food recipes

Garai Fish Curry: শীতের দুপুরে বানাতে পারেন গড়াই ফিশ কারি, কী ভাবে বানাবেন জেনে নিন

গণেশ মার্কা কাচ্চি ঘানি সর্ষের তেল দিয়ে কলকাতার বিখ্যাত ইনফ্লুয়েন্সর আরশি নাজ অত্যন্ত যত্ন সহকারে আজ বানালেন গড়াই ফিশ কারি। এটি শীতের দুপুরে গরম ভাতের সাথে দারুণ জমবে।

Garai Fish Curry: এই ফিশ কারি রেসিপিটি শীতের দুপুরে গরম ভাতের সাথে পুরো জমে যাবে

হাইলাইটস: 

  • গণেশ ব্র্যান্ড অয়েলের নতুন প্রজেক্ট সম্পর্কে এখানে বিস্তারিত আলোচনা করা হল
  • গণেশ মার্কা সর্ষের তেল দিয়ে কলকাতার বিখ্যাত ইনফ্লুয়েন্সর আরশি নাজ বানালেন গড়াই ফিশ কারি
  • সম্পূর্ণ রেসিপিটি জানতে এই প্রতিবেদনটি আপনাকে অবশ্যই পড়তে হবে

Garai Fish Curry: সম্প্রতি গণেশ ব্র্যান্ড অয়েল (Ganesh Brand Oil) সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সরদের নিয়ে একটি নতুন প্রজেক্ট শুরু করেছে। গণেশ মার্কা কাচ্চি ঘানি সর্ষের তেল দিয়ে কলকাতার বিখ্যাত ইনফ্লুয়েন্সর আরশি নাজ অত্যন্ত যত্ন সহকারে আজ বানালেন গড়াই ফিশ কারি। এটি শীতের দুপুরে গরম ভাতের সাথে দারুণ জমবে। সম্পূর্ণ রেসিপিটি প্রতিবেদনে বলা হয়েছে, ঝটপট দেখে নিন –

We’re now on WhatsApp – Click to join

গড়াই ফিশ কারি তৈরির উপকরণগুলি হল:

• গড়াই মাছ বা ল্যাটা মাছ

• আদা-রসুন বাটা

• আলু কুচি

• হলুদ গুঁড়ো

• লঙ্কা গুঁড়ো

• জিরে গুঁড়ো

• গোলমরিচ গুঁড়ো

• গণেশ মার্কা সর্ষের তেল

• স্বাদ মতো নুন

• পেঁয়াজ ও কাঁচালঙ্কা বাটা

• টমেটো কুচি

• ধনেপাতা কুচি

গড়াই ফিশ কারি তৈরির পদ্ধতি:

• প্রথমে একটি পাত্রে গড়াই মাছগুলি নিয়ে স্বাদ মতো নুন, হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো এবং আদা-রসুন বাটা দিয়ে ভালো করে মাখিয়ে কিছুক্ষণ ম্যারিনেশনের জন্য রেখে দিলেন।

• তারপর কড়াইয়ে গণেশ মার্কা সর্ষের তেল গরম করে মাছগুলি ভালো করে ভেজে তুলে নিলেন।

• এরপর ওই তেলেই আলুগুলি ভেজে নিলেন।

• এবার তাতে পেঁয়াজ ও কাঁচালঙ্কা বাটা এবং আদা-রসুন বাটা দিয়ে দিলেন আর ভালো করে মিশিয়ে নিলেন।

• তারপর তাতে একে একে হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, গোলমরিচ গুঁড়ো এবং স্বাদ মতো নুন দিয়ে দিলেন।

• এরপর মশলাটি ভালো করে কষিয়ে টমেটো কুচি দিয়ে দিলেন।

Read more:- উইন্টার স্পেশাল স্ন্যাক্স বানাতে ব্রেড পকোড়া হতে পারে বেস্ট চয়েস, রইল রেসিপি

• এবার আরও ভালো করে কষিয়ে ধনেপাতা কুচি এবং পরিমাণ মতো জল দিয়ে দিলেন।

• তারপর ঝোল ফুটে উঠলে ভেজে রাখা মাছগুলি দিয়ে আরও একটু ফুটিয়ে নিতেই তৈরি হয়ে গেল গড়াই ফিশ কারি।

এই রকম নিত্য নতুন রেসিপি পেতে ওয়ান ওয়ার্ল্ড নিউজ বাংলার সাথে যুক্ত থাকুন।

Back to top button