West Bengal Assembly Election 2026: আজ রাজ্যের ১৪২টি আসনে ভোটগ্রহণ! এবারের সবচেয়ে বড় আকর্ষণ ভবানীপুর! সাত জেলায় কেমন সমীকরণ?
আজ দ্বিতীয় দফায় রাজ্যে মোট ভোটারের সংখ্যা হল ৩ কোটি ২১ লক্ষ ৭৫ হাজার ২৯৯ জন৷ এই দফায় সবচেয়ে বড় আকর্ষণ হচ্ছে ভবানীপুর কেন্দ্র। এখানে প্রার্থী হিসেবে রয়েছেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়।
West Bengal Assembly Election 2026: আজ বাংলায় দ্বিতীয় দফার ভোট! এই সাত জেলায় ভোটার কত? রইল সমস্ত খুঁটিনাটি
হাইলাইটস:
- রাজ্যের আজ সাতটি জেলায় চলছে ভোটগ্রহণ পর্ব
- আজ মোট ১৪৪৮ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন
- এই ভোটে পুরুষ তুলনায় মহিলা প্রার্থীদের সংখ্যা কম
West Bengal Assembly Election 2026: পশ্চিমবঙ্গে ভোটের উত্তেজনা তুঙ্গে। আজ রাজ্যে দ্বিতীয় দফায় ১৪২টি আসনে ভোট। আজ মোট সাতটি জেলায় ভোটগ্রহণ। এই সাত জেলার মধ্যে রয়েছে কলকাতাও। এর মধ্যে নদিয়া আর উত্তর ২৪ পরগনা বাদ দিলে সেই অর্থে বিজেপির শক্তি নেই। এর আগে ২০২১ সালের বিধানসভা নির্বাচনে এই সাতটি জেলার মধ্যে পূর্ব বর্ধমান, কলকাতা, হাওড়া এবং দক্ষিণ ২৪ পরগনায় বিজেপি ছিল শূন্য। এবার কী হবে ফল? কে হাসবে শেষ হাসিটা?
We’re now on WhatsApp- Click to join
আজ দ্বিতীয় দফায় রাজ্যে মোট ভোটারের সংখ্যা হল ৩ কোটি ২১ লক্ষ ৭৫ হাজার ২৯৯ জন৷ এই দফায় সবচেয়ে বড় আকর্ষণ হচ্ছে ভবানীপুর কেন্দ্র। এখানে প্রার্থী হিসেবে রয়েছেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। আর তাঁর বিরুদ্ধে বিজেপির প্রার্থী হিসেবে রয়েছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। ফলে এই কেন্দ্রকে ঘিরেই রয়েছে গোটা দেশের নজর। দ্বিতীয় দফায় শাসক এবং বিরোধী—সব রাজনৈতিক দলই তাদের গুরুত্বপূর্ণ নেতাদের মাঠে নামিয়েছে। তৃণমূল এবং বিজেপির পাশাপাশি নজর কেড়েছে বামেদের সাথে জোটে থাকা আইএসএফ-ও। ভাঙড় কেন্দ্র থেকে প্রার্থী হয়েছেন আইএসএফ প্রধান নওশাদ সিদ্দিকি। অন্যদিকে, সম্প্রতি তৃণমূল ছেড়ে ক্যানিং পূর্ব কেন্দ্র থেকে আইএসএফ-এ যোগ দিয়ে লড়ছেন আরাবুল ইসলাম।
Don’t wait – make your mark today✨
Step out and vote in Phase 2 of the West Bengal Assembly Elections 2026#GoVote #EveryVoteCounts #WestBengalAssemblyElections #Election2026 #ECI pic.twitter.com/jO0p7YIq7m
— Election Commission of India (@ECISVEEP) April 29, 2026
এই দ্বিতীয় দফাতেও পুরুষ আর মহিলা ভোটারদের মধ্যেও সংখ্যার নিরিখে পার্থক্য অত্যন্ত কম৷ দ্বিতীয় দফায় পুরুষ ভোটারের সংখ্যা হল ১ কোটি ৬৪ লক্ষ ২৭৪ জন৷ আর অন্যদিকে মহিলা ভোটারের সংখ্যা হল ১ কোটি ৫৭ লক্ষ ৩৮ হাজার ২৩৩ জন৷
We’re now on Telegram- Click to join
এদিকে রাজ্যের আজ ১৪২টি আসনে ১৮ থেকে ১৯ বছর বয়সি ভোটারদের সংখ্যা হল ৪ লক্ষ ১২ হাজার ৬৬৮ জন৷ এই চার লক্ষের বেশি ভোটারদের অধিকাংশই এই প্রথমবার ভোট দেবেন৷ ফলে রাজ্যে ক্ষমতা দখল করবে কোন দল, তা নির্ধারণেই এই নতুন ভোটারদেরও এবার বড়সড় ভূমিকা থাকবে৷ এর পাশাপাশি, দ্বিতীয় দফায় তৃতীয় লিঙ্গের ভোটারের সংখ্যা হল ৭৯২ জন৷ শতায়ু ভোটারের সংখ্যা হচ্ছে ৩২৪৩ জন৷
দ্বিতীয় দফায় অবশ্য পুরুষ প্রার্থীদের তুলনায় মহিলা প্রার্থীদের সংখ্যা কিছুটা কম৷ দ্বিতীয় দফায় প্রতিদ্বন্দ্বিতা করছেন মোট ১৪৪৮ জন প্রার্থী৷ তাঁদের মধ্যে পুরুষ প্রার্থীর সংখ্যা হল ১২২৮ জন৷ সেখানে মহিলা প্রার্থীর সংখ্যা মাত্র ২২০ জন৷
এইরকম আরও নির্বাচন বিষয়ক প্রতিবেদন পেতে ওয়ান ওয়ার্ল্ড নিউজ বাংলার সাথে যুক্ত থাকুন।







