Monsoon Hair Care: বর্ষা আসার সাথে সাথেই আপনার চুল পড়া শুরু হয়ে গেছে? চুল পরিচর্যার এই ৫টি নিয়ম জেনে নিন
এই ঋতুতে সবচেয়ে বড় সমস্যাগুলির মধ্যে একটি হল চুল পড়া। বাতাসে থাকা আর্দ্রতার কারণে চুল ভেঙে যায়, তাই চুল পড়া রোধ করতে আগে থেকেই কিছু ব্যবস্থা নিতে পারেন।
Monsoon Hair Care: চুল পড়া রোধ করতে কিছু পদক্ষেপ নিন, এতে চুলের গোড়া মজবুত হবে
হাইলাইটস:
- বর্ষাকালে আপনার চুলের জন্য মৃদু শ্যাম্পু ও কন্ডিশনার বেছে নিন
- চুলের জট ছাড়াতে বড় দাঁতের চিরুনি ব্যবহার করুন
- চুলে হিট স্টাইলিং ও আঁটসাঁট চুল রাখা পরিহার করুন এবং পুষ্টিকর খাবার খান
Monsoon Hair Care: ভারতের কিছু রাজ্যে বর্ষা এসে গেছে, আবার অন্য রাজ্যগুলিতে, বিশেষ করে উত্তর ভারতে, চলতি মাসের শেষের দিকে বর্ষা আসার সম্ভাবনা রয়েছে। এই ঋতুতে সবচেয়ে বড় সমস্যাগুলির মধ্যে একটি হল চুল পড়া। বাতাসে থাকা আর্দ্রতার কারণে চুল ভেঙে যায়, তাই চুল পড়া রোধ করতে আগে থেকেই কিছু ব্যবস্থা নিতে পারেন। চলুন এমন কিছু টিপস জেনে নেওয়া যাক যা বর্ষাকালে চুল পড়া উল্লেখযোগ্যভাবে কমাতে পারে।
We’re now on WhatsApp – Click to join
বর্ষাকালে চুল পড়া রোধ করার উপায়
এমন অনেক উপায় আছে, যার সাহায্যে চুল পড়া কমানো যায়। চলুন জেনে বিস্তারিত নেওয়া যাক –
মৃদু শ্যাম্পু ও কন্ডিশনার ব্যবহার করুন
একটি ভালো শ্যাম্পু ও কন্ডিশনার চুলের বেশিরভাগ সমস্যার সমাধান করতে পারে। আপনি যদি ক্রমাগত রাসায়নিকযুক্ত শ্যাম্পু ব্যবহার করে থাকেন, তবে বর্ষাকালে একটি মৃদু, সালফেট-মুক্ত শ্যাম্পু ব্যবহার করার কথা ভাবতে পারেন। একটি মৃদু, সালফেট-মুক্ত শ্যাম্পু মাথার ত্বকের স্বাস্থ্য উন্নত করতে সাহায্য করতে পারে।
বড় দাঁতের চিরুনি ব্যবহার করুন
বড় দাঁতের চিরুনি ব্যবহার করলে চুল ভাঙা কমে যায়। চুল জটমুক্ত করতে সবসময় গোড়া থেকে শুরু করে মাথার নিচের দিকে আঁচড়াতে থাকুন। মনে রাখবেন, ভেজা চুল আঁচড়ানো থেকে বিরত থাকুন, কারণ এতে চুলের গোড়া দুর্বল হয়ে যায়।
হিট স্টাইলিং এড়িয়ে চলুন
ব্লো ড্রায়ার, হেয়ার স্ট্রেটনার এবং কার্লার সবই চুলের ক্ষতি করতে পারে এবং চুল ভেঙে যাওয়ার কারণ হতে পারে। তাই বর্ষাকালে হিট স্টাইলিং টুলসের ব্যবহার কমিয়ে আনার পরামর্শ দেওয়া হয়।
আঁটসাঁট চুলের স্টাইল এড়িয়ে চলুন
পনিটেল, খোঁপা বা বেণীর কারণে চুলের গোড়ায় টান লাগতে পারে। এই মরসুমে মাথার ত্বকে অতিরিক্ত চাপ এড়াতে চুল আলগা করে বাঁধা উচিত।
Read more:- কম খরচে বাড়িতে হেয়ার স্পা করতে চান? স্টেপ বাই স্টেপ দেখে নিন
পুষ্টিকর খাবার খান
বর্ষাকালে মানুষ স্বাস্থ্যকর খাবারের চেয়ে চাট ও স্ট্রিট ফুড জাতীয় খাবার বেশি পছন্দ করে। এতে হয়তো জিভের স্বাদ মেটে, কিন্তু স্বাস্থ্যের ক্ষতি হয়। তবে, চুল সুস্থ রাখতে ভিটামিন, মিনারেল ও প্রোটিন সমৃদ্ধ খাবার অপরিহার্য। বিশেষ করে চুলের জন্য ভিটামিন এ, ভিটামিন সি, বায়োটিন, প্রোটিন, আয়রন এবং ওমেগা ফ্যাটি অ্যাসিড সমৃদ্ধ খাবার খান।
এই রকম জীবনধারা বিষয়ক প্রতিবেদন পেতে ওয়ান ওয়ার্ল্ড নিউজ বাংলার সাথে যুক্ত থাকুন।







