Humayun Kabir Controversy: হুমায়ুনের ভিডিও ভাইরাল হতেই ভোটের আগেই এবার জোট ভাঙল AIMIM
আজ অর্থাৎ শুক্রবার হুমায়ুন কবীর এবং আসাউদ্দিন ওয়াইসির যৌথভাবেই জনসভার কথা ছিল ইসলামপুরে। ঠিক এর আগে জোট ভাঙল মিম। এর নেপথ্যে রয়েছে ভাইরাল ভিডিওটিই বলেই মনে করা হচ্ছে।
Humayun Kabir Controversy: জোট ভেঙে এবার একলা লড়ারই বড় সিদ্ধান্ত নীল আসাউদ্দিন ওয়াইসির পার্টি
হাইলাইটস:
- আজ যৌথভাবে জনসভার কথা ছিল হুমায়ুন কবীর ও আসাউদ্দিন ওয়াইসির
- এদিন সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও ভাইরাল হয় হুমায়ুন কবীরের
- ভিডিও হু হু করে ভাইরাল হতেই ভোটের আগেই জোট ভাঙল AIMIM
Humayun Kabir Controversy: ভোটের আগেই বড়সড় ধাক্কা হুমায়ুন কবীরের। বিতর্কিত ভিডিও এদিন ভাইরাল হতেই হাত ছাড়ল জোটসঙ্গী। হুমায়ুন কবীরের আমজনতা উন্নয়ন পার্টির সাথে জোট ভাঙার কথা ঘোষণা করল আসাউদ্দিন ওয়াইসির পার্টি এআইএমআইএম (AIMIM)। আজ মিমের পক্ষ থেকে এক্সে করা হয় এই পোস্ট। সেখানেই হুমায়ুনের পার্টির সাথে জোট প্রত্যাহার করার কথা বলা হয়েছে। আসন্ন নির্বাচনে একলা লড়ার ডাক দেওয়া হয়েছে মিমের পক্ষ থেকে।
We’re now on WhatsApp- Click to join
আজ অর্থাৎ শুক্রবার হুমায়ুন কবীর এবং আসাউদ্দিন ওয়াইসির যৌথভাবেই জনসভার কথা ছিল ইসলামপুরে। ঠিক এর আগে জোট ভাঙল মিম। এর নেপথ্যে রয়েছে ভাইরাল ভিডিওটিই বলেই মনে করা হচ্ছে। গতকাল হুমায়ুন কবীরের একটি ভিডিও প্রকাশ্যে এনে বিস্ফোরক অভিযোগ আনে তৃণমূল কংগ্রেস। ওই ভিডিওতে হুমায়ুন কবীরের সাথে এক ব্যক্তির কথোপকথন শোনা যাচ্ছে। সেখানেই সব বিস্ফোরক কথা বলতে শোনা গিয়েছে হুমায়ুন কবীরকে (যদিও এই ভাইরাল ভিডিওর সত্যতা যাচাই করা হয়নি)।
We’re now on Telegram- Click to join
কী এমন ছিল এই ভাইরাল ভিডিওতে?
হুমায়ুন কবীরকে ১০০০ কোটি টাকার কোনও ডিল নিয়ে আলোচনা করতে শোনা গিয়েছে। তিনি বলেছেন, ‘সংখ্যালঘুদের বোকা বানানো খুবই সহজ’। নির্বাচনে তিনি তৃণমূল কংগ্রেসের মতোই বিজেপির বিরোধিতা করলেও, পরে সমর্থন জানাবেন বলেই উল্লেখ করেছিলেন। এই ভিডিও প্রকাশ করে তৃণমূল নেতা ফিরহাদ হাকিম সাংবাদিক সম্মেলন করে বলেছেন, “ধর্ম বিক্রি করে পাপ করেছেন হুমায়ুন কবীর। একে কোন ভাষায় বলব, বেইমান বললেও কম বলা হবে। ষড়যন্ত্র করছে। ওয়েইসি, আপনারাও নামলেন এই জায়গায়।”
पश्चिम बंगाल चुनाव के बीच हुमायूँ कबीर का सनसनीखेज वीडियो
हुमायूँ कबीर ने BJP से 200 करोड़ रुपये की अग्रिम राशि की मांग की।
"मुसलमानों को बेवकूफ़ बनाना आसान है, -हुमायूँबाबरी मस्जिद बने न बने लेकिन हमारा काम हो जाएगा- हुमायूँ#humayunkabir #WestBengalAssemblyElection2026 #TMC pic.twitter.com/xlOyKkfDgk
— Ravi Pandey🇮🇳 (@ravipandey2643) April 9, 2026
প্রকাশ্যে মিমের বিবৃতি
যখন ভাইরাল ভিডিও নিয়ে তুমুল শোরগোল লেগেছে, সে সময়ই AIMIM-এর তরফে এক্সে পোস্ট করে বলা হয়, “হুমায়ুনের সত্য ফাঁস প্রমাণ করে পশ্চিমবঙ্গের সংখ্যালঘুরা কতটা আবেগপ্রবণ। AIMIM এমন কিছুর সাথে যুক্ত থাকতে পারে না যেখানে মুসলমানদের নৈতিকতা নিয়ে প্রশ্ন ওঠে। আজ থেকে হুমায়ুনের দলের সাথে সমস্ত জোট ভাঙল।”
Read More- বছর শেষের বিরাট বার্তা, ২০২৬ সালে বাংলার ক্ষমতার ছবি কেমন হবে এদিন স্পষ্ট জানালেন হুমায়ুন কবীর
মিমের পক্ষ থেকে বিবৃতিতে আরও লেখা হয় যে, “বাংলার মুসলিমরা অত্যন্ত দরিদ্র, অবহেলিত ও নিপীড়িত। কয়েক দশক ধরে ধর্মনিরপেক্ষ শাসন থাকা সত্ত্বেও কিছুই করা হয়নি তাদের উন্নয়নের জন্য। যে কোনও রাজ্যে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার ক্ষেত্রে AIMIM-এর নীতি হচ্ছে, যেন সংখ্যালঘুরা একটি স্বাধীন রাজনৈতিক কণ্ঠস্বর পায়। আজ থেকে AIMIM পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনে একাই লড়বে। কোনও দলের সাথে আর জোট বাঁধবে না।”
এইরকম আরও গুরুত্বপূর্ণ প্রতিবেদন পেতে ওয়ান ওয়ার্ল্ড নিউজ বাংলার সাথে যুক্ত থাকুন।






