Suvendu Adhikari in Bhawanipur: ‘ভবানীপুরে অনেক ভোটে হারবেন’, মুখ্যমন্ত্রীর পাড়া হরিশ চ্যাটার্জি স্ট্রিটে দাঁড়িয়ে হুঙ্কার শুভেন্দু অধিকারীর
ভবানীপুরে এর আগে বিজেপি প্রার্থী শুভেন্দু অধিকারীর প্রচারকে কেন্দ্র করে একের পর এক উত্তেজনা ছড়িয়েছে৷ বিরোধী দলনেতার মনোনয়ন পেশের দিনেও তৃণমূল এবং বিজেপি সমর্থকদের মধ্যে উত্তেজনা দেখা দিয়েছিল।
Suvendu Adhikari in Bhawanipur: মুখ্যমন্ত্রীর পাড়ায় দাঁড়িয়েই তাঁকে বিপুল ভোটে হারানোর হুঙ্কার দিলেন ভবানীপুরের বিজেপি প্রার্থী
হাইলাইটস:
- নন্দীগ্রামের পাশাপাশি ভবানীপুরেও সমান এনার্জিতে প্রচার চালাচ্ছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী
- গতকাল সন্ধ্যায় হরিশ চ্যাটার্জি স্ট্রিটে জমকালো প্রচার সারেন তিনি
- বিরোধী দলনেতার প্রচার দেখতে এদিন স্থানীয় বাসিন্দাদের মধ্যে উৎসাহও ছিল চোখে পড়ার মতো
Suvendu Adhikari in Bhawanipur: ৩০ বি হরিশ চ্যাটার্জি স্ট্রিটের বাসিন্দার নাম রাজ্যের মুখ্যমন্ত্রী তথা তৃণমূল কংগ্রেস সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)৷ এবার সেই হরিশ চ্যাটার্জি স্ট্রিটে ঢুকেই গতকাল সন্ধ্যায় ভোট প্রচার সারলেন ভবানীপুরের বিজেপির হেভিওয়েট প্রার্থী শুভেন্দু অধিকারী৷ মুখ্যমন্ত্রীর পাড়ায় দাঁড়িয়েই তাঁকে বিপুল ভোটে হারানোর হুঙ্কার দিলেন ভবানীপুরের বিজেপি প্রার্থী৷
We’re now on WhatsApp – Click to join
ভবানীপুরে এর আগে বিজেপি প্রার্থী শুভেন্দু অধিকারীর প্রচারকে কেন্দ্র করে একের পর এক উত্তেজনা ছড়িয়েছে৷ বিরোধী দলনেতার মনোনয়ন পেশের দিনেও তৃণমূল এবং বিজেপি সমর্থকদের মধ্যে উত্তেজনা দেখা দিয়েছিল। এদিন অবশ্য মুখ্যমন্ত্রীর পাড়া হরিশ চ্যাটার্জি স্ট্রিটে নির্বিঘ্নেই প্রচার সারেন বিরোধী দলনেতা৷
ভবানীপুর আজ যেন সব বাধা অতিক্রম করে মুক্তির অনুভূতি পেতে চায় !
রাজপথে মানুষের ঢল। চারিদিকে উঠছে একটাই আওয়াজ…
“বিজেপি বিজেপি বিজেপি” 🪷
এই দৃশ্য ভবানীপুরের মানুষ আগে কখনও দেখেননি। আজ জনতার চোখে-মুখে পরিবর্তনের প্রত্যাশা স্পষ্ট। প্রত্যেক মানুষের অন্তরে জমে থাকা বেদনা, ক্ষোভ আর… pic.twitter.com/4adkB2thcM— Suvendu Adhikari (@SuvenduWB) April 9, 2026
প্রথমে হরিশ চ্যাটার্জি স্ট্রিটে ঢুকেই একটি হনুমান মন্দিরে যান শুভেন্দু অধিকারী। প্রচার চলাকালীন ক্যারমও খেলেন তিনি৷ বিরোধী দলনেতার প্রচার দেখতে এদিন স্থানীয় বাসিন্দাদের মধ্যে উৎসাহও ছিল চোখে পড়ার মতো৷
হরিশ চ্যাটার্জি স্ট্রিটে দাঁড়িয়েই বিরোধী দলনেতা বলেন, ‘আমি খুবই আশাবাদী৷ উনি এখানে অনেক ভোটে হারবেন৷ মানুষের ভয় কেটে গিয়েছে, মানুষ মোদিজীকে সমর্থন করছেন আর স্থানীয় ভাবে আমার উপরেই আস্থা রাখছেন৷ যে ভয় দেখাবে তাঁর আঙুলটা বাঁকিয়ে দেওয়ার দায়িত্ব আমার।’
Read more:- আজ কলকাতায় অমিত শাহ! ভবানীপুরে শুভেন্দু অধিকারীর মনোনয়ন পেশের সঙ্গী হবেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী
এ দিন ভবানীপুরে প্রচারে গিয়ে সংবাদমাধ্যমের প্রশ্নের উত্তরে বিজেপি প্রার্থী দাবি করেন, বিজেপি সরকার ক্ষমতায় এলেই আরজি কর কাণ্ডের প্রকৃত বিচার হবে৷ শুধু তাই নয়, সিট, সিআইডি এবং রাজ্য পুলিশের দক্ষ অফিসারদের দিয়েই সত্য উদঘাটন করা সম্ভব হবে বলেও দাবি করেন বিরোধী দলনেতা৷
এই রকম রাজনৈতিক প্রতিবেদন পেতে ওয়ান ওয়ার্ল্ড নিউজ বাংলার সাথে যুক্ত থাকুন।






