Relationship Tips: আপনার সঙ্গী কি আপনাকে গুরুত্ব দেওয়া বন্ধ করে দিয়েছে? এই ৫টি লক্ষণ আপনাকে তা শনাক্ত করতে সাহায্য করবে
কোনো কিছুকে হালকাভাবে নেওয়ার অর্থ হল, তারা ধরে নেয় যে আপনি কোথাও যাচ্ছেন না। ফলে, তারা সম্পর্কে আগের মতো এফোর্ট দেওয়া বন্ধ করে দেয়। আপনি যদি আপনার সম্পর্কে এমনটা অনুভব করেন, তবে এখানে দেওয়া কিছু লক্ষণের দিকে মনোযোগ দিন।
Relationship Tips: দুই তরফে সমান এফোর্ট থাকলে তবেই একটি সম্পর্ক দীর্ঘদিন চলে
হাইলাইটস:
- সময়ের সাথে সাথে প্রতিটি সম্পর্কের আকর্ষণই ফিকে হতে শুরু করে
- যদি আপনার মনে হয় যে আপনার সঙ্গী আপনাকে গুরুত্ব দেওয়া বন্ধ করে দিচ্ছে, তবে কয়েকটি লক্ষণ রয়েছে যা আপনি খেয়াল করতে পারেন
- গুরুত্বহীন সম্পর্ক বেশিদিন স্থায়ী হয় না
Relationship Tips: আপনি প্রায়ই লক্ষ্য করে থাকবেন যে, প্রতিটি সম্পর্কগুলো দারুণ উৎসাহ নিয়ে শুরু হয়। প্রতি সপ্তাহে দেখা করা, সারা রাত ধরে চ্যাটিং এবং উপহার দেওয়া-নেওয়া, কিন্তু সময়ের সাথে সাথে এই আকর্ষণটা ফিকে হতে শুরু করে। যেকোনো দীর্ঘস্থায়ী সম্পর্কের ক্ষেত্রে এটা স্বাভাবিক, যার ফলে কখনও কখনও আপনার সঙ্গী আপনাকে গুরুত্ব দেওয়া বন্ধ করে দেয়।
We’re now on WhatsApp – Click to join
কোনো কিছুকে হালকাভাবে নেওয়ার অর্থ হল, তারা ধরে নেয় যে আপনি কোথাও যাচ্ছেন না। ফলে, তারা সম্পর্কে আগের মতো এফোর্ট দেওয়া বন্ধ করে দেয়। আপনি যদি আপনার সম্পর্কে এমনটা অনুভব করেন, তবে এখানে দেওয়া কিছু লক্ষণের দিকে মনোযোগ দিন।

আপনার প্রচেষ্টার কদর না করা
যেকোনো সম্পর্ককে মজবুত করতে আপনি ছোট-বড় নানা রকম চেষ্টা করেন, যেমন সঙ্গীর পছন্দের খাবার রান্না করা, বাড়ির যত্ন নেওয়া বা সব পরিস্থিতিতে তাকে সমর্থন করা। কিন্তু আপনার সঙ্গী যদি এই বিষয়গুলোকে স্বাভাবিক বলে ধরে নেন, তাহলে তিনি এগুলোকে গুরুত্ব দিচ্ছেন না। তিনি এই কাজগুলোকে আপনার কর্তব্য হিসেবে দেখতে শুরু করেন এবং আপনার প্রচেষ্টার কদর করা বন্ধ করে দেন।
গুরুত্ব কমতে শুরু করা
যখন আপনি তার সাথে আপনার অনুভূতি বা আবেগ ভাগ করে নেন, তখন যদি সেগুলোকে তিনি হালকাভাবে নেযন এবং আপনার কথা শোনার পরিবর্তে, প্রসঙ্গ পরিবর্তন করে ফেলে অথবা আপনাকে অতিরিক্ত চিন্তাশীল বলে আপনার অনুভূতিগুলোকে পুরোপুরি উড়িয়ে দেয়, তবে বুঝবেন আপনার গুরুত্ব কমতে শুরু করেছে।
ভালো সময় না কাটানো
আগের মতো আর সম্পর্কে মনোযোগ না দিলে ডেট নাইট, একসাথে বসে গল্প করা— সম্পর্কে এসব আর আগের মতো এক থাকে না। আপনার সাথেও যদি এমনটাই হয় এবং আপনার পার্টনার ফোন, বন্ধু বা কাজ নিয়ে বেশি ব্যস্ত থাকে, তবে সম্পর্ক আর আগের মতো নেই।
সম্পর্কটি একতরফা মনে হওয়া
আপনি আপনার সঙ্গীর প্রতিটি প্রয়োজন মেটাতে সর্বদা প্রস্তুত থাকেন, কিন্তু যখন আপনার তাদের সঙ্গ বা সমর্থনের প্রয়োজন হয়, তখন যদি তার দিক থেকে কোনও সাপোর্ট না থাকে তবে বুঝবেন সম্পর্কটি একতরফা হয়েছে গেছে।
ক্ষমা না চাওয়া
যখন আপনি তার আচরণ নিয়ে অভিযোগ করেন, তখন নিজের ভুল স্বীকার করার পরিবর্তে যদি আত্মপক্ষ সমর্থন করে বা তর্ক শুরু করে, তবে সম্পর্কে অনেকটাই দূরত্ব এসে গেছে বুঝতে হবে।
Read more:- আজকাল কোনও সংঘাত ছাড়াই ভেঙে যাচ্ছে সম্পর্ক, এই নীরব বিচ্ছেদের প্রবণতা কেন যুব সমাজে বেশি দেখা যাচ্ছে?
উল্লেখ্য, আপনার সম্পর্কের মধ্যে যদি এই লক্ষণগুলোর কয়েকটি লক্ষ্য করেন, তবে প্রথম পদক্ষেপ হল আপনার সঙ্গীর সাথে খোলাখুলি কথা বলা। যোগাযোগের পরেও যদি সম্পর্কের উন্নতি না হয়, তবে কাউন্সেলিং বা থেরাপির সাহায্য নিন।
এই রকম সম্পর্ক ও জীবনধারা বিষয়ক প্রতিবেদন পেতে ওয়ান ওয়ার্ল্ড নিউজ বাংলার সাথে যুক্ত থাকুন।







