Iman-Mamata: ‘মহিলা বলে কারওই অসম্মান করার অধিকার নেই’, মুখ্যমন্ত্রী মমতাকে নিয়ে যৌনগন্ধী মিম দেখে ফুঁসলেন ইমন চক্রবর্তী
বিধানসভা ভোটের আগে থেকেই ট্রোলের নিশানায় থেকেছেন খোদ ইমন চক্রবর্তী। তৃণমূলের টিকিটে তিনি ভোটে লড়বেন, এমন কথা চাউর হওয়ায় তাঁকে কম বিদ্রুপ হজম করতে হয়নি।
Iman-Mamata: মুখ্যমন্ত্রী মমতাকে নিয়ে করা মিমের প্রতিবাদ জানিয়ে তীব্র সমালোচনা করলেন ইমন চক্রবর্তী
হাইলাইটস:
- মমতা বন্দ্যোপাধ্যায়কে নিয়ে সমাজমাধ্যমে ঘোরাফেরা করছে যৌনগন্ধী মিম
- এই কুরুচিকর মিমের বিরুদ্ধে প্রতিবাদের মিছিলে শামিল ইমন চক্রবর্তী
- এদিন মিমের প্রতিবাদ জানিয়ে স্পষ্ট সুরে কী বললেন গায়িকা ইমন চক্রবর্তী?
Iman-Mamata: টলি দুনিয়ার পরিচিত কণ্ঠ ইমন চক্রবর্তী বরাবরই স্পষ্টবক্তা। সম্প্রতি, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে লক্ষ্য করে বানানো অত্যন্ত নিম্নরুচির একটি মিম ভাইরাল হতেই তিনি আর চুপ থাকতে পারেননি। এদিন সমাজ মাধ্যমে এই নারীবিদ্বেষী মানসিকতার তীব্র নিন্দা করেছেন গায়িকা ইমন চক্রবর্তী। তাঁর কথায়, কোনও মানুষের রাজনৈতিক আদর্শ পছন্দ না-ই হতেই পারে আপনার, কিন্তু তার জন্য তাঁর নারীসত্তাকে অপমান করার সে অধিকার আপনাকে সমাজ দেয়নি।
We’re now on WhatsApp- Click to join
বিধানসভা ভোটের আগে থেকেই ট্রোলের নিশানায় থেকেছেন খোদ ইমন চক্রবর্তী। তৃণমূলের টিকিটে তিনি ভোটে লড়বেন, এমন কথা চাউর হওয়ায় তাঁকে কম বিদ্রুপ হজম করতে হয়নি। মমতা বন্দ্যোপাধ্যায়ের স্নেহধন্যা ইমন চক্রবর্তী, ছাত্র-জীবনে বামেদের রাজনৈতিক মতাদর্শকে আঁকড়েছিলেন ইমন চক্রবর্তী। এক সময়ের এসএফআই নেত্রী ইমন চক্রবর্তী, এখন হচ্ছেন তৃণমূল ঘনিষ্ঠ। তবে গায়িকা ইমন শুরু থেকেই বলেছেন মমতা বন্দ্যোপাধ্যায়ের সাথে তাঁর সম্পর্ক ব্যক্তিগত পরিসরের। এবার মমতা দিদির হয়ে ব্যাট ধরলেন ইমন নিজেই।

ইমন তাঁর পোস্টে লেখেন, ‘আপনি পছন্দ না-ই করতে পারেন। কিন্তু মহিলা বলে অসম্মান করার অধিকার আপনার নেই। যে জঘন্য মিম ঘুরছে সমাজ মাধ্যমে, ক’জন প্রতিবাদ করলেন সেই মিমের? করলেন না তো। এখনই সবাই আমায় আসবে গাল দিতে। দিন। তবে যাঁরা এই মিমকে সাপোর্ট করলেন, তাঁরা নিজেরাও মানুষ কি না একবার ভেবে দেখবেন। আর যাঁরা যাঁরা প্রতিবাদ করলেন, তাঁদের জন্য গর্ব হয়। আমিও প্রতিবাদ করছি। তাতে আমি প্রস্তুত আপনাদের সেইসব ‘অসাধারণ’ কথা শোনার জন্য। শুরু করুন’।
We’re now on Telegram- Click to join
ইমন চক্রবর্তী একা নন, এর আগে অরিজিতা মুখোপাধ্যায়, স্বস্তিকা দত্ত, রূপালি ভট্টাচার্যরাও এই একই সুরে কথা বলেছেন। রাজনৈতিক দল কিংবা রঙের ঊর্ধ্বে উঠে একজন মহিলার আত্মসম্মান রক্ষা করা প্রতিটি মানুষেরই কর্তব্য, সেই বার্তাই দিতে চেয়েছেন ইমন চক্রবর্তী।
Read More- বরানগরে সায়ন্তিকার সমর্থনে দেব, বারাকপুরে রাজ-শুভশ্রীর চমকে জোরদার প্রচার!
ইমন চক্রবর্তীর এই পোস্টের নিচে দেখা গিয়েছে মিশ্র প্রতিক্রিয়া। অনেকেই তাঁর এই অবস্থানকে সমর্থন জানিয়েছেন। আবার কেউ কেউ একে ভিন্ন চোখে দেখার চেষ্টা করলেও, ইমনের এই মূল বক্তব্য নিয়ে দ্বিমত প্রকাশের জায়গা রাখেননি গায়িকা।
মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে নিয়ে যে যৌনগন্ধী মিম ছড়িয়ে পড়ে রাজ্যে দ্বিতীয় দফা নির্বাচনের দু-দিন আগে, তা নিয়েই নড়েচড়ে বসেছে নির্বাচন কমিশন। কমিশন পুলিশকে তিনি নির্দেশ দেন ওই মিমটি নিয়ে তদন্ত করতে।
এইরকম আরও গুরুত্বপূর্ণ প্রতিবেদন পেতে ওয়ান ওয়ার্ল্ড নিউজ বাংলার সাথে যুক্ত থাকুন।







