Politics

TMC IT CELL: দেবাংশুর নেতৃত্বে থাকা আইটি সেল ভেঙে দিল তৃণমূল কংগ্রেস, ভোটে পরাজয়ের পরই দায়িত্বে নতুন কমিটি!

ভোটে গণনার দিনের কারচুপি, এসআইআর-এ নির্বাচন কমিশনের কারচুপি, এই সব অভিযোগকে সামনে রেখেই আইটি সেলের সদস্যদের জোর কদমে এবার প্রচারে নামার নির্দেশ দিলেন তৃণমূলের শীর্ষ নেতৃত্ব।

TMC IT CELL: ভোট বিপর্যয়ের পর এবার বড়সড় সিদ্ধান্ত নিল তৃণমূল কংগ্রেস, দেওয়া হল গুরুত্বপূর্ণ নির্দেশ!

হাইলাইটস:

  • ভোটে বিপর্যয়ের পর এবার বড় সিদ্ধান্ত তৃণমূল কংগ্রেসের
  • দেবাংশুর নেতৃত্বে আইটি সেল ভেঙে দিল তৃণমূলের শীর্ষ নেতৃত্ব
  • এদিন কালীঘাটের বাড়ি থেকেই দেওয়া হল গুরুত্বপূর্ণ নির্দেশ

TMC IT CELL: বাংলায় এবার গেরুয়া শিবির। ২০০-র বেশি আসনে জিতে এবার সরকার গড়ল বিজেপি। বিধানসভায় বিরোধী আসনে বসতে হবে এবার থেকে তৃণমূলকে। এবারের নির্বাচনে হারের পরই প্রথম বড় পদক্ষেপ নিল তৃণমূল কংগ্রেস। দেবাংশু ভট্টাচার্যের নেতৃত্বে দলের আইটি সেল-এর কমিটি এবার ভেঙে দিল তৃণমূলের শীর্ষ নেতৃত্ব। কোর কমিটি তৈরি করে দেওয়া হল। আইটি সেল-এর কমিটির বদলে ছয়জনের কোর কমিটি গঠন করা হল।

We’re now on WhatsApp- Click to join

ভোটে গণনার দিনের কারচুপি, এসআইআর-এ নির্বাচন কমিশনের কারচুপি, এই সব অভিযোগকে সামনে রেখেই আইটি সেলের সদস্যদের জোর কদমে এবার প্রচারে নামার নির্দেশ দিলেন তৃণমূলের শীর্ষ নেতৃত্ব।

We’re now on Telegram- Click to join

প্রসঙ্গত, সমাজ মাধ্যমে দলের সদস্যদের অনেকেই তাঁদের যে দায়িত্ব দেওয়া হয়েছিল তা সঠিক ভাবে পালন করছেন না বলেই এবার অভিযোগ উঠেছে দলের অন্দরে। এছাড়া দেখতে পাওয়া গিয়েছে যাঁরা এই সেলের সদস্যরা রয়েছেন তাঁরা নির্বাচনের ফল প্রকাশের পরই প্রত্যেকে একাধিক জায়গাতে কথা বলতে শুরু করেছেন দলবিরোধী। কার্যত আইটি সেলের সদস্যদের এই ধরণের আচরণেই রাশ টানতে চাইছে এবার তৃণমূল নেতৃত্ব, এমনটাই খবর দলীয় সূত্রে।

TMC IT CELL

দলীয় নেতৃত্বের মতে, এই ধরণের আচরণ আরও চলতে থাকলে তাঁদের নিয়ে আর দলের সাংগঠনিক কাজ চালানো যাবে না। তাই তৃণমূল নেতৃত্বের পক্ষ থেকে বার্তা, দল যাঁরা ‘ডেডিকেটেড’, দলের প্রতি অনুগত সেই সব কর্মীদের নিয়েই কাজ করতে চায়। তাই কমিটিকে ভেঙে দিয়ে গঠন করে দিয়েছে একটি কোর কমিটি।

Read More- ‘কোনো অপরাধীকে গ্রহণ করব না…’, বিজেপির বিরুদ্ধে জোটের জন্য মমতা বন্দ্যোপাধ্যায়ের ডাক প্রত্যাখ্যান করল কংগ্রেস ও বাম দলগুলি

এদিন, কালীঘাটে নিজের বাড়িতে বসেই বিভিন্ন যাঁরা সদস্যরা রয়েছেন তাঁদেরকে নিয়েই বৈঠক করেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়, এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়। আর সেখানেই এই গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গৃহীত হয়েছে বলেই খবর সূত্রের।

এদিকে, রাজ্যে সবেমাত্র নতুন সরকার ক্ষমতায় এসেছে। অন্যদিকে, ভোটের হারের কারণ খুঁজতে ১৪ই মে, বৃহস্পতিবার কালীঘাটে বৈঠকে বসছে তৃণমূল কংগ্রেস। এই বৈঠকে আন্দোলনে রূপরেখা নিয়ে আলোচনা হবে বলেই খবর।

এইরকম আরও রাজনৈতিক প্রতিবেদন পেতে ওয়ান ওয়ার্ল্ড নিউজ বাংলার সাথে যুক্ত থাকুন।

Back to top button