Entertainment

Priyanka-Rahul: মাত্র ৩৫-এ বৈধব্য যন্ত্রণায় প্রিয়াঙ্কা! শোকসামলে ছেলে সহজকে আগলালেন প্রিয়াঙ্কা, তবুও ধেয়ে এল কটাক্ষের ঝড়

ছেলের মুখ চেয়ে সেপারেশন পর্ব শেষে ফের এক হয়েছিলেন দুজনে। প্রত্যাহার করে নিয়েছিলেন ডিভোর্স মামলা। এরপর এক ছাদের তলায় না থাকলেও স্বামী-স্ত্রীর সম্পর্ক টিকেছিল তাঁদের দুজনের।

Priyanka-Rahul: ছেলেকে সঙ্গে নিয়েই স্বামীকে শেষ বিদায় স্ত্রী প্রিয়াঙ্কার, তবে প্রিয়াঙ্কার চোখে জলের দেখা না মেলাতেই সমালোচনা নেটিজেনদের

হাইলাইটস:

  • নিজের সব শোক বুকে চেপে মাতৃত্বকেই আগে রাখলেন প্রিয়াঙ্কা
  • রাহুলের শেষকৃত্যে ১৩ বছরের ছেলে সহজের হাত ধরলেন শক্ত করে
  • তবুও যেন এদিন সমালোচনা পিছু ছাড়ল না রাহুলের স্ত্রী প্রিয়াঙ্কার

Priyanka-Rahul: মাত্র ১৯ বছর বয়সেই রাহুলের হাত ধরে সাত পাক ঘুরেছিলেন প্রিয়াঙ্কা। এরপর কেরিয়ার ভুলে মন দেন সংসারে। এখন জীবনে অনেকটা পথই পার করেছেন। তাঁদের দাম্পত্যে এসেছিল চড়াই-উতরাই। এসেছিল বিচ্ছেদও। তবে কাগজে কলমে আলাদা হননি তাঁরা, কিন্তু দীর্ঘদিন ধরে সিঙ্গল মাদারই ছিলেন প্রিয়াঙ্কা। একাই ছেলে সহজকে বড় করেছেন তিনি।

We’re now on WhatsApp- Click to join

ছেলের মুখ চেয়ে সেপারেশন পর্ব শেষে ফের এক হয়েছিলেন দুজনে। প্রত্যাহার করে নিয়েছিলেন ডিভোর্স মামলা। এরপর এক ছাদের তলায় না থাকলেও স্বামী-স্ত্রীর সম্পর্ক টিকেছিল তাঁদের দুজনের। একই সঙ্গে ডিনার ডেট হোক কিংবা ছেলেকে নিয়ে ঘুরতে যাওয়া হোক রাহুল-প্রিয়াঙ্কার ভরা সংসারে ছিল না আর নেতিবাচকতার স্থান।

We’re now on Telegram- Click to join

মাত্র ১৩ বছর বয়সেই এবার পিতৃহারা হল ছেলে ‘সহজ’। গত কয়েকঘণ্টায় তাঁদের জীবন অনেকটা কঠিন হয়ে গিয়েছে। বাবাকে হারানোর শোকে সে দিকবিদিক শূন্য। কেঁদেই চলেছেন রাহুলের মাও। কথা বলার পরিস্থিতি নেই তাঁর। এমন সময় স্বামীকে হারানোর শোক বুকে চেপে সন্তানকে আগলে রেখেছেন প্রিয়াঙ্কা।

এদিন কেওড়াতলা মহাশ্মশানে শেষকৃত্য সম্পন্ন হয় রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়ের। রাহুলের মুখাগ্নি করেছে ছেলে সহজ। শ্মশানে ছেলের হাত শক্ত করে ধরেছিলেন স্ত্রী প্রিয়াঙ্কা। যাতে বাবার চিতায় অগ্নি সংযোগের সময় যাতে সহজের কাঁপা হাতটা একটু বল পায়। স্বামীর মৃত্যুতে হাউহাউ করে কাঁদতে দেখা যায়নি প্রিয়াঙ্কাকে। কেমন যেন গুমরে আছেন। সেই নিয়েই এবার এদিন অকারণ সমালোচনার শিকার হলেন রাহুলের সদ্যবিধবা স্ত্রী প্রিয়াঙ্কা।

কেন জল নেই প্রিয়াঙ্কার চোখে? কেন পরিপাটি করে তাঁর চুল আঁচড়ানো? সাদা পোশাক পরার কথা স্মরণে কীভাবে থাকল তাঁর? নেটিজেনদের একাংশের এইসব প্রশ্ন নিয়ে অকারণে কুরুচিকর ট্রোলের শিকার প্রিয়াঙ্কা। কেউ কেউ তাঁদের অতীতের বিচ্ছেদ টেনেও তাঁকে আক্রমণ করেছেন।

প্রিয়াঙ্কার প্রতি এই অযাচিত আক্রমণে এবার গর্জে উঠেছেন তাঁর ভক্ত-অনুরাগী এবং শুভবুদ্ধিসম্পন্ন মানুষজনরা। তাঁর ভক্তরা জানিয়েছেন যে, সাময়িক বিচ্ছেদ হলেও প্রিয়াঙ্কার রাহুলের সাথে সম্পর্ক ছিল অত্যন্ত গভীর। এইরকম কঠিন সময়ে একজন মা ও একজন মানুষের এহেন ব্যক্তিগত শোককে নিয়েও কাটাছেঁড়া করা তা অত্যন্ত চূড়ান্ত অমানবিকতা।

Read More- প্রয়াত হলেন রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়, দিঘার তালসারিতে তলিয়ে গেলেন নায়ক

প্রসঙ্গত, ২০২২ সালে রাহুল-প্রিয়াঙ্কা তাঁদের ডিভোর্স মামলা প্রত্যাহার করে নেন। আসলে, রাহুলের কাছে প্রিয়াঙ্কাই ছিল ভালোবাসার মানে। এই জুটি ফের এক হওয়ায় খুশি হয়েছিল চিরদিনই তুমি যে আমার-এর সময় থেকে রাহুল এবং প্রিয়াঙ্কার মিলনের স্বপ্ন দেখা ভক্ত-অনুরাগীরা। তাঁদের এহেন সহজ সুতোয় বাঁধা সম্পর্ক যে এই ভাবে ছিড়ে যাবে, তা বোধহয় কেউ দুঃস্বপ্নেও কল্পনা করতে পারেনি।

এইরকম আরও গুরুত্বপূর্ণ বিনোদন দুনিয়ার প্রতিবেদন পেতে ওয়ান ওয়ার্ল্ড নিউজ বাংলার সাথে যুক্ত থাকুন।

Back to top button