Abhishek Banerjee: এবার আরও বিপাকে অভিষেক বন্দ্যোপাধ্যায়! তৃণমূল সাংসদ অভিষেককে এবার সমন ত্রিপুরা আদালতের
২০২১ সালে ত্রিপুরার ভোট পরবর্তী সময়ে খোয়াই থানায় অভিযোগ দায়ের হয়েছিল তাঁর বিরুদ্ধে। সেই অভিযোগের ভিত্তিতেই সমন পাঠানো হয়েছে তাঁকে। ২০২১ সালে রাজ্যে ভোট পরবর্তী হিংসায় যোগ রয়েছে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের।
Abhishek Banerjee: ত্রিপুরায় ভোট পরবর্তী মামলায় হাজিরার নির্দেশ খোয়াই আদালতের, সেই অভিযোগের ভিত্তিতেই সমন অভিষেককে
হাইলাইটস:
- ভিন রাজ্য থেকে হাজিরার সমন অভিষেক বন্দ্যোপাধ্যায়কে
- অভিষেক বন্দ্যোপাধ্যায়কে এবার সমন পাঠিয়েছে ত্রিপুরা আদালত
- ত্রিপুরার ভোট পরবর্তী মামলায় এবার হাজিরার নির্দেশ অভিষেককে
Abhishek Banerjee: তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অস্বস্তি আরও বাড়ল। সই জালিয়াতি কাণ্ডে বহুবার সিআইডি-র (CID) তলবেও হাজিরা দেননি অভিষেক বন্দ্যোপাধ্যায়। দিল্লি থেকেও ফিরছেন না কলকাতায়। তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের গ্রেফতারির আশঙ্কা এবার বাড়ছে বলেই মনে করছে রাজনৈতিক মহল। এমন পরিস্থিতিতে এবার আরও বিপাকে পড়লেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। এবার হাজিরার সমন পেলেন ভিন রাজ্য থেকেও। জানা যাচ্ছে যে, অভিষেক বন্দ্যোপাধ্যায়কে এবার ত্রিপুরার আদালত সমন পাঠিয়েছে। ২০২১ সালে ত্রিপুরার ভোট পরবর্তী মামলায় অভিষেক বন্দ্যোপাধ্যায়কে হাজিরার নির্দেশ দিয়েছে খোয়াই আদালত।
We’re now on WhatsApp- Click to join
ঠিক কী অভিযোগ উঠছে?
২০২১ সালে ত্রিপুরার ভোট পরবর্তী সময়ে খোয়াই থানায় অভিযোগ দায়ের হয়েছিল তাঁর বিরুদ্ধে। সেই অভিযোগের ভিত্তিতেই সমন পাঠানো হয়েছে তাঁকে। ২০২১ সালে রাজ্যে ভোট পরবর্তী হিংসায় যোগ রয়েছে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের। এমনটাই অভিযোগ দায়ের করা হয় ত্রিপুরার খোয়াই থানায়। সেই মামলাতেই এবার ২২শে জুন অভিষেক বন্দ্যোপাধ্যায়কে খোয়াই আদালতে সশরীরে হাজিরার জন্য নির্দেশ দেওয়া হয়েছে।
We’re now on Telegram- Click to join
জানা যাচ্ছে, এই সমন স্পিড পোস্টে পাঠানো হয়নি অভিষেক বন্দ্যোপাধ্যায়কে। এই সমন পাঠানো হয় আলিপুর আদালত মারফত। আরও জানা গিয়েছে, এই সমন নিয়েই আলিপুর আদালতের একজন বেলিফ ৩০বি, হরিশ চ্যাটার্জি স্ট্রিট অর্থাৎ তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে পৌঁছন। তৃণমূলের সদর দফতরও অবশ্য ওই ঠিকানায়। সেখানেই ওই বেলিফ সমন নিয়ে পৌঁছন। নির্দেশ ছিল যে নোটিসটি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের হাতেই দিতে হবে। তবে তিনি না থাকলে, দেওয়ালে সেই নোটিসটি সাঁটিয়ে দিতে হবে।
Calcutta High Court is considering TMC MP Abhishek Banerjee’s plea seeking quashing of a case against him over alleged forgery of signatures of recently elected TMC MLAs during the voting process for choosing the Leader of Opposition in West Bengal.
In this connection , CID… pic.twitter.com/0PhIdHVoYp
— Satyaki (@satyaupdate) June 11, 2026
ইতিমধ্যে দিল্লিতে রয়েছেন তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। সেই কারণে ওই বেলিফ দেওয়ালে নোটিস সাঁটাতে গেলে, বাধা দেওয়ার অভিযোগ ওঠে। সেই সময় বাড়ি থেকে বেরিয়ে আসেন কুণাল ঘোষ। ওই বেলিফের সাথে তিনি কথা বলেন। তারপর সই করে ওই নোটিসটি কুণাল ঘোষই গ্রহণ করেছেন বলে জানা যায়।
Read More- কার্যত চুপ মমতা, বৈঠকে মাত্র দুটি শব্দ বললেন, ইন্ডিয়া জোটের রাশও কি তবে হারালেন মমতা বন্দ্যোপাধ্যায়?
অন্যদিকে, সই জালিয়াতি মামলায় বহুবার সিআইডির তলব সত্ত্বেও অভিষেক বন্দ্যোপাধ্যায় হাজিরা দেননি। কখনও শারীরিক অসুস্থতা বলে আবার কখনও দিল্লিতে থাকার কারণ দেখিয়ে তিনি সময় চেয়ে গিয়েছেন। এদিকে, সই জালিয়াতি কাণ্ডে রক্ষাকবচ চেয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায় হাইকোর্টের দ্বারস্থ হয়েছেন। আজ এবার সেই মামলার শুনানিরই সম্ভাবনা রয়েছে। এরই মাঝে ত্রিপুরা আদালতের সমনে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আরও বিপদ বাড়ল বলেই মনে করছেন রাজনৈতিক মহল। আদৌ কি ত্রিপুরার আদালতে হাজিরা দেবেন অভিষেক? উঠছে সেই প্রশ্নই।
এইরকম আরও রাজনৈতিক প্রতিবেদন পেতে ওয়ান ওয়ার্ল্ড নিউজ বাংলার সাথে যুক্ত থাকুন।






