Subhashree Ganguly: কালো শাড়িতে ঝলমল করলেন শুভশ্রী, বিয়ের এই ‘অল-ব্ল্যাক’ লুক নজর কাড়বেই
সম্প্রতি, ন্যাশনাল ক্রাশ অভিনেত্রী রশ্মিকা মন্দান্নার একটি জনপ্রিয় এবং আইকনিক ‘ব্ল্যাক শাড়ি এবং গোল্ড চোকার’ লুকের এবার হুবহু নিজের স্টাইলে ফুটিয়ে তুললেন শুভশ্রী গঙ্গোপাধ্যায়।
Subhashree Ganguly: রশ্মিকার এই লুক থেকেই কি অনুপ্রেরণা শুভশ্রীর? আইকনিক লুকটি রিক্রিয়েট করুন আপনিও
হাইলাইটস:
- রশ্মিকা মন্দান্নার ব্ল্যাক লুক থেকে অনুপ্রাণিত শুভশ্রী গঙ্গোপাধ্যায়
- দেবের দাদাগিরির জন্যই এবার শুভশ্রীর এই বিশেষ সাজ
- এই ‘অল-ব্ল্যাক’ লুক আপনাকেও করে তুলবে ‘শো-স্টপার’
Subhashree Ganguly: বিয়ের মরশুমে লাল কিংবা গোলাপি বেনারসির ছক ভেঙে যদি একটু অন্যরকম ফ্যাশনে নিজেকে সাজাতে চান তবে টলিউডের লেডি সুপারস্টার শুভশ্রী গঙ্গোপাধ্যায়ের এই লেটেস্ট এথনিক শাড়ি লুকটি আপনার ফ্যাশন ডায়েরিতে জায়গা করে নিতে বাধ্য হবে।
We’re now on WhatsApp- Click to join
সম্প্রতি, ন্যাশনাল ক্রাশ অভিনেত্রী রশ্মিকা মন্দান্নার একটি জনপ্রিয় এবং আইকনিক ‘ব্ল্যাক শাড়ি এবং গোল্ড চোকার’ লুকের এবার হুবহু নিজের স্টাইলে ফুটিয়ে তুললেন শুভশ্রী গঙ্গোপাধ্যায়। ট্রান্সলুসেন্ট কালো শাড়ি এবং কুচকুচে কালো স্লিভলেস ব্লাউজের যুগলবন্দিতে এদিন শুভশ্রীর এই বোল্ড আর গর্জিয়াস লুকের ছবি নেটপাড়ায় আসতেই রীতিমতো ঝড় উঠেছে।
We’re now on Telegram- Click to join
শুভশ্রীর শেয়ার করা ছবিগুলিতে অভিনেত্রীর পরনে রয়েছে একটি হালকা ট্রান্সলুসেন্ট সিয়ার কালো একটি অরগ্যাঞ্জা শাড়ি। শাড়ির পাড় বরাবর সোনালী জরির সূক্ষ্ম কারুকার্য রয়েছে এবং রয়েছে শাড়ির জমিনে হালকা সোনালী পাতার মোটিফও। শাড়িটির সাথে পেয়ার করে একটি ডিপ ভি-নেকলাইনের কালো স্লিভলেস ব্লাউজ পরিধান করেছিলেন শুভশ্রী।
রশ্মিকা মন্দান্নার জনপ্রিয় ওই ব্ল্যাক শাড়ি লুকের মূল আকর্ষণ ছিল তাঁর গলার গয়না। এদিন শুভশ্রীও তাঁর লুকে সেই রাজকীয় ছোঁয়াই ধরে রেখেছিলেন। শাড়ির সাথে মানানসই করে শুভশ্রী গলায় পরেছিলেন একটি চওড়া এন্টিক গোল্ড মেটাল চোকার, যার ডিজাইনে ছিল পাথর বসানো প্যাটার্ন যা তাঁর নেকলাইনকে দারুণভাবে হাইলাইট করেছে। কানে পরেছিলেন ছোট গোল্ডেন স্টাড ইয়াররিং। একহাতে ছিল মেটালিক সোনার চুড়ি আর আঙুলে একটি বড় স্টেটমেন্ট আংটি।
শুভশ্রীর এই রাজকীয় লুক সম্পূর্ণ করতে তিনি সফট ডিউই মেকআপ লুক বেছে নিয়েছেন। চোখে হালকা স্মোকি, এবং ঠোঁটে গ্লসি নুড লিপস্টিক— বেছে নিয়ে। চুল খোলা রেখেই স্টাইল করেছেন শুভশ্রী গঙ্গোপাধ্যায়।
Read More- দেবের নতুন যাত্রাপথে সঙ্গী হলেন শুভশ্রী, ঘোষণা করা হল ‘দাদাগিরি’র নতুন সিজনের সম্প্রচারের সময়
দেবের দাদাগিরির গ্র্যান্ড লঞ্চে বিশেষ অতিথি হিসাবে হাজির হয়েছিলেন শুভশ্রী গঙ্গোপাধ্যায়। দেবের দাদাগিরির জন্য শুভশ্রীর এই সাজ। আসন্ন এই বিয়ের মরশুমে বা রিসেপশনে এইরকম ক্লাসি কিছু লুক ট্রাই করতে যাঁরা চান, তাঁরা শুভশ্রীর এই ‘অল-ব্ল্যাক’ লুক থেকে অনুপ্রেরণা নিতে পারেন।
এইরকম আরও বিনোদন জগতের প্রতিবেদন পেতে ওয়ান ওয়ার্ল্ড নিউজ বাংলার সাথে যুক্ত থাকুন।







