One World News Political: রাজনীতির ময়দানের কোন কোন খবর আজ শিরোনামে, দেখে নিন গরমাগরম পলিটিক্যাল রাউন্ডআপ
বাংলায় নতুন বিজেপি সরকারের দ্বিতীয় ক্যাবিনেট বৈঠকেই বিরাট সিদ্ধান্ত! মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর ঘোষণা— আগামী পয়লা জুন থেকে বন্ধ হচ্ছে ধর্মভিত্তিক ভেদাভেদ। চালু হচ্ছে 'অন্নপূর্ণা ভাণ্ডার' প্রকল্প।
One World News Political: রাজনৈতিক দুনিয়ার বাছাই করা খবরগুলি এক নজরে দেখে নেওয়া যাক
হাইলাইটস:
- লক্ষ্মীর ভাণ্ডার অতীত, আসছে ‘অন্নপূর্ণা ভাণ্ডার’!
- সরকারি চাকরিতে বয়সের সীমায় বড় ছাড়!
- আর জি কর কাণ্ডে ৩ আইপিএস অফিসার সাসপেন্ড!
One World News Political: নমস্কার, আমি অরিন্দম। ওয়ান ওয়ার্ল্ড নিউজ বাংলায় আপনাকে স্বাগত। এক মিনিটে দেখে নিন আজ ১৯ মে, ২০২৬-এর রাজনীতির ময়দানের সবচেয়ে গরম খবরগুলো। চলুন শুরু করা যাক!
We’re now on WhatsApp – Click to join
১: লক্ষ্মীর ভাণ্ডার অতীত, আসছে ‘অন্নপূর্ণা ভাণ্ডার’!
বাংলায় নতুন বিজেপি সরকারের দ্বিতীয় ক্যাবিনেট বৈঠকেই বিরাট সিদ্ধান্ত! মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর ঘোষণা— আগামী পয়লা জুন থেকে বন্ধ হচ্ছে ধর্মভিত্তিক ভেদাভেদ। চালু হচ্ছে ‘অন্নপূর্ণা ভাণ্ডার’ প্রকল্প। এবার থেকে ২৫ থেকে ৬০ বছর বয়সী সমস্ত নারীরা মাসে পাবেন ৩,০০০ টাকা করে। যারা আগে লক্ষ্মীর ভাণ্ডার পেতেন, তারাও সরাসরি এই সুবিধার আওতায় চলে আসবেন।
২: সরকারি চাকরিতে বয়সের সীমায় বড় ছাড়!
বেকার যুবক-যুবতীদের জন্য আজ নবান্নের বড় উপহার। রাজ্য সরকারি চাকরিতে প্রবেশের সর্বোচ্চ বয়সসীমা এক ধাক্কায় বাড়িয়ে দিল নতুন সরকার। গ্রুপ-A পদের জন্য এখন আবেদনের শেষ বয়স ৪১ বছর, এবং গ্রুপ-B পদের জন্য তা বাড়িয়ে করা হলো ৪৪ বছর। কর্মসংস্থানে গতি আনতেই এই বড় মাস্টারস্ট্রোক!
৩: আর জি কর কাণ্ডে ৩ আইপিএস অফিসার সাসপেন্ড!
আর জি কর মামলার তদন্ত পুনর্মূল্যায়নের পথে হেঁটেই বড় পদক্ষেপ নিল রাজ্য প্রশাসন। কর্তব্যে গাফিলতি এবং তদন্তে বিভ্রান্তি ছড়ানোর অভিযোগে কলকাতার প্রাক্তন পুলিশ কমিশনার বিনীত গোয়েল, অভিষেক গুপ্ত এবং ইন্দিরা মুখোপাধ্যায় সহ ৩ জন হেভিওয়েট আইপিএস (IPS) অফিসারকে সাসপেন্ড করা হলো। সাফ বার্তা— অপরাধে কোনো আপস নয়।
Read more:- রাজনৈতিক দুনিয়ার কোন কোন খবর আজ শিরোনামে, চলুন দেখে নেওয়া যাক আজকের রাজনৈতিক রাউন্ডআপ
৪: ২১শে মে ফালতায় উপ-নির্বাচন!
ভোটের ফল প্রকাশ হয়ে গেলেও এখনই থামছে না ফালতার রাজনৈতিক লড়াই। ভোটের দিন তুমুল অশান্তি ও বুথ দখলের অভিযোগে দক্ষিণ ২৪ পরগনার ফালতা বিধানসভার সবকটি বুথেই আগামী ২১শে মে পুনর্নির্বাচনের কড়া নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশন। আগামী ২৪ মে জানা যাবে ফালতার শেষ হাসি কে হাসবে— তৃণমূলের জাহাঙ্গীর খান নাকি বিজেপির দেবাংশু পাণ্ডা?
রাজনীতির প্রতি মুহূর্তের ইনসাইড স্টোরি সবার আগে পেতে এখনই সাবস্ক্রাইব করুন ওয়ান ওয়ার্ল্ড নিউজ বাংলা! দেখতে থাকুন, জানতে থাকুন।






