Abhishek Banerjee on WB Election: ‘প্রথম দফায় কুপোকাত বিজেপি, আর এই দফায় দফারফা’, ভোট দিয়ে বেরিয়ে কী বললেন অভিষেক বন্দ্যোপাধ্যায়?
অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেন, “আপনারা জানেন হাইকোর্টের অর্ডার থাকা সত্ত্বেও সাধারণ মানুষদেরকে ভয় দেখাতে এক্তিয়ার বিরুদ্ধ কাজ করা হচ্ছে। এমনিতেই গায়ের জোরে বাদ দিয়েছে ৩০ লক্ষ নাম।
Abhishek Banerjee on WB Election: ভোট দিয়ে বেরিয়েই অবজার্ভার-দের বিরুদ্ধে এবার অভিযোগ তুললেন অভিষেক বন্দ্যোপাধ্যায়
হাইলাইটস:
- আজ রাজ্যে দ্বিতীয় দফায় বিধানসভা নির্বাচন
- ইতিমধ্যেই ভোট দিয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়
- ভোট দিয়ে বেরিয়ে কী অভিযোগ অভিষেকের?
Abhishek Banerjee on WB Election: আজ বঙ্গে দ্বিতীয় দফায় নির্বাচন। আজ সাতটি জেলায় রয়েছে নির্বাচন পর্ব। ইতিমধ্যেই সকাল থেকে বুথে বুথে ভিড় নজরে আসছে আর সকাল সকাল গিয়েই ভোট দিয়ে এলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। তিনি মিত্র ইন্সটিটিউটে ভোট দেন। ভোট দিয়ে বেরিয়েই অবজার্ভারদের বিরুদ্ধে অভিযোগ আনলেন তৃণমূল সাংসদ অভিষেক। তিনি অভিযোগ করেছেন যে, তৃণমূলের কর্মীদের ধমকানো-চমকানো হচ্ছে।
We’re now on WhatsApp- Click to join
কী অভিযোগ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের?
অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেন, “আপনারা জানেন হাইকোর্টের অর্ডার থাকা সত্ত্বেও সাধারণ মানুষদেরকে ভয় দেখাতে এক্তিয়ার বিরুদ্ধ কাজ করা হচ্ছে। এমনিতেই গায়ের জোরে বাদ দিয়েছে ৩০ লক্ষ নাম। এতে কোনওরকম লাভ হবে না। প্রথম দফায় কুপোকাত হয়ে গিয়েছে বিজেপি শিবির। এবার এই দফায় হবে দফারফা।”
We’re now on Telegram- Click to join
এদিন অভিষেক বন্দ্যোপাধ্যায় আরও বলেন, “এক্তিয়ার বিরুদ্ধ কাজ করছে, কোথাও সিআরপিসি-র কোনও প্রভিশন নেই। প্রভিশন নেই বিএনএসের। কোনও গাইডলাইন নেই নির্বাচন কমিশনের। বাড়ি বাড়ি গিয়ে রেইড করার কোনও অবজার্ভারকে অধিকার দেওয়া নেই।
This vote is for the Bengal we love. For its people, its spirit, its shared future.
I urge everyone to vote with courage and conviction. Let your vote firmly reject the harassment people faced in the name of long lines for petty politics. pic.twitter.com/YDTLAQqKez
— Abhishek Banerjee (@abhishekaitc) April 29, 2026
নির্বাচন কমিশনের চোখ এবং কান হিসাবে কাজ করবে অবজার্ভাররা আর রিপোর্ট দেবে এসপি-কে। নির্বাচন কমিশনকে রিপোর্ট দেবে। তারপর কীভাবে কী করা উচিত তা এবার সিদ্ধান্ত নেবে নির্বাচন কমিশন। কিন্তু বিভিন্নভাবে তারা যে ধমকাচ্ছেন-চমকাচ্ছেন। বিশেষ করে যাদের বিরুদ্ধে কোনওরকম কেস নেই, সেই সব তৃণমূল কংগ্রেস কর্মীদের শাসাচ্ছে-চমকাচ্ছে। এইসব করে আর কোনও লাভ হবে না।”
Read More- আজ রাজ্যের ১৪২টি আসনে ভোটগ্রহণ! এবারের সবচেয়ে বড় আকর্ষণ ভবানীপুর! সাত জেলায় কেমন সমীকরণ?
প্রসঙ্গত, জয় নিয়ে বেশ আত্মবিশ্বাসী তৃণমূলের সেনাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায়। তিনি এদিন আরও বলেন যে, “উত্তরপ্রদেশ থেকে এক অফিসারকে নিয়ে আসা হয়েছে ফুটেজ খেতে। আর এদিকে নিজের ফুটেজই বেরিয়ে গিয়েছে। পর্যবেক্ষকরা নির্বাচনের রুল বুক মেনে কাজ করছেন না। এই সব কোনও ট্রিকই আর কাজ করবে না। ব্যালট খুললেই ছবি স্পষ্ট হয়ে যাবে। তৃণমূল কংগ্রেস আরও বেশি ভোট এবং সমর্থন নিয়ে ক্ষমতায় আসবে।”
এইরকম আরও রাজনৈতিক প্রতিবেদন পেতে ওয়ান ওয়ার্ল্ড নিউজ বাংলার সাথে যুক্ত থাকুন।





