ের এবার বাড়তে পারে সময়সীমা
- এদিন নির্দেশ জারি করা হয়েছে জেলাশাসকদের
SIR in Bengal: কোন কোন বিধানসভা নির্বাচনের শুনানি বাকি আছে? জেলাশাসক তথা ডিস্ট্রিক্ট ইলেকশন অফিসারদের থেকে এবার রিপোর্ট চাইলেন মুখ্য নির্বাচনী আধিকারিক। গোটা রাজ্যের বদলে যে যে বাকি রয়েছে বিধানসভায় শুনানি, সেই বিধানসভাগুলির জন্য নির্বাচন কমিশন শুনানির সময় বাড়াতে চায়। এবার সেই কারণে বিধানসভা ভিত্তিক রিপোর্ট চাইল নির্বাচন কমিশন।
We’re now on WhatsApp- Click to join
শুক্রবারের মধ্যেই এবার রিপোর্ট দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে জেলা শাসকদের। ইতিমধ্যেই দক্ষিণ ২৪ পরগনা এবং মালদহ জেলা শুনানির সময় বাড়াতে চেয়ে সিইও দফতরে করা হয়েছিল আবেদন। তবে এবার সিইও দফতর চাইল বিধানসভা ভিত্তিক রিপোর্ট। সেক্ষেত্রে এবার দু থেকে তিনদিন সর্বোচ্চ শুনানির সময় বাড়াতে পারে নির্বাচন কমিশন। এমনটাই খবর রয়েছে সূত্রের।
We’re now on Telegram- Click to join
শুনানির সময়সীমা বাড়লে সেক্ষেত্রে পিছিয়ে যাবে চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশের সময়সীমাও। আজই শুনানির সময়সীমা বাড়ানো নিয়ে সিদ্ধান্ত হবে বলেই খবর কমিশন সূত্রের।
এদিকে, শুনানির সময় শেষ হওয়ার আগেই ৫০ হাজার ভোটারের নাম বাদ দেওয়ার সুপারিশ করল ইআরও-রা। এই ৫০ হাজার মানুষের মধ্যে কেউ আসেননি শুনানিতে। পাওয়া যায়নি কোনও খোঁজও। বিভিন্ন তথ্যের উপর ভিত্তি করেই এবার নাম বাদ দিল নির্বাচন কমিশন। নো ম্যাপিংয়ে আসেননি প্রায় ১০ শতাংশের বেশি ভোটার। ঝাড়াই-বাছাই করে শুরু হয়েছে তার থেকে বাদ দেওয়ার কাজ। ম্যাপড ভোটার তাঁরা অথচ আসেননি। সেখানেও খতিয়ে দেখার পরই কয়েক হাজার ভোটারকে বাদ দেওয়া হয়েছে। বাদ দেওয়া হয়েছে FRRO-র পাওয়া তালিকা থেকেও। এই সংখ্যা ছাড়িয়েছে তিন হাজার। সবমিলিয়ে, ৫০ হাজার ভুয়ো ভোটার বাদ বলেই খবর কমিশন সূত্রের।
Read More- ফের সময়সীমা বাড়ল SIR প্রক্রিয়ার! জেনে নিন কত দিন অবধি অভিযোগ জমা এবং নিষ্পত্তি করা যাবে
এদিকে, কমিশন সূত্রের খবর যে, এখনও অবধি নোটিস জেনারেট হয়েছে ১ কোটি ৫১ লক্ষ ৯২ হাজার ৭৩৫ টি। এবং শুনানি হয়েছে ১ কোটি ৩০ লাখ ভোটারের। ৮০ লক্ষ ডকুমেন্ট ভেরিফাইড করে আপলোড করা হয়েছে বলে এমনটাই খবর কমিশন সূত্রে।
এইরকম আরও গুরুত্বপূর্ণ প্রতিবেদন পেতে ওয়ান ওয়ার্ল্ড নিউজ বাংলার সাথে যুক্ত থাকুন।







