Bangla Noboborsho: এই বছর ১৪৩২ না ১৪৩৩? বাঙালিদের জন্য কেন পয়লা বৈশাখ এতবেশি গুরুত্বপূর্ণ?
দেশের বিভিন্ন অঞ্চলে বিভিন্ন নামে এবং বিভিন্ন রীতিতে নববর্ষ উদযাপিত করে। বিশ্বব্যাপী বাঙালিরা বাংলা নববর্ষের দিন একে অপরকে শুভেচ্ছা জানান, কোলাকুলি করেন, মিষ্টি বিতরণ করেন। তবে পরস্পরকে আলিঙ্গন করার প্রথা বাংলাভাষীদের মধ্যে যুগ যুগ ধরে চলে আসছে।
Bangla Noboborsho: ভারতের সাংস্কৃতিক রাজধানী হিসেবে পরিচিত ‘সিটি অফ জয়’ অর্থাৎ কলকাতা পয়লা বৈশাখ উদযাপনে একটি অন্যতম গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে চলেছে
হাইলাইটস:
- দেশের বিভিন্ন অঞ্চলে বিভিন্ন নামে ও বিভিন্ন রীতিতে নববর্ষ উদযাপন করা হয়
- বিশ্বব্যাপী বাঙালিরা নববর্ষের দিন একে অপরকে শুভেচ্ছা জানান, কোলাকুলি করেন
- বাঙালি ব্যবসায়ীরা এদিন নতুন আর্থিক বছরের সূচনা করেন লক্ষ্মী-গণেশ পুজো এবং হালখাতার মাধ্যমে
Bangla Noboborsho: বাঙালির বারো মাসে তেরো পার্বণ, আর তার মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি উৎসব হল বাংলা নববর্ষ বা পয়লা বৈশাখ। তাই বাংলা বছরের এই প্রথম দিনটা বাঙালিরা বিশেষ ভাবে উদযাপন করেন। শুধু পশ্চিমবঙ্গ নয়, এই উৎসবটি ভারতের অন্যান্য রাজ্য সহ বাংলাদেশেও উদযাপন করা হয়।
We’re now on WhatsApp – Click to join
দেশের বিভিন্ন অঞ্চলে বিভিন্ন নামে এবং বিভিন্ন রীতিতে নববর্ষ উদযাপিত করে। বিশ্বব্যাপী বাঙালিরা বাংলা নববর্ষের দিন একে অপরকে শুভেচ্ছা জানান, কোলাকুলি করেন, মিষ্টি বিতরণ করেন। তবে পরস্পরকে আলিঙ্গন করার প্রথা বাংলাভাষীদের মধ্যে যুগ যুগ ধরে চলে আসছে।
উত্তর ও মধ্য ভারতে নতুন বছর বৈশাখী, অসমে রঙ্গালি বিহু, কেরালায় বিশু, ওড়িশায় বিশুব সংক্রান্তি, তামিলনাড়ুতে তামিল পুঠান্ডু এবং পশ্চিমবঙ্গে পয়লা বৈশাখ নামে পরিচিত নববর্ষ উৎসব। বাঙালি ব্যবসায়ীরা এদিন নতুন আর্থিক বছরের সূচনা করেন লক্ষ্মী-গণেশ পুজো এবং হালখাতার মাধ্যমে। এরপর চলে জমিয়ে খাওয়া-দাওয়া, আড্ডা, মিষ্টিমুখ, নতুন জামাকাপড় পরা।
কলকাতার নববর্ষ উদযাপন
ভারতের সাংস্কৃতিক রাজধানী হিসেবে পরিচিত ‘সিটি অফ জয়’ অর্থাৎ কলকাতা পয়লা বৈশাখ উদযাপনে একটি অন্যতম গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে চলেছে। নববর্ষ উপলক্ষে শহরের বিভিন্ন পাড়ার অলিতে গলিতে নানা অনুষ্ঠানের আয়োজন করা হয়। এই বছরও নতুন বছরকে স্বাগত জানাতে প্রস্তুত বাংলা।
এছাড়া বাংলা বছরের প্রথম দিনে উল্লেখযোগ্য ভিড় চোখে পড়ে রাজ্যের বিভিন্ন মন্দিরে। সেখানে ব্যবসায়ীরা ভোর থেকে পুজো দেন। তবে শুধু ব্যবসায়ীরা নন, বহু গৃহস্থ পরিবারের সদস্যরা পরিবারের মঙ্গল কামনা করে ঈশ্বরের আশীর্বাদ প্রার্থনা করতে বিভিন্ন মন্দিরে পুজো দিতে যান। এদিন অবশ্য বাঙালির ঐতিহ্যবাহী পোশাক হিসাবে পুরুষদের নতুন ধুতি-পাঞ্জাবি এবং মহিলাদের শাড়ি পরার রীতি প্রচলিত।
Read more:- চমৎকার আবহাওয়া, পয়লা বৈশাখের লম্বা ছুটি… ব্যাগ গুছিয়ে নিন আর ঘুরে আসুন এই ৫টি সুন্দর জায়গায়
নববর্ষের তারিখ
গ্রেগরিয়ান ক্যালেন্ডার অনুসারে, বাংলা নববর্ষ প্রতি বছর সাধারণত ১৪ বা ১৫ই এপ্রিল পড়ে। বাংলা সৌর ক্যালেন্ডারের প্রথম মাস বৈশাখের প্রথম দিনটিকেই নববর্ষ বা পহেলা বৈশাখের মতো বিভিন্ন নামে ভারতের অংশ ডাকা হয়। এই বছর ১৪৩৩-এ পা দিচ্ছে বাংলা। ইংরাজি ১৫ই এপ্রিল, বুধবার পড়েছে ১লা বৈশাখ। সুতরাং আর বেশি দেরি নেই, আজই পয়লা বৈশাখের পরিকল্পনা সেরে ফেলুন।
এই রকম পুজো-পার্বন সম্পর্কিত প্রতিবেদন পেতে ওয়ান ওয়ার্ল্ড নিউজ বাংলার সাথে যুক্ত থাকুন।







