Sports

MS Dhoni Birthday: রান আউট দিয়ে শুরু, রান আউট দিয়েই শেষ! বিশ্ব চ্যাম্পিয়ন থেকে শুরু করে IPL খেতাব, একনজরে জেনে নিন ধোনির কেরিয়ার

মাত্র ১৮ বছর বয়সে সেন্ট্রাল কোল্স ফিল্ড লিমিটেড দলের হয়ে খেলবেন বলে আলোচনা মহেন্দ্র সিং ধোনি শুরু হয়েছিল। ঠিক এরকম সময়েই সাউথ সেন্ট্রাল রেলওয়ের তৎকালীন ডিআরএম অনিমেষ গঙ্গোপাধ্যায় রেলওয়ে দলের হয়ে পরামর্শ দিয়েছিলেন খেলার।

MS Dhoni Birthday: ৪৫তম জন্মদিন উপলক্ষে জেনে নিন একঝলকে মহেন্দ্র সিং ধোনির অনুপ্রেরণামূলক কেরিয়ার যাত্রা সম্পর্কে

হাইলাইটস:

  • ভারতীয় ক্রিকেট টিমের প্রাক্তন অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি
  • ৭ই জুলাই ৪৫তম জন্মদিন পালন করবেন মহেন্দ্র সিং ধোনি
  • এইদিন গোটা বিশ্ব তাঁকে জন্মদিনের শুভেচ্ছাবার্তায় ভরিয়ে দেয়

MS Dhoni Birthday: সোমবার অর্থাৎ ৭ই জুলাই ভারতীয় ক্রিকেট দলের প্রাক্তন অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি ৪৫তম জন্মদিন পালন করবেন। ভারতীয় ক্রিকেট বিশ্বের অন্যতম সেরা অধিনায়ক হলেন মহেন্দ্র সিং ধোনি। তাঁর নেতৃত্বেই ভারতীয় ক্রিকেট দল ২০০৭ সালে আইসিসি টি-২০ বিশ্বকাপ এবং ২০১১ সালে ওয়ানডে বিশ্বকাপ আর ২০১৩ সালে চ্যাম্পিয়ন্স ট্রফির খেতাব জয় করেছে ভারত। একেবারেই সহজ ছিল না মহেন্দ্র সিং ধোনির ক্রিকেটীয় যাত্রা। আজ আমরা এই সফর নিয়েই আলোচনা করব। ধোনির ক্রিকেট কেরিয়ার শুরু হয়েছিল একটা রান আউট দিয়ে। আর শেষ হয়েছিল রান আউট দিয়েই।

We’re now on WhatsApp- Click to join

মাত্র ১৮ বছর বয়সে সেন্ট্রাল কোল্স ফিল্ড লিমিটেড দলের হয়ে খেলবেন বলে আলোচনা মহেন্দ্র সিং ধোনি শুরু হয়েছিল। ঠিক এরকম সময়েই সাউথ সেন্ট্রাল রেলওয়ের তৎকালীন ডিআরএম অনিমেষ গঙ্গোপাধ্যায় রেলওয়ে দলের হয়ে পরামর্শ দিয়েছিলেন খেলার। অনিমেষ গঙ্গোপাধ্যায় মহেন্দ্র সিং ধোনিকে খুব পছন্দ করতেন। খেলাধুলোর পাশাপাশি তিনি টিটিই বিভাগে চাকরি পান। এরপর রেলওয়ের হয়ে একাধিক ম্যাচ খেলেন তিনি। এরপর ঘরোয়া ক্রিকেটে রেলওয়ের হয়ে দুর্দান্ত পারফরম্যান্স করেন তিনি। এবং বিসিসিআই তাঁকে আন্তর্জাতিক ক্রিকেট খেলারও সুযোগ দেয়।

