Free Service in Hospital: লাগবে না কোনও কার্ড, কেবল আধার দেখালেই মিলবে বেসরকারি হাসপাতালেও বিনামূল্যে পরিষেবা! বিরাট সিদ্ধান্ত স্বাস্থ্যমন্ত্রীর
রোগীদের সরকারি হাসপাতালে জায়গা না মিললে বেসরকারি হাসপাতালে মিলবে পরিষেবা। শহরের বেসরকারি হাসপাতালগুলির ১০ শতাংশ বেডে বিনামূল্যে এই পরিষেবা মিলবে বলে জানিয়েছেন নয়া স্বাস্থ্যমন্ত্রী শারদ্বত মুখোপাধ্যায়।
Free Service in Hospital: বেসরকারি হাসপাতালেও ফ্রিতে সার্ভিস! সরকারি হাসপাতালে বেড না মিললে বেসরকারি হাসপাতালে মিলবে বেড
হাইলাইটস:
- পূর্বতন সরকারের আমলে একাধিক রোগীকে ‘রেফার রোগে’র বলি হতে হয়েছে
- বেড না পেয়ে রোগীকে পড়ে থাকতে হয়েছে হাসপাতালের বাইরে
- এবার সেই অবস্থারই পরিবর্তন চায় বর্তমানে ক্ষমতায় আসা বিজেপি সরকার
Free Service in Hospital: পশ্চিমবঙ্গের স্বাস্থ্য দফতরের বেহাল ছবি একাধিকবার প্রকাশ্যে এসেছে। আরজি কর-কাণ্ডের পরই আরও প্রকট হয় সেই ক্ষত। রেফার রোগ আর দালাল চক্রের জেরে দিনে দিনে তলানিতে ঠেকেছে রাজ্যের স্বাস্থ্যের অবস্থা। সেই অবস্থার এবার হাল ফেরানো এখন বিরাট বড় চ্যালেঞ্জ নতুন রাজ্যের স্বাস্থ্যমন্ত্রী শারদ্বত মুখোপাধ্যায়ের কাছে। দফতর বন্টনের পরই এবার পরিষেবা নিয়ে বিরাট সিদ্ধান্তের কথা জানালেন শারদ্বত মুখোপাধ্যায়।
We’re now on WhatsApp- Click to join
রোগীদের সরকারি হাসপাতালে জায়গা না মিললে বেসরকারি হাসপাতালে মিলবে পরিষেবা। শহরের বেসরকারি হাসপাতালগুলির ১০ শতাংশ বেডে বিনামূল্যে এই পরিষেবা মিলবে বলে জানিয়েছেন নয়া স্বাস্থ্যমন্ত্রী শারদ্বত মুখোপাধ্যায়। যদিও ওই পরিষেবা পেতে দেখাতে হবে না কোনও কার্ড। কেবল মাত্র আধার কার্ড থাকলেই মিলবে এই পরিষেবা।
We’re now on Telegram- Click to join
রাজ্যের স্বাস্থ্যমন্ত্রী শারদ্বত মুখোপাধ্যায় জানিয়েছেন, বেডের অভাব রয়েছে সরকারি হাসপাতালে। তাই নতুন নয় রোগীদের ফিরিয়ে দেওয়ার অভিযোগ। নয়া নিয়মে, কোনও সরকারি হাসপাতালে যদি রোগী জায়গা না পায়, তবে নিকটবর্তী বেসরকারি হাসপাতালে নিয়ে গেলেও হবে। সেখানে সংরক্ষিত থাকবে ১০ শতাংশ বেড, যাতে ওই ফিরে যাওয়া রোগীও পাবেন বিনামূল্যে পরিষেবা।
🚨#BreakingNews #Kolkata
"10% bed of private hospitals will remain free for treatment.If patient don't get bed in govt hospital due to non-availability , they can be referred to nearby private hospitals & treatment will be free there"..
– Health minister of West Bengal 🔥🔥
— Bhairav 🔱🕉️ 🇮🇳 (@BhairavVaam) June 11, 2026
এদিকে, পূর্বতন সরকারের বিরুদ্ধে অভিযোগ তুলে রাজ্যের নয়া স্বাস্থ্যমন্ত্রী শারদ্বত মুখোপাধ্যায় বলেন, “কাটমানি নেওয়া হত এতদিন তো, তাই চক্ষুলজ্জায় এই বিনামূল্যে পরিষেবা দেওয়ার কথা কেউ বলত না। এখন জারি হয়েছে আইনের শাসন।” তবে পুরোপুরিভাবে ওই পরিষেবা চালু করতে গেলে আরও কিছু দিন সময় লাগবে বলেই জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী। টোল ফ্রি নম্বরও চালু করা হবে। বিজ্ঞাপনও দেওয়া হবে। ফলে যাতে সাধারণ মানুষ এই বিষয়টি সম্পর্কে জানতে পারবেন।
Read More- ২০২৬ সালের যৌন স্বাস্থ্য সপ্তাহ কেন গুরুত্বপূর্ণ জানেন? না জানলে এখনই জেনে নিন
প্রসঙ্গত, তৃণমূল সরকারের আমলে একাধিক রোগীকে ‘রেফার রোগে’র বলি হতে হয়েছে। বেড না পেয়ে হাসপাতালের বাইরেও পড়ে থাকতে হয়েছে। তবে আর না। এবার যাতে বেসরকারি হাসপাতালেও এই পরিষেবা বিনামূল্যে মেলে সেই কথাই জানিয়েছেন নয়া স্বাস্থ্যমন্ত্রী।
এইরকম আরও গুরুত্বপূর্ণ স্বাস্থ্য সংক্রান্ত প্রতিবেদন পেতে ওয়ান ওয়ার্ল্ড নিউজ বাংলার সাথে যুক্ত থাকুন।







