Bangla News

Mamata Banerjee: নির্বাচন কমিশনের সাথে বৈঠকের আগেই এবার জাতীয় নির্বাচন কমিশনের বিরুদ্ধে মামলা দায়ের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের

প্রসঙ্গত, সোমবার অর্থাৎ আজ দিল্লিতে দেশের মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের সাথে সাক্ষাৎ করার কথা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। তার আগেই এই মামলা দায়ের করার বিষয়টি এবার প্রকাশ্যে এসেছে।

Mamata Banerjee: SIR-এর বিরুদ্ধে এদিন মামলা দায়ের করে আদালতের দ্বারস্থ হলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়

হাইলাইটস:

  • এসআইআর নিয়ে হয়রানির শিকার হতে হয়েছে বহু মানুষকেই
  • ভারতের নির্বাচন কমিশনের বিরুদ্ধে এবার মামলা দায়ের মুখ্যমন্ত্রীর
  • রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের বিরুদ্ধেও মামলা দায়ের করেছেন তিনি

Mamata Banerjee: ভারতের নির্বাচন কমিশন এবং রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের বিরুদ্ধে এবার মামলা দায়ের করলেন মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। জানা যাচ্ছে যে বিশেষ নিবিড় সংশোধনের বিরুদ্ধে এবার মামলা দায়ের করেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

We’re now on WhatsApp- Click to join

এবার SIR নিয়ে আইনি লড়াইয়ে মুখ্যমন্ত্রী

প্রসঙ্গত, সোমবার অর্থাৎ আজ দিল্লিতে দেশের মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের সাথে সাক্ষাৎ করার কথা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। তার আগেই এই মামলা দায়ের করার বিষয়টি এবার প্রকাশ্যে এসেছে।

We’re now on Telegram- Click to join

কমিশনের বিরুদ্ধে মামলা দায়ের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের

বুধবার, দেশের প্রধান বিচারপতি সূর্য কান্ত এবং জয়মাল্য বাগচীর ডিভিশন বেঞ্চে SIR মামলার শুনানি রয়েছে। সেই সাথে চলতি সপ্তাহে উঠতে পারে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের করা মামলাটিও, তবে কবে উঠবে তা এখন অবশ্য জানা যায়নি। তবে বুধবার রাজ্যসভার দুই সাংসদ ডেরেক এবার ব্রায়েন ও দোলা সেনের করা মামলার শুনানি রয়েছে।

রাজ্যে বিধানসভা ভোটের আগেই তাড়াহুড়ো করে এসআইআর করা নিয়ে প্রথম থেকেই সরব ছিল তৃণমূল কংগ্রেস। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় নির্বাচন কমিশন এসআইআর নিয়ে আক্রমণ করেছিলেন বিজেপিকে। তবে বাস্তবে বহু মানুষকে এসআইআর নিয়ে হয়রানির শিকার হতে হয়, অনেকেরই নাম বাদ যাওয়ার আশঙ্কা রয়েছে। তবে এখানেই শেষ নয়, এসআইআরের হয়রানির শিকার হয়ে মৃত্যুও হয়েছে অনেকেরই বলে অভিযোগও উঠেছে। এবার সরাসরি আদালতে দ্বারস্থ হলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

Read More- ‘রণংদেহী মেজাজে মমতা বন্দ্যোপাধ্যায়’ ইডি-র আইপ্যাকের অভিযানের প্রতিবাদে আজ পথে নামবেন মুখ্যমন্ত্রী

এর আগে, বেশ কয়েকটি চিঠি পাঠিয়েছিলেন মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এসআইআরে সাধারণ মানুষের সমস্যা নিয়েও তিনি দাবি জানান। শেষ অবধি দেখা করার সময় দেওয়া হয় সোমবার। এবার লড়াই হবে সরাসরি সুপ্রিম কোর্টে।

উল্লেখ্য, দেশের মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারকে মোট ছয়টি চিঠিও পাঠিয়েছেন মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সাম্প্রতিক চিঠিটি তিনি পাঠিয়েছিলেন ৩১শে জানুয়ারি, শনিবার।

এইরকম আরও গুরুত্বপূর্ণ প্রতিবেদন পেতে ওয়ান ওয়ার্ল্ড নিউজ বাংলার সাথে যুক্ত থাকুন।

Back to top button