Entertainment

Dev-Subhashree: ‘ব্যান কালচার’কে জয় করে এবার চেনা ছন্দে ফিরলেন অনির্বাণ ভট্টাচার্য, শুরু ‘দেশু ৭’-এর শুটিং

অনির্বাণের 'রঘু ডাকাত'-এ দুর্ধর্ষ অভিনয়ের পর তাঁর পরবর্তী ছবি 'দেশু ৭' অনির্বাণ ছাড়া হবে না সে বিষয়ে দৃঢ় প্রতিজ্ঞ ছিলেন দেব। সোশ্যাল মিডিয়াতেও অভিনব কায়দায় অনির্বাণের এই উপস্থিতিতে সিলমোহর দিয়েছেন দেব।

Dev-Subhashree: ‘দেশু ৭’ নিয়ে শুটিং ফ্লোরে মেগাস্টার দেব, সোশ্যাল মিডিয়ায় ছবি পোস্ট অভিনেতার

হাইলাইটস:

  • সম্প্রতি সমাজমাধ্যমে ছবি পোস্ট করে সুখবর দিলেন দেব
  • এদিন এই সুPermalink: https://bangla.oneworldnews.com/uncategorized/dev-subhashree-ব্যান-কালচারকে-জয়-করে/ ‎Editখবর সকলের সঙ্গে ভাগ করে নিলেন অভিনেতা
  • ‘শুটিং মোড অন’ যার বাংলা তর্জমা শুটিং শুরু, লিখলেন দেব

Dev-Subhashree: দীর্ঘ টানাপোড়েনের পর ব্যান কালচারের বিরুদ্ধে প্রতিবাদ, টলিউডের প্রতিভাবান তারকাদের ফিরিয়ে আনার লড়াইয়ে এবার অবশেষে জয়টা ছিনিয়ে এনেছেন অভিনেতা দেব। তৃণমূলের বিধায়ক পদে থেকেও টলি ইন্ডাস্ট্রির অন্দরের রাজনীতিকে কখনও প্রশ্রয় দেননি মেগাস্টার দেব। বহুমুখী প্রতিভাসম্পন্ন অনির্বাণের মতো একজন অভিনেতা কর্মহীন এটা মোটেই মেনে নিতে পারেননি দেব।

We’re now on WhatsApp- Click to join

অনির্বাণের ‘রঘু ডাকাত’-এ দুর্ধর্ষ অভিনয়ের পর তাঁর পরবর্তী ছবি ‘দেশু ৭’ অনির্বাণ ছাড়া হবে না সে বিষয়ে দৃঢ় প্রতিজ্ঞ ছিলেন দেব। সোশ্যাল মিডিয়াতেও অভিনব কায়দায় অনির্বাণের এই উপস্থিতিতে সিলমোহর দিয়েছেন দেব। এবার শুটিং ফ্লোরে টিম ‘দেশু ৭’ নিয়ে হাজির সুপারস্টার দেব।

We’re now on Telegram- Click to join

এদিন সোশ্যাল মিডিয়ায় ছবি পোস্ট করে সুখবর সকলের সাথে ভাগ করে অভিনেতা দেব লিখেছেন, ‘শুটিং মোড অন’ অর্থাৎ শুটিং শুরু। তাঁর এই উদ্যেগকে ভক্তরা সাধুবাদ জানিয়েছেন। ফের শুটিং ফ্লোরে অনির্বানের প্রত্যাবর্তনে তাঁকে ভালোবাসা এবং শুভেচ্ছায় ভরিয়ে দিয়েছেন তাঁর অনুগামীরা। বড় পর্দায় অনির্বাণের ফের দাপট দেখতে মুখিয়ে রয়েছে বাংলার সকল সিনেপ্রেমীরা।

উল্লেখ্য, ছাব্বিশের ভোটের পরই টলিউডেও হয়েছে পালাবদল। এবার টলি ইন্ডাস্ট্রির নতুন দায়িত্বভার পেয়েছেন রুদ্রনীল ঘোষ, পাপিয়া অধিকারী, হিরণ চট্টোপাধ্যায় এবং রূপা গঙ্গোপাধ্যায়। এহেন পরিবর্তনের আবহেই এবার ‘দেশু ৭’-এর শুটিং শুরু করলেন দেব। কয়েক দিন আগে, ‘ব্যান কালচার’ নির্মূলের জন্য প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের উদ্দেশে দেবের এই ৭২ ঘণ্টা চ্যালেঞ্জের পোস্ট ঘিরে শুরু হয়েছিল বিতর্ক। অভিনেতা রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়ের মৃত্যুর যখন সঠিক বিচারের দাবিতে আর্টিস্ট ফোরাম একের পর এক মিটিংয়ে ব্যস্ত ঠিক তখনই এই বিষয়টিও উত্থাপন করেন দেব।

Read More- ‘দেশু ৭’-এর হাত ধরেই বিরাট চমক দেবের! প্রথমবার পরিচালক হিসাবে ধরা দেবেন মেগাস্টার

সে সময়ই তুমুল সমালোচনারও স্বীকার হয়েছিলেন অভিনেতা, জুটেছিল ‘সুবিধা-বাদী’ তকমাও। তবুও হাল ছাড়েননি অভিনেতা। এরপর প্রসেনজিৎ চট্টোপাধ্যায় প্রকাশ্যে বলেছিলেন, “সমাজ মাধ্যমে যাঁর উদ্দেশ্যে কিছু পোস্ট করা হচ্ছে তাঁকে একবার জানানো উচিত আমার মনে হয়। এটা আমার খারাপ লেগেছে ব্যক্তিগতভাবে। সবচেয়ে বড় কথা হচ্ছে এই বিষয়টা ফেডারেশনের কাছে তা উত্থাপন করা উচিত ছিল। এই ধরনের ৭২ ঘণ্টার চ্যালেঞ্জ পাবলিক ফোরামে কতটা যুক্তিসঙ্গত আমি জানি না।” গতকাল ১৪ই মে অর্থাৎ বৃহস্পতিবারই শুটিং শুরু নিয়ে দেবের নৈতিক জয় সে কথা বলার আর অপেক্ষাই রাখে না।

এইরকম আরও বিনোদন জগতের প্রতিবেদন পেতে ওয়ান ওয়ার্ল্ড নিউজ বাংলার সাথে যুক্ত থাকুন।

Back to top button