Politicsনিৰ্বাচন

TMC Symbol: কারা পাবে জোড়া ফুলের এই প্রতীক? নাকি মিলবে কোনও অন্তর্বর্তী নির্দেশ, তৃণমূলের প্রতীক প্রশ্নে আজই গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নির্বাচন কমিশনের

এদিন সকালে জাতীয় নির্বাচন কমিশনে যাওয়ার জন্য নব তৃণমূলের মহম্মদ আখরুজ্জামান দিল্লির উদ্দেশে রওনা দেন৷ যাওয়ার সময়ও তিনি আত্মবিশ্বাসী সুরে জানান, ‘‘আজ তিনটের সময় ডেকেছেন ইলেকশন কমিশন।

TMC Symbol: আজই হতে পারে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত! কার কাছে যাবে জোড়া ফুলের প্রতীক? নাকি ফ্রিজ করে দেওয়া হবে চিহ্ন?

হাইলাইটস:

  • আগামী ৬ই অক্টোবর নন্দীগ্রাম এবং রেজিনগরে উপনির্বাচন
  • এই নির্বাচনে কি থাকবে তৃণমূলের ঘাসের উপর জোড়া ফুল চিহ্ন?
  • নাকি মিলবে অন্তর্বর্তী নির্দেশ নির্বাচন কমিশনের তরফে?

TMC Symbol: আসলে কারা পাবে জোড়া ফুল চিহ্ন? সেই প্রশ্নেরই উত্তর কী মিলতে পারে আজই? এবার উপ নির্বাচনে কী প্রতীক নিয়ে লড়তে পারে কোনও পক্ষ? নব তৃণমূল ও কালীঘাট তৃণমূলের মতো বুঝি উৎকণ্ঠায় অস্থির রাজ্যও। ইতিমধ্যেই গতকাল যাবতীয় নথি দু’তরফে জমা দিয়েছে। আজ বিকেল নাগাদ দুই পক্ষের প্রতিনিধিদের ডাকাও হয়েছে জাতীয় নির্বাচন কমিশনে। সূত্রের খবর অনুযায়ী, সেখানে হাজির থাকবেন নির্বাচন কমিশনের সকল আধিকারিকরা।

We’re now on Telegram- Click to join

এদিন সকালে জাতীয় নির্বাচন কমিশনে যাওয়ার জন্য নব তৃণমূলের মহম্মদ আখরুজ্জামান দিল্লির উদ্দেশে রওনা দেন৷ যাওয়ার সময়ও তিনি আত্মবিশ্বাসী সুরে জানান, ‘‘আজ তিনটের সময় ডেকেছেন ইলেকশন কমিশন। আমরা সব ডকুমেন্টস জমা দিয়েছি। আশা করি আমরাই এবার ঘাসের উপর জোড়া ফুল প্রতীকই পাব। প্রতীক জমা দেওয়ার শেষ দিন ১৯শে সেপ্টেম্বর। তার আগেই নির্বাচন কমিশনের সিদ্ধান্ত আমাদের পক্ষেই আসবে তা আশা করছি।’’ একে একে বিমানবন্দরে যেতে দেখা যায় ঋতব্রত বন্দ্যোপাধ্যায়, অরূপ রায় এবং ফিরহাদ হাকিমদের৷

We’re now on WhatsApp- Click to join

আজই কি তবে ভবিষ‍্যত চূড়ান্ত হবে জোড়াফুল চিহ্নের? কিংবা মিলবে কী কোনও অন্তর্বর্তী নির্দেশ?

উপনির্বাচনে কি থাকবে জোড়া ফুল চিহ্ন? এই সব প্রশ্নের উত্তর মেলার সম্ভাবনা আজ, বিকাল ৩টে এবং ৪টে নাগাদ তৃণমূলের যুযুধান এই দুই পক্ষের সাথে জাতীয় নির্বাচন কমিশনের বৈঠকের পর। এবার কী কী প্রশ্ন নির্ধারণ করবে ভবিষ্যৎ বলে মনে করা হচ্ছে?

গত ২০শে জুন কালীঘাটে মমতা বন্দ্যোপাধ্যায়ের সাংগঠনিক রদবদলের বৈঠক হয়৷ আলিপুর আদালতের নির্দেশই বা কি? দলের চেয়ারপার্সন নির্বাচন নিয়ে তৃণমূলের সংবিধানে কী উল্লেখ রয়েছে?— মূলত এই তিনটি প্রশ্নের আবর্তেই এবার ঘুরপাক খাচ্ছে তৃণমূলের এই নাম ও প্রতীকের ভবিষ্যৎ।

এ প্রসঙ্গে গতকালই নিজের নিজের পক্ষ থেকে চূড়ান্ত নথি জমা দিয়েছে এই দু’পক্ষ। সেই বিষয়ের উপর ভিত্তি করেই আজ নির্বাচন কমিশন ফের শুনবে দুই পক্ষের ৫ জন করে প্রতিনিধির বক্তব্য। এখন দেখার অপেক্ষা যে, এই দু’দফার বৈঠকের পর জোড়াফুলের ভবিষ্যৎ কোন দিকে গড়ায়৷

Read More- ২ কোটি টাকা খরচ করা হয়েছে চন্দ্রনাথ খুনে, এদিন এক বিস্ফোরক তথ্য সামনে আনলেন মুখ্যমন্ত্রী

প্রসঙ্গত, ৬ই অক্টোবর নন্দীগ্রাম ও রেজিনগরে উপ নির্বাচন। ইতিমধ্যেই মনোনয়ন পত্রও জমা দেওয়ার কাজ শুরু হয়ে গিয়েছে৷ দুই কেন্দ্র থেকেই নির্বাচনে প্রার্থী দিয়েছে দুই শিবির৷ কিন্তু, প্রতীক জমা দেওয়ার শেষ দিন ১৯শে সেপ্টেম্বর৷ তার আগে কাটবে কি এই প্রতীক জট?

এইরকম আরও নির্বাচন এবং রাজনৈতিক প্রতিবেদন পেতে ওয়ান ওয়ার্ল্ড নিউজ বাংলার সাথে যুক্ত থাকুন।

Back to top button