We’re now on Telegram- Click to join

২০০৪ সালে করেছিলেন ডেবিউ করেছিলেন ধোনি

২০০৪ সালে বাংলাদেশের বিরুদ্ধে আন্তর্জাতিক ক্রিকেটেই ডেবিউ করেছিলেন মহেন্দ্র সিং ধোনি। প্রথম ম্যাচে খাতাই খুলতে পারেননি তিনি। তাঁকে রান আউট হয়ে ফিরে যেতে হয়। আন্তর্জাতিক ক্রিকেটের শুরুটা খুব খারাপই হয়েছিল ধোনির। কিন্তু, পাকিস্তানের বিরুদ্ধে ওয়ানডে সিরিজে ১৪৮ রানের ধামাকার ইনিংসই তাঁকে আর পিছন ফিরে তাকাতে দেয়নি। টিম ইন্ডিয়ার একজন গুরুত্বপূর্ণ সদস্য হয়ে ওঠেন তিনি। এরপরই শ্রীলঙ্কার বিরুদ্ধে অপরাজিত ১৮৩ রানের অনবদ্য ইনিংস তিনি উপহার দিয়েছিলেন টিম ইন্ডিয়াকে। এরপরই সুনাম অর্জন করেন ধোনি। আন্তর্জাতিক ক্রিকেটে ভাল খেলার পর ২০০৭ সালে আয়োজিত টি-২০ বিশ্বকাপে টিম ইন্ডিয়ার দায়িত্ব তুলে দেওয়া হয় তাঁর হাতেই। তাঁর নেতৃত্বে এই টুর্নামেন্টের ফাইনালে পাকিস্তানকে হারায় আর শিরোপা জয় করে ভারত।

টিম ইন্ডিয়াকে বিশ্ব চ্যাম্পিয়ন করেছিলেন মহেন্দ্র সিং ধোনি

টিম ইন্ডিয়া ২০১১ সালে মহেন্দ্র সিং ধোনির নেতৃত্বে ওয়ানডে ক্রিকেট বিশ্বকাপেও জয়লাভ করেছিল। ফাইনাল ম্যাচে শ্রীলঙ্কাকে দুরমুশ করে দেয় টিম ইন্ডিয়া। শ্রীলঙ্কার বিরুদ্ধে ৯১ রানের অপরাজিত একটি ইনিংস খেলে ভারতকে জিতিয়েছিলেন মহেন্দ্র সিং ধোনি। ২৮ বছর পর ফের একদিনের ক্রিকেট বিশ্বকাপ জয় করেছিল ‘মেন ইন ব্লু’। এরপর ২০১৩ সালে চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনালে টিম ইন্ডিয়াকে চ্যাম্পিয়ন হয়েছিল ইংল্যান্ডকে হারিয়ে। ২০১০ এবং ২০১৬ সালে ধোনির নেতৃত্বে এশিয়া কাপের খেতাবও জয় করে টিম ইন্ডিয়া।

Read More- আর্জেন্টিনাকে পরাজয়ের হাত থেকে বাঁচিয়ে দিল লিওনেল মেসির দুর্দান্ত শট!

আইপিএলে CSK-কে ৫বার চ্যাম্পিয়ন করেছেন ধোনি

তবে এখানেই শেষ নয়। আইপিএল টুর্নামেন্টেও ধোনির নেতৃত্বে দেখতে পাওয়া যায় জয়জয়কার। এই টুর্নামেন্টেই ধোনি অন্যতম সফল অধিনায়ক হিসেবে নিজের নাম খোদাই করেছেন। তাঁর নেতৃত্বেই চেন্নাই সুপার কিংস (CSK) ৫বার আইপিএল-এ চ্যাম্পিয়ন হয়েছে। ধোনি তাঁর এত বছর বয়সেও সমর্থকদের ভালবাসার কারণেই আইপিএল টুর্নামেন্ট খেলে যাচ্ছেন।

এইরকম আরও খেলা দুনিয়ার প্রতিবেদন পেতে ওয়ান ওয়ার্ল্ড নিউজ বাংলার সাথে যুক্ত থাকুন।

Back to top button