One World News Political: রাজনৈতিক দুনিয়ার কোন কোন খবর আজ শিরোনামে, চলুন দেখে নেওয়া যাক আজকের পলিটিক্যাল রাউন্ডআপ
বাংলায় পালাবদলের পর নতুন সরকারের অ্যাকশন মোড! মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর প্রথম 'জনতা দরবার' ঘিরে তুঙ্গে চর্চা। একদিকে দুর্নীতি ও নারী নির্যাতন নিয়ে বিশেষ তদন্ত কমিটি গঠন, অন্যদিকে পুরনো ভোট-পরবর্তী হিংসার কেস ফের খোলায় নড়েচড়ে বসেছে রাজ্যের রাজনীতি।
One World News Political: রাজনীতির ময়দানের গুরুত্বপূর্ণ খবরগুলি এক নজরে দেখে নেওয়া যাক
হাইলাইটস:
- বাংলায় নতুন সরকার ও তৎপরতা
- ফালতায় ভোটের লড়াই
- জাতীয় রাজনীতিতে বড় খবর
One World News Political: নমস্কার, ওয়ান ওয়ার্ল্ড নিউজ বাংলার পর্দায় দিনভর রাজনীতির উত্তপ্ত সব খবর, একঝলকে—সবটাই থাকছে আজকের পলিটিক্যাল রাউন্ডআপে। শুরু করা যাক!
We’re now on WhatsApp – Click to join
১: বাংলায় নতুন সরকার ও তৎপরতা
বাংলায় পালাবদলের পর নতুন সরকারের অ্যাকশন মোড! মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর প্রথম ‘জনতা দরবার’ ঘিরে তুঙ্গে চর্চা। একদিকে দুর্নীতি ও নারী নির্যাতন নিয়ে বিশেষ তদন্ত কমিটি গঠন, অন্যদিকে পুরনো ভোট-পরবর্তী হিংসার কেস ফের খোলায় নড়েচড়ে বসেছে রাজ্যের রাজনীতি। এছাড়া, ধর্মীয় পরিচয়ভিত্তিক সরকারি প্রকল্প বন্ধ করে নতুন ‘অন্নপূর্ণা ভাণ্ডার’ প্রকল্পের ঘোষণা—নিশ্চয়ই বড় রাজনৈতিক চাল!
২: ফালতায় ভোটের লড়াই
ফালতা উপনির্বাচনের আগে বড় ধাক্কা তৃণমূলে! শেষ মুহূর্তে প্রার্থী জাহাঙ্গীর খানের সরে দাঁড়ানো ঘিরে তুঙ্গে রাজনৈতিক বিতর্ক। একদিকে যখন সুবিন্দু অধিকারী রোডশোয়ে ব্যস্ত, তখন বিরোধী শিবিরের এই পিছু হটা নিয়ে শোরগোল পড়ে গেছে রাজ্যজুড়ে। তবে হাইকোর্টের রক্ষাকবচ থাকায় আপাতত স্বস্তিতে তৃণমূল প্রার্থী।
Read more:- রাজনীতির ময়দানের কোন কোন খবর আজ শিরোনামে, দেখে নিন গরমাগরম পলিটিক্যাল রাউন্ডআপ
৩: জাতীয় রাজনীতিতে বড় খবর
জাতীয় রাজনীতিতে বড় খবর—বস্তরকে আগামী ৫ বছরে দেশের সবচেয়ে উন্নত আদিবাসী অঞ্চলে পরিণত করার প্রতিশ্রুতি দিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। পাশাপাশি, আজ সারা দেশে কেমিস্টদের ধর্মঘট ডাকলেও হাসপাতাল ও জন-ঔষধি কেন্দ্র খোলা থাকায় বড় স্বস্তি আমজনতার। এছাড়া, ভারতের সাথে নর্ডিক দেশগুলোর ‘গ্রিন টেকনোলজি’ পার্টনারশিপ ভারতের কূটনৈতিক জয় হিসেবেই দেখছে ওয়াকিবহাল মহল।
এই ছিল আজকের দিনের গুরুত্বপূর্ণ রাজনৈতিক খবরের সংক্ষেপ। সব খবরের গভীর বিশ্লেষণে চোখ রাখুন আমাদের ওয়ান ওয়ার্ল্ড নিউজ বাংলায়। ফলো করতে ভুলবেন না। ধন্যবাদ।